Author: admin

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়ে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। জিমি কার্টার এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হেরে যান তিনি। তবে পরবর্তীতে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেন কার্টার। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে…

Read More

হামিদুল হাসান নিজস্ব প্রতিবেদক : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১.৩০ মিনিটের দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রোববার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে…

Read More

টেকনাফ ( কক্সবাজার)। টেকনাফে উপজেলা উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫ দালালসহ ৬৬ জন নারী পুরুষ ও শিশুসহ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ টি রাইফেলের গুলি ও দুইটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। ২৯ ডিসেম্বর রবিবার ভোররাতে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোররাতে গোপন সংবাদে জানতে পারি একদল পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের আস্তানা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি ৭১ জন নারী…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার দুপুরে টাংগাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন সুরত মিয়া (৩৮),মো.সেলিম সরকার(৩৭),সোনিয়া আক্তার(২১), তাসলিমা আক্তার (৩২), আসমা বেগম (৩০),মোছা. আলেয়া বেগম (৩৭),মোছা.রিফা আক্তার(২৬), আকলিমা বেগম (৪০),সেলিনা বেগম (৩২)ও জুলেখা বেগম (৩১)। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেপ্তারকৃতরা গাজীপুরের শালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে হিন্দুদের সনাতন ধর্মাবলম্বী সেজেছিল।এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ৩ টার দিকে উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়ন বিএনপি’র আয়াজনে কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। জন সমাবেশে প্রধান অতিথী ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সমাবেশে সভাপতিত্ব করেন জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মোল্লা। সে সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি,পৌর…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে ২৯ শে ডিসেম্বর রবিবার বিকেলে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৫ নং রসুলপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে অত্র ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক আজমুল হকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নূরনবী নুহু, সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষকদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ সেনামুর প্রমুখ। এছাড়াও অত্র ইউনিয়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর (রোববার) দুপুর ২টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় লায়ন শপার্স ওয়ার্ল্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকেরা অংশ নেন। মানববন্ধনে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর বলেন, দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। আমরা সমাজের জন্যে, মানুষের জন্যে কাজ করি। এ কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা দুষ্ট লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত হই।…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা পলাশবাড়ীতে আসাদুজ্জামান মজনু নামের এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। ইউপি সদস্য আসাদুজ্জামানের অভিযোগ, রাত ১ টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দেয়। তখন তিনি টেলিভেশন দেখছিলেন। হঠাৎ ঘরের বারান্দায় আগুণ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এতে তার বারান্দার আসবাব পত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিপত্র পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। খবর পেয়ে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্রসহ, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজিজনগড় ব্রাইটষ্টার পাঠাগারের সহযোগীতায় উপজেলার ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ শ’ ১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ উপহার দেয়া হয়। প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ব্রাইটষ্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। পরে বিশেষ অতিথি হিসাবে…

Read More