Author: admin

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘ওয়ার্কশপ অন রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৫ জানুয়ারি ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র আয়োজনে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, একাডেমিক গবেষণার ক্ষেত্রে প্রজেক্ট প্রপোজাল বিষয়ে আজকের এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সময়ে নানাবিধ সুযোগ সুবিধা সম্বলিত প্রজেক্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিক্ষকতা পেশায় যারা নতুন তাদের জন্য এ ধরণের প্রজেক্ট সম্ভবনার দ্বার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে ৯০ কিলোমিটার গতিতে চলল ট্রেন। রোববার (৫ জানুয়ারি) দ্বিতীয় বারের রেলসেতুর ওপর দিয়ে একযোগে উভয়প্রান্ত থেকে দুটি ট্রেন চলাচল করে। চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে যমুনা রেলসেতু উদ্বোধন করার কথা রয়েছে। মেধা ও শ্রমের বিনিময়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে কাজ করে ইতিহাসের সাক্ষী হতে পারায় উচ্ছ্বাসিত প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে ব্যবসায় নতুন মাত্রা যোগ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আজ সকাল সাড়ে ৯ টায় হুইসেল বাজিয়ে ৪টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে একযোগে রেল সেতুতে ট্রেন চলাচল করে। প্রথম পর্যায়ে ঘণ্টায়…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে তাদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা করেছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার ৪ জানুয়ারি বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয় বিএনপির উদ্যোগে ইউনিয়নের আশ্রা বাজার খেলার মাঠে এ দোয়া মাহফিল ও জনসভার আয়োজন করা হয়। মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাকিম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ডক্টর ইউনুসের সরকার যে সংস্কার করতে চাইছে তা অবশ্যই হবে। কিন্তু টেবিলে বসে যে সংস্কার হবে তা…

Read More

ইবি সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী। রোববার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ক্যাম্পাস পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ইবি শাখার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় এবং সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়। এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিজ্ঞান সম্পাদক ডা. আবিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত…

Read More

বিশেষ প্রতিনিধি: জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রবিবার (৫ জানুয়ারি ) দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান । এছাড়া সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান এবং ইন্সপেক্টর তদন্ত তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা, এসআই মাজাহার প্রমুখ। এছাড়া সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় সুপেয় পানি সংরক্ষণ জন্য হতদরিদ্রের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে কোয়ালিশন অডিএফের উদ্যোগে, আজ দুপুর ১২ টার সময় কয়রা সিএনআরএস অফিসে সুন্দরবন কোয়ালিশন ও অডিএফের পক্ষ থেকে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য (৩০০০) লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি বিতরন করা হয়, যে এলাকার মানু‌ষের সুপেয় পানির সমস্যা সে সব এলাকায় পানি সংরক্ষনের জন্য এই ট্যাংকি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অডিএফের চেয়ারম্যান কমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, নিতাই কয়াল প্রমুখ। কয়রা উপজেলার সিএনআর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুন আর রশিদ বলেন নিরাপদ…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। জ্বালানি তেল, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের দাম বেড়েছে। সে অনুপাতে দাম বাড়েনি কৃষকের উৎপাদিত পেঁয়াজের। হঠাৎ পেঁয়াজের দামপতনে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষক। বর্তমানে মেহেরপুরের বাজারগুলোতে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এ বছর মেহেরপুরের প্রান্তিক কৃষকেরা গত এক যুগের মধ্যে এ প্রথম লক্ষ্যমাত্রার দ্বিগুণ পেঁয়াজ চাষ করেছেন। নতুন পেঁয়াজ ওঠার পর জেলার বাজারগুলোতে দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে, নায্যমূল্যে না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার পেঁয়াজ চাষি। এবার জেলায় লাল তীর কিং, মেটাল কিং,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’- এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি  : রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যা মামলায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মামলার ৯নং আসামী। শনিবার (৪ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার থানার ধামতী এলাকায় হতে আসামীকে আটক করতে সক্ষম হয় বলে জানায় র‌্যাব।আটককৃত যুবকের নাম জাকির হোসেন (৩২)। সে রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার আতাউর’র ছেলে। র‌্যাব-১১ সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. শামসুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মো. পাভেল মিয়া (৩০) রূপগঞ্জের কাঞ্চন পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক। অপরদিকে কাঞ্চন পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন (৪০) এবং বায়েজিদ (৪৪) কাঞ্চন পৌর শাখার বাংলাদেশ…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : যত্রতত্র পড়ে আছে কাঠ বাঁশসহ নির্মাণ সামগ্রি। এতে দর্শনার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কেউ কেউ এসব ফেলে রাখা নির্মাণ সামগ্রির খোচায় আহতও হচ্ছেন। কেউ স্টল নির্মাণ করছেন, কেউ ডেকোরেশন করছেন। আবার কেউ এখনও মালপত্র গোচ্ছাছেন। কার্টুন, পলিথিন, পরিত্যাক্ত কাগজ ফেলে রাখছেন। গোটা মেলা জুড়েই এমন অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। এগুলো মেলায় আগত দর্শনার্থীদের ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে।২৯তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার আসর বসেছে রূপগঞ্জের পূর্র্বাচলে। একেতো ঘন কুয়াশা আর তীব্র শীত,  তার উপর স্টল নির্মানে ধীর গতি। সব মিলিয়ে মেলায় দর্শনার্থী অনেক কম। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সির্মাণ সামগ্রী। চলছে ডেকোরেশনের কাজ। বুধবার ১ জানুয়ারি  ১১ টা…

Read More