Author: admin

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৬ জানুয়ারি) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ । অপরদিকে তারুণ্যের র‍্যালীর পর উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্য প্রস্তুতি…

Read More

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। মিয়ানমারের গৃহযুদ্ধের জেরে নতুন করে বাংলাদেশে টেকনাফ মিয়ানমার মংডু সীমান্তের রাখাইনে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। পাশাপাশি গোলার বিকট শব্দও শুনেছে সীমান্তের বাসিন্দারা। এতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশংঙ্কায় নাফনদীর পাশাপাশি উপকুল এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়াসহ তিনটি জায়গায় ওপারে আগুনের কুন্ডলী ও ধোঁয়া উড়তে দেখছে সীমান্তের বাসিন্দারা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশংঙ্কায় সীমান্তে আমাদের টহল জোরদার রয়েছে বলে স্বীকার করেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘আমাদের কাছেও খবর রয়েছে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে। কিন্তু আমরা নতুন করে কাউকে ঢোকতে দিচ্ছি…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ জানুয়ারি-২৫খ্রি. সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৬ই জানুয়ারি) সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ) এর সভাপতিত্বে ও সদস্য বেলাল জোমাদ্দার (দক্ষিণাঞ্চল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদস্য জুলফিকার আমীন সোহেল (প্রতিদিনের সংবাদ), বেল্লাল হোসাইন বাবু (খরবপত্র), মো. রুম্মান হাওলাদার (দৈনিক ভোরের ডাক ও দৈনিক প্রলয়), রেজাউল ইসলাম (ভোরের দর্পণ), মো. আসাদুজ্জামান খান (দৈনিক আজকের দর্পণ)। এসময় অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন এবং দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। বিরোধীরা তো বটেই, তার নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, তিনি সোমবার (৬ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিতে চলেছেন। কানাডার প্রধান সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু সূত্রের বরাতে ট্রুডো সোমবারের মধ্যে তার পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন। বার্তাসংস্থা রয়টার্সও এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, তারা পুরোপুরি নিশ্চিত না হলেও আশা করা হচ্ছে যে, ট্রুডো এই সপ্তাহের বুধবারের আগে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন, যখন প্রধান একটি জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হবে।…

Read More

সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বগুড়ার কৃতি সন্তান ও বিএনপি পন্থি শিক্ষক সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। ৫ ডিসেম্বর( রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব…

Read More

পঞ্চগড় প্রতিনিধি: টানা তিনদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের মাঝামাঝি সময়ে এসে এ অবস্থা বিরাজ করছে জেলাজুড়ে। রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল বেলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের। এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড হয় বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকায় জেলাজুড়ে…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি আল্লাহর সংবিধান সবাইকে সম অধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। মদিনার সনদের এক থেকে পাচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি ধারায় মানুষের অধিকার সংরক্ষণের সনদ। সেখানে প্রত্যেকটি ধারায় বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকার বিভক্ত করা যাবেনা। ইসলাম ধর্ম কারোর ওপর জুলুম করে চালানো যাবেনা পরিষ্কার ভাবে মাদিনার সনদে বর্ণিত আছে। তাতে বলা আছে, সকল ধর্মের নাগরিক নির্বিঘেœ ব্যবসা করতে দিতে হবে। বাইরে থেকে যদি আক্রমণ করা হয় মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। শনিবার কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জেলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

আসাদুজ্জামান ফাহিম , বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ড. শওকাত আলী আরও জানান, ছাত্রসংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন আয়োজন করা…

Read More

আসাদুজ্জামান ফাহিম বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহিরাঙ্গন পরিচালকের সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রক্টর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বহিরাঙ্গন পরিচালক পদটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ। পদাধিকারবলে এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা সামনে থাকায় জরুরি ভিত্তিতে পদটি পূরণ করতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ড. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বৈরশাসকের দোসর হওয়ায় কোনো উপযুক্ত ব্যক্তি পাওয়া যাচ্ছে না। তাই আমাকে সাময়িকভাবে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির (বিআরসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিল চারটি বিভাগ- ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ও ২১ কিলোমিটার দৌড়। এর মধ্যে ২১ কিলোমিটারের দৌড় শুরু হয় সকাল ৬টা ২০ মিনিটে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি বিভাগগুলো পর্যায়ক্রমে শুরু হয়। ২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন, ৫ কিলোমিটারে ৬০ জন এবং ২ কিলোমিটারে ২০ জন শিশু। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫০ জন পুরুষ, ৩০ জন নারী এবং ২০ জন শিশু ছিল। বয়স পঞ্চাশোর্ধ্ব প্রতিযোগী ছিলেন ৩৬ জন। পরে দৌড় শেষে বিজয়ীদের মধ্যে…

Read More