Author: admin

তালতলী বরগুনার প্রতিনিধি বরগুনা তালতলীতে শুঁটকি উৎপাদন শুরু হয়েছে। কোনো ধরনের কীটনাশক ছাড়াই প্রাকৃতিক ভাবে তৈরি করা হয় এসব শুঁটকি। শতাধিক চাতালে বাণিজ্যিকভাবে শুঁটকি উৎপাদনে জন্য কঠোর পরিশ্রম শুরু করছেন হাজারো শ্রমিকরা। প্রতি বছরের ন্যায় এবছরও নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকবে এ ব্যস্ততা। তবে শুঁটকি ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে শুঁটকি রপ্তানি, সরকারিভাবে শুঁটকি উৎপাদনে জন্য প্রশিক্ষণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সরকার থেকে ঋণ গ্রহণের সুযোগ পেলে এই শুঁটকি শিল্পকে আরও বড় আকারে করা সম্ভব। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার জয়াল-ভাঙ্গা, আশারচর, সোনাকাটা, ফকিরহাটের চরগুলোতে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে আসা ট্রলার থেকে শ্রমিকরা ঝুড়ি ভরে কাঁচামাছ নিয়ে যাচ্ছেন জেলেপল্লিতে। এরপর…

Read More

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ” আলোর কোণ ” ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি ) সন্ধায় উপজেলার আহম্মেদপুর বাজার সংলগ্ন বারেক ম্যানশন হলরুমে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর কোন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহসিনুল হক, সদস্য আব্দুল বারেক, মোঃ শামিম, মোঃ লিমন, মোঃ ইকবাল প্রমুখ।

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি – ৯৩ ব্যাচ। শনিবার (৪ জানুয়ারি ) বিকেলে পিরোজপুর পৌরসভার হুলার হাট বন্দর বাজার এলাকায় শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস , পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে। এসময় হাফিজুল ইসলাম তাপস বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষনা করেছি,…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রায় দেড় লাখ টাকার তিন কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়। আবুল কালাম পেনাখালী এলাকার মৃত মোতালেব শেখ এর ছেলে ও মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এ তথ্য এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে ওই এলাকা থেকে নিজ বসতবাড়ির…

Read More

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সি এস এফ গ্লোবালে সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী। শনিবার সন্ধ্যায় শাহজদপুর উপজেলার পোতাজিয়া ইনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন। এসময় সি এস এফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২০০ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত। এতে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী,সি এস এফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন,শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব…

Read More

কুবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এবং পৌষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শনিবার (০৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তারিখও ঘোষণা করা হয়েছিল। তাছাড়া পৌষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও তা নিয়ে কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে গুচ্ছ থেকে কুবি বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে একটি ডাবল ডেকার (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৮৩) ও একটি সিঙ্গেল ডেকার (ঢাকা-স ১১-০০২০) বাস যোগে নিজেদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরিবহন অফিস সূত্রে জানা যায়, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সালেহ আহমেদ ব্যাক্তিগত কারণ দেখিয়ে ছাত্রদলের প্রোগ্রামের জন্য বাস রিকুইজিশন নিয়ে দিয়েছে৷ এ ব্যাপারে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, বাস চাইতে আমার কাছে কয়েকজন শিক্ষার্থী এসেছিলো। আমি ব্যাক্তিগত উদ্যোগে তাদের বাস রিকুইজিশন দিয়েছি। আর তাছাড়া বাংলাদেশে তো রাজনীতি নিষিদ্ধ না। তারা বাস…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ টানা তিন দিন পর সূর্য্যরে দেখা মিলেছে। রৌদ্দ মেঘের লুকচুরি খেলা চলছে। তাপও কিছুটা বেড়েছে। শীতও কমেছে। বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার শনিবার চতুর্থ দিন।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে ক্রেতা-দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও চতুর্থ দিন সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছেন। ঘুরে দেখছেন মেলা প্রাঙ্গণ।১লা জানুয়ারী ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) শুরু হয়েছে বাণিজ্য মেলার ২৯তম আসর। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। তারা জানান, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ: বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ(মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বারোও শীতর্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর চাউল বাজার মাদ্রাসা মার্কটে মানাপ জেলা কার্যলয়ে এ সব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক- আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন পথিক, মানবতাবাদী চন্দন কুমার দেব, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, এস এম শহিদুল আলম, মোঃ মনোয়ার হোসেন লিটন,…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি মাস্টার চাবি’ যেটি দিয়ে প্রায় সব ইজিবাইক সহজে খোলা যায়। ওই চাবি দিয়ে অনেক পরিবারের বেঁচে থাকার অবলম্বন চুরি করে পালিয়ে যায় একটি চক্র। আবার পথিমধ্যে কখনো ইজিবাইক চালককে ইজিবাইক থামিয়ে একটি প্রাইভেটকার দেখিয়ে দিয়ে বলে প্রাইভেটের মধ্যে থাকা স্যারের নিকট থেকে নাস্তার টাকা নিয়ে আসতে। কখনো দোকান থেকে খাবার জিনিস নিয়ে আসতে পাঠানো হয়, কখনো অন্যান্য মালামাল ক্রয় করার জন্য পাঠানো হয়। ইজিবাইক চালক তাদের কথামত এসব কাজ করতে গেলে ইজিবাইকের কন্ট্যাক্ট সুইজের তার কেটে অথবা মাস্টার চাবি দিয়ে অন করে কৌশলে ইজিবাইক চুরি করে সটকে পড়ে সংঘবদ্ধ চক্র। এমনই আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের…

Read More