Author: admin

‎দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক হাসান মাহমুদ সাজিনের বিরুদ্ধে। ‎ ‎সেই সূত্রে রবিবার(২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রেমিকের বসত বাড়িতে বিয়ের দাবিতে অনশনব্রত প্রেমিকা চাঁদনি আক্তার।অভিযুক্ত ওই প্রেমিক উপজেলার লেবুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রশিদ শিকদার মাষ্টারের একমাত্র ছেলে। ‎ ‎সোমবার(৩০ ডিসেম্বর) অনশনরত যুবতী চাঁদনী অভিযোগ করে জানান, প্রায় চার বছর আগে লেবুখালীর ইউনিভার্সিটি স্কয়রে সাজিনের সঙ্গে আমার প্রথম দেখা হয়। তাদের পরে প্রেমের সম্পর্ক জড়িয়ে নিয়মিত দেখা সাক্ষাত করেন তারা। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাজিন। কিন্তু গত ৫ মাস যাবৎ…

Read More

টেকনাফ (কক্সবাজার)। সীমান্তে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা পরিদর্শনকালে কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে যাওয়া ১৭ রোহিঙ্গা শ্রমিক অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। অপহৃতরা হলেন, ফরেস্ট সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১),সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), আরো দু’জন নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছে বলে জানা…

Read More

তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা’র সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম.সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন,যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More

রাজশাহী জেলা প্রতিনিধি : মোঃমহাজামিল রাজশাহীর মোহনপুর উপজেলায় সরকারি অফিসের ক্যাম্পাসের অধুরে শনিবার দিবাগত রাত্রি তে দুটি অফিসে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ডাকবিভাগের সরকারি পোস্ট অফিস ও সিসিডিবি অফিসে চুরির ঘটনা ঘটে। জানা যায়, রবিবার(২৯ ডিসেম্বর) রাত্রি আনুমানিক তিনটার দিকে অফিসের কার্যালয়ের জানালা ও পকেট গেট ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়। উপজেলা পোস্ট মাস্টার গোলাম মোহাম্মদ আরাফাত জানান, তার অফিস থেকে কিছু চুরি হয়নি তবে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেছে একটি আলমারি ও ভোল্ড ভেঙ্গে ফেলেছে মূলত তারা নগত টাকা খুঁজছিল। আমি অফিস শেষে টাকা পয়সা থানাতে জমা রাখি সকালে অফিসে আসার সময় থানা থেকে টাকা পয়সা নিয়ে আসি সেই জন্য আমাদের…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ এক সময়ের প্রমত্তা বালুনদ এখন মৃতপ্রায়। বর্ষা মৌসুম ছাড়া বছরের প্রায় পুরো সময়টাই নদীর বুক থাকে পানিশূন্য। নদীর বুকজুড়ে ধু-ধু বালুচর, কোথাও চাষাবাদ, কোথাও গরু চরানো কিংবা দুরন্ত কিশোরদের খেলাধুলার দৃশ্য চোখে পড়ে। অথচ এ নদীর বুকে চলত জাহাজ। তিন যুগ আগেও বড় বড় ফেরি ও লঞ্চের ভেঁপুর শব্দে কানপাতা দায় ছিল। নদীর চরে হাটতে হাটতে কথাগুলো বলছিলেন শামিম হোসেন।বালুনদে জাহাজ চালক ফেরদৌস মিয়া বলেন, আশির দশকের শুরুর দিকেও বালুনদী দিয়ে বড় বড় ফেরি-লঞ্চ চলতে দেখা গেছে। আর আজ বালুনদের বুকে পানির অস্তিত্ব নেই বললেই চলে। বৃহৎ নদীটির দুরবস্থার কারণে শুধু নৌযান চলাচলই বন্ধ হয়নি,…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিয়ম অনুযায়ী বসতবাড়ির ওপর বার্ষিক নির্দিষ্ট হারে কর দিতে হয়।গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এই কর আদায় করে থাকেন ইউপি’র দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ও একজন গ্রাম পুলিশ,কিন্তু গ্রামের সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে কর আদায়ের নামে অর্থ লোপাটের ঘটনা ঘটছে। অভিযোগ আছে,কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত শীটে উল্লিখিত পরিমাণের চেয়ে বেশি টাকা আদায় করছেন কর্তব্যরত কর্মকর্তারা।এমনকি ছাপানো সংখ্যার ওপর কলম দিয়ে তাঁরা খেয়াল-খুশিমতো টাকার পরিমাণ বসাচ্ছেন এবং সেটা দেখিয়ে সহজেই টাকা আদায় করছেন।এ যেন ‘দিনদুপুরে ডাকাতি’। টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরের কর উত্তোলন করা হয়েছে গেল সেপ্টেম্বরে।৩ নং ওয়ার্ডের এস এম মতিয়ার রহমান টিনসেট বাড়ির…

Read More

মোঃ সোহাগ আলী,কালীগঞ্জ( ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহল দ্বারা হুমকি ধামকির শিকার হয়ে পুলিশ পাহারায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে প্রধান শিক্ষক স্বপন বিশ্বাসকে। ২৯ ডিসেম্বর সকালে এ দৃশ্য চাখে পড়ে। ইতিমধ্যে রাজনৈতিক নেতা-কর্মীরা প্রতিষ্ঠান এবং বাসায় গিয়ে বলপ্রয়োগ অব্যাহত রেখেছে। যে কারনে নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি। গত ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষক ৩ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়ার পর থেকে এই উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি অত্যান্তগোপনীয় থাকলেও উপজেলা শিক্ষা অফিস থেকে তথ্য পাচার হওয়ার কারনে এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য প্রতিষ্ঠান প্রধান স্বপন বিশ্বাস গত ২৮ ডিসেম্বর শনিবার…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লিও ক্লাবের আয়োজনে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের গ্যালারিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। লিও ক্লাবের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সৈকতের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির ও কর্মশালার প্রধান বক্তা হিসেবে ছিলেন সময় টিভির সিনিয়র সাব-এডিটর আবু তাহের টুটন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দেশি…

Read More

গোলাম রব্বানী (বিএসসি)/হরিপুর ‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবিবার (২৯ ডিসেম্বর/২৪) বিকালে যাদুরানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‎ সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহাফুজ আলম। শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে মাহাফুজ বলেন, ক্যারিয়ারে সফলরা কিভাবে ভালো জায়গায় গিয়েছে তাদের গল্পগুলো শোনা ও জানা দরকার। তাহলে লক্ষ্য অর্জনে সফল হওয়া সহজ হবে। সে লক্ষ্যেই হরিপুর নবদিগন্ত ফাউন্ডেশন শিক্ষা সেমিনার আয়োজন করেছে, যা শিক্ষার্থী ও সফলদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে। এছাড়াও, ফাউন্ডেশন সম্পর্কে মাহাফুজ বলেন, শিক্ষা,সেবা,ক্রীড়া ও উন্নয়ন এই চারটি মূলনীতিকে সামনে রেখে কাজ করার জন্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করে হরিপুর নবদিগন্ত ফাউন্ডেশন। উপজেলার অগ্রসর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি…

Read More