- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে মো.মোখলেস হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর…
গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে রবিবার (২৯ ডিসেম্বর/২৪ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকারিয়া মন্ডল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা, ডাঃ মো. শামীমুজ্জামান, মো. রায়হানুল হক মিআ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ । উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, রাসায়নিক সার, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন,…
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে শ্রমজীবী, রিক্সা চালক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আলী সুজা ২৮ ডিসেম্বর রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড, নতুন শিকারপুর, জয়শ্রী বাস স্ট্যান্ড, সানুহার বাস স্ট্যান্ড ও সর্বশেষ শিকারপুর বন্দরের অসহায় শ্রমজীবী মানুষ, রিক্সা চালক , অটো চালক, সবজি বিক্রেতার সহ শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতের কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পশুপালন অনুষদীয় গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তী, । সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটা. আসিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, যিনি তার বক্তব্যে ক্লাবের এই উদ্যোগকে “মানবিকতার মশাল” হিসেবে অভিহিত করেন। ড. মো. শহীদুল হক বলেন, “বিজয়ের মাসে এমন একটি উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের কথা স্মরণ…
বাকৃবি প্রতিনিধি: শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন (এলএসডি) ও পেস্টিডিস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের ভ্যাক্সিন প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ সদরের বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ীতে ওই ভ্যাক্সিন প্রদান কর্মসূচি পালন করা হয়। লাম্পি স্কিন ডিজিস বা এলএসডি গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের ক্ষতির কারণ। বাংলাদেশে গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রথম সনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। অন্যদিকে পিপিআর রোগটি ছাগল ও ভেড়ার ভাইরাসঘটিত রোগ যা পশুটির স্বাস্থ্যের অবনতিসহ মৃত্যু ঘটায়। ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে ভ্যাক্সিন প্রদান…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাওলানা ইউনুস আলী (রহি:) প্রতিষ্ঠিত আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়াজনে ১৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠানে ৪ জন কুরআনের হাফেজকে মাথার পাগড়ি দেওয়াসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২৮ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন ও ইছালে সওয়াব মাহফিলের প্রধান বক্তা অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী হাফেজদের মাথায় পাড়ড়ি পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কালীগঞ্জ নতুন বাজারে অবস্থিত উম্মুল কুরা মাদ্রাসার এই ৪ জন শিক্ষার্থী হলেন, হাফেজ মোহাম্মদ জুনায়িদ হাসান, হাফেজ মোহাম্মদ আব্দুল গনি,হাফেজ মোহাম্মদ আল-আমিন এবং হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান।উক্ত অনুষ্ঠানে আরা…
ঝালকাঠি প্রতিনিধিঃ আমুর এপিএসের মিথ্যা অভিযোগে ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান দীর্ঘ ২৮ মাস পরে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় যোগদান করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি মাদ্রাসায় যোগদান করেন। এরআগে ২৪ ডিসেম্বর লিখিত ভাবে যোগদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আলতাব হোসেন সিকদার, সহকারী মৌলবী মো. আনোয়ার হোসেন, মো. মাসুদুর রহমান, মো. লোকমান হোসেন, সহকারী জয় মন্ডল, মো. মোশারেফ হোসেন, মো. নূরুলহক হোসেন। এছাড়াও সাবেক অধ্যক্ষ নূরুল আলম, মাদ্রাসার দাতা সদস্য আব্দুল আজিজ আকন, নান্নু সিকদার, সাবেক ইউপি সদস্য বাবুল তালুকদার, ফোরকান তালুকদার, শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় শতাধিক লোক। জানাগেছে, সাবেক…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হকের বিরুদ্ধে মামলার আসামি ধরে তার পরিবারের নিকট থেকে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে।পুলিশের ওই কর্মকর্তার ঘুষ গ্রহনের ঘটনার ভিডি ও অডিও রেকর্ডসহ যাবতীয় প্রমানিত ইতিমধ্যে এই প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। চলতি বছরের জুন মাসের ২৫ তারিখ শিশু নির্যাতন আইনের ৯(১)/৩০ ধারার একটি মামলার(কালীগঞ্জ থানার মামলা নং-১৬) দুই নম্বর আসামি হলেন উপজেলার বড় ধোপাধি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ছবদুল ইসলাম। ২৭ ডিসেম্বর আসামি ছবদুলকে তার নিজ এলাকা থেকে ধরে আনেন এবং পরিবারের সদস্যদেরক কালীগঞ্জ থানায় এসে দেখা করতে বলেন ওসি তদন্ত মোফাজ্জেল হক। কিছুক্ষণ পর আসামি ছবদুলের স্ত্রী মধুমালা,…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে আরাফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার দুপুর ২ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি এ ঘটনা ঘটে। সে খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামি মহানন্দা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল। তবে, স্থানীয়দের ধারনা নিহত যুবক ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। মোরবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। নিহত…
চাকরি ডেস্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘এভিপি/এফএভিপি (এটিএম সিস্টেম ম্যানেজমেন্ট)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পদের নাম: এভিপি/এফএভিপি (এটিএম সিস্টেম ম্যানেজমেন্ট) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান অথবা স্নাতক (সিএসই/সমমান) অভিজ্ঞতা: ১২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জানুয়ারি ২০২৫ তারিখ ৪২-৪৫ বছর