Author: admin

টেকনাফ ( কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটককৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ এর ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০), অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান,এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান,টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মোঃ শফিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। মামলা বাতিলসংক্রান্ত হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রাষ্ট্রপক্ষের আপিল বিভাগের কার্যতালিকায় করা আবেদনে শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ চার মামলার আবেদনের শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কারও কোনো দ্বিমত নেই। হয়তো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে। এগুলো অলরেডি আমরা সমাধান করতে পেরেছি। আমরা ড্রাফটিং করে ফেলেছি। যে কেনো সময় আমরা অথবা সরকার যদি ঘোষণা করে, আমরা তা প্রকাশ করব।’ শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর উদ্যোগে এবং “বাংলাদেশ উন্নয়ন সোসাইটির আয়োজনে ৭নং হোগলাপাশা ইউনিয়ন ০৯ দলীয় আন্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন ৭নং হোগলাপাশা ইউনিয়ন বি এন পি’র সন্মানিত সভাপতি জনাব মোঃ মফিজুল হক ও সাধারণ সম্পাদক জনাব মোঃ খেলাফত হোসেন খসরু। অনুষ্ঠান পরিচালনা করেন ” বাংলাদেশ উন্নয় সোসাইটির বাগেরহাট জেলা শাখার সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাহিন সিকদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সোসাইটির বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ আবদুল হামিদ মল্লিক। আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বি এন পি ও অংঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর (ডিবি ) গোয়েন্দা পুলিশ । ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেল বনলতায় অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠু মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিঠু উপজেলার কাপড়কাঠি এলাকার আনোয়ার মল্লিকের ছেলে। পুলিশ জানায়, একটি মাদক মামলায় আদালত মিঠুকে ৬ মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পরে নলছিটি থানায় কর্মরত এএসআই কাওসার আহমেদ’র নেতৃত্বে একটি টীম তাকে গ্রেপ্তার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আলোকিত ইসলামিক একাডেমির সার্বিক ব্যবস্থাপনায়, আকিজ মনোয়ার ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রের হলরুমে উপস্থিত অসহায়দের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এসময় উপজেলার ৬ ইউনিয়নে ৪০০ কম্বল বিতরণ করা হয়। বিতরণের সময় সাংবাদিক খলিলুর রহমান, রহিম রেজা, আবু সায়েম আকন, নেয়ামুল আহসান হিরন, মেহেদী হাসান জসিম, ফেয়ার এর নির্বাহী পরিচালক একেএম সাইদুল ইসলাম (আজাদ) উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।

Read More

রূপগঞ্জ প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৩ জানুয়ারী)বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা আহমাদিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ সফল করতে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন।সভায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম আহমেদ,প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।এসময় রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ ইসলাম ফিরোজের…

Read More

খুলনা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সুন্দরবন কোয়ালিসন ও এডিএফ এর উদ্যোগে লাইভ জ্যাকেট বিতরণ করা হয়। ৩ জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় কয়রা হলুদ বুনিয়া প্রাথমিক বিদ্যালয় এর মাঠে (৫০) টি লাইভ জ্যাকেট বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এন আর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুনা রশিদ, ইডিএফ এর কমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, নিতাই কয়াল সহ এলাকার সাধারণ জনগণ।

Read More

মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল…

Read More