- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
রংপুর শহরের তাজহাট এলাকার কলেজপাড়ায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী আটক করেছে মোঃ লিটন (৩৫) নামের এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭০ পিস ইয়াবা, নগদ ১৮,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন। গত সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) রাত ১১টার দিকে যৌথ বাহিনীর একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোঃ লিটন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এই অভিযান তারই একটি অংশ।” আটককৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার কামার জানিতে জেলা প্রশাসনের ঘোষিত বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর হাতে এ স্মারকলিপিটি প্রদান করেন কামারজানীর এলাকার বাসিন্দারা। স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান, গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি। বালু মহল না থাকায় কারনে একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে রাস্তা ঘাট ও নদী অঞ্চল। এলাকার উন্নয়নের স্বার্থে গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,উন্নয়নকর্মী,স্থানীয় গনমাধ্যমকর্মীদের দাবীর প্রেক্ষিতে বালু মহাল…
আন্তর্জাতিক ডেস্ক ২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ায় দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। রাশিয়াকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠিতে উত্তর কোরিয়ার প্রধান কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। এ চিঠিতে রাশিয়ার জনগণ ও সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম।…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: মোবারকগঞ্জ চিনিকলে ঘোষিত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন স্থগিত হয়েছে। ২৯ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তের আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নতুন ভোটার তালিকা করে পুন:তফসিলের মাধ্যমে নির্বাচন করতে বলা হয়েছে। ৪০,০২,৫০০০,৩০৯,৩৪,০২৩,২১,৮৪১ নং স্মারক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, কাজ নাই মজুরি নাই /চুক্তি ভিত্তিক /কানামনা শ্রমিকদের শ্রেনি বিভাগ শ্রম আইনের ৪(১) ধারা মোতাবেক নির্ধারণ পূর্বক প্রয়াজনের নতুন ভোটার তালিকা করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন করতে। উল্লেখ্য,মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার ৩৫/৪০সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ২৯ডিসেম্বর সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায়ে পা রাখছি। আসুন সাম্য, মর্যাদা এবং ন্যায়বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা এমন একটি জাতি গড়তে আকাঙ্ক্ষা করি, যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়। তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, অর্থনীতি পুনরুজ্জীবিত করব এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করব।
স্টাফ রিপোর্টার নওগাঁ। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সোমবার সকালে শহরের সার্কিট হাউজ চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি ফেষ্টুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি সংগঠন মৌসুমীর উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, তরুণদের উদ্দীপনা এবং জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় আগামীতে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে…
খুব প্রতিনিধি বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে…
চট্টগ্রাম প্রতিনিধি সীমানা রক্ষায় যদি জীবনও যায়, তারপরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া না করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে,…
আসাদুজ্জামান ফাহিম, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আবারও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করেছেন। বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী মাহফুজুর রহমান মাফি এবং মুসাদ্দিকুল ইসলাম আমিন সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৬-২৮ ডিসেম্বর অনুষ্ঠিত “8th International Conference on The Role of Statistics and Data Science in 4IR (ICRSDS4IR)”-এ “Health Statistics Group”-এ “Best Student Poster Award” জয়লাভ করেছেন। এই সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত, যেখানে স্বাস্থ্য পরিসংখ্যান এবং ডেটা সায়েন্সের নতুন দিকগুলো নিয়ে গবেষণা এবং উপস্থাপনা করা হয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও মাহফুজুর রহমান মাফি এবং মুসাদ্দিকুল ইসলাম আমিন তাদের সৃজনশীলতা, গবেষণা দক্ষতা এবং মেধার মাধ্যমে সেরা প্রমাণিত হয়েছেন। পুরস্কার অর্জনের…