- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু না করতে পারে সেজন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হলেও চাঁপাইনবাবগঞ্জে তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় প্রশাসনের উদাসীনতায় উপেক্ষিত হাইকোর্টের নির্দেশনা। এ জেলায় চলতি মৌসুমে দেড় শতাধিক অবৈধ ইটভাটায় ইট তৈরির কার্যক্রম শুরু হয়েছে। যেখানে ব্যবহার হচ্ছে কৃষিজমি ও নদী তীরের মাটি। অবৈধ ইটভাটাগুলো ধীরে ধীরে ধ্বংস করছে বেঁচে থাকার পরিবেশ। ইটভাটার চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়ার প্রভাব পড়ছে জনজীবনসহ গাছ ও কৃষিতে। তথ্যমতে, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এই সময়ের মধ্যে লাইসেন্সবিহীন অসংখ্য অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম শুরু করে। ইটভাটা মালিক সমিতির তথ্যমতে, জেলায় ১৫৮টি ইটাভাটায়…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলর ৫৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) ২০২৪ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ । সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দরাসহ একাডেমিক কাউন্সিলের সকল সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।
টেকনাফ(কক্সবাজার)। স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন- ‘দেশের স্বার্থ রক্ষার্থে মিয়ানমার সরকার ও আরকান আর্মির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছি। বিভিন্ন সময়ে যোগাযোগ রক্ষার্থে যুদ্ধাহত মিয়ানমারে রোহিঙ্গা নাগরিককে গ্রহন করা হয়েছে। প্রায় ৮৭৬ জন মিয়ানমারের নিরাপত্তা কর্মী এদেশে ঢুকে আত্মসমর্পণ করেছে। আবার তাদের ফিরিয়েও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও সীমান্তবাসীকে রক্ষায় বিজিবি পাশাপাশি অন্যান্য সংস্থা নিশ্চিদ্র সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে।সীমান্ত সম্পুর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বাহিনীর জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাফনদীতে টহল তৎপরতা জোরদার রয়েছে”। মাদকের অজুহাতে নাফনদীতে মাছ শিকার বন্ধ ও মাদেকের…
জাবি প্রতিনিধি অনুষদের জন্য স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ তিন দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশণ কর্মসূচি পালন করছেন আইন অনুষদের তিন শিক্ষার্থী। তাদের অন্য দাবিটি হলো- আইন অনুষদের ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটে নেওয়া। গতকাল রোববার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। অনশনরত শিক্ষার্থীরা হলেন, আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের রফা রওনাক এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান। অনশনে থাকা শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র একাডেমিক ভবন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা রাজধানীর গুলশান ও বনানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট ও নিজ গ্রামের বাড়িতে ৩০ কোটি টাকা ব্যয়ে বিলাশ বহুল বাড়ি নির্মাণ করাসহ আমেরিকার ১২টি পেট্রোল পাম্পের শেয়ার আর সুপারশপসহ অনেক প্রতিষ্ঠানের মালিক টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক। এছাড়াও ধনবাড়ির মুশুদ্দি গ্রামের বৈরান নদীর প্রায় ২০০ একর জমি দখল করে মায়ের নামে মুসুদ্দি রেজিয়া কলেজ প্রতিষ্ঠা করাসহ বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান পদে এখনও বহাল থাকার অভিযোগ রয়েছে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে। ওই পদটি পেয়ে গত সাত বছরে তিনি দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগ ও…
বাঁশখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ডিসেম্বর ২৪ইং ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত কক্সবাজারে
চট্টগ্রাম প্রতিনিধি গত ২৭ ডিসেম্বর ২০২৪ইং, রোজ শুক্রবার। দক্ষিণ চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় বাঁশখালী উপজেলার সর্বপ্রথম সরকার অনুমোদিত ও জনপ্রিয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, “বাশঁখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জুলাই-ডিসেম্বর ২৪ ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে কক্সবাজার জেলার রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট, রুমালিয়াছড়া, কক্সবাজারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেলের দিকে পরীক্ষার্থীদেরকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমন করে বাঁশখালী ফিরে আসেন। বাঁশখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এম.মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। দীর্ঘ ৫ বছর যাবত অত্যন্ত সুনাম এবং সাফল্যের সাথে এগিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : খেজুর রস আর গুড় ছাড়া যেন শীতকাল পানসে লাগে। সেই রস গুড়ের বড় একটি অংশ উৎপাদন হয় দেশের দক্ষিণের জেলা ঝিনাইদহে। প্রতিবছর ঋতু পরিক্রমায় শীত এলেই রস সংগ্রহে সবচেয়ে ব্যস্ত হয়ে পড়েন এ জেলার গাছিরা। মূলত তারাই রস গুড তৈরির প্রধান কারিগর। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা নির্ভেজাল খাঁটি রসগুড় পেতে চাইলেও কখনো খোঁজ রাখি না এর কারিগর সংগ্রামী সব গাছিদের। কিন্তু ঝিনাইদহ জেলার ঐতিহ্য খেজুরের রস গুড় উৎপাদনের কারিগরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে সম্মানিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক সমাবেশ। কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সচেতন নাগরিক সমাজ (সনাক) গাইবান্ধা সহযোগিতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদকাসক্তি প্রতিরোধে যুব সমাজের ভাবনা করনীয় শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার এসকেএস ইন হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেয়াজ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সনাক গাইবান্ধা এর সদস্য অধ্যাপক মাজহারুল মান্নান,অধ্যাপক জহুরুল কাইয়ুম,সনাক গাইবান্ধার সভাপতি আফরোজা বেগম লুপুছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কৃন্দ শিক্ষার্থীবৃন্দ…
দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আইটি সেবা প্রদানকারী, বিভিন্ন কোর্সের আওতার ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা অডিটরিয়াম রুমে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান হয়। এতে দীঘিনালা উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দীঘিনাাল উপজেলা নির্বাহী অফিসর মামনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন, দীঘিনাাল প্রেস ক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, নারীরা যেন কর্ম দক্ষতায় পিছিয়ে না পড়ে সেজন্য তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে অর্থ উপার্জনের উপযোগী করে…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ধর্মপ্রাণ শিক্ষার্থীরা সাধারণ মুসলিম শিক্ষার্থীদের মাঝে থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে সচেতনতা তৈরিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। থার্টি ফার্স্ট নাইট ক্যাম্পেইনের অংশ হিসেবে ধর্মপ্রাণ শিক্ষার্থীরা গত দুইদিন যাবৎ ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের দুই গেটের সামনে পড়ার জন্য সচেতনতামূলক লিফলেট এবং আজ একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনেও পড়ার জন্য এসব লিফলেট রেখেছিল। এছাড়াও তারা বিভাগ ভিত্তিক শিক্ষার্থীদের কাছে এসকল সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে এবং শিক্ষার্থীদের মাঝে থার্টি ফার্স্ট নাইটের খারাপ দিক গুলো নিয়ে আলোচনা করেছে। লিফলেটে: তুমি রাসূল (সা.)-কে ভালোবাসার কথা বলো। সেই তুমিই আজ কেন রাসূল (সা.) এর নিষেধ…