- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খানসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা। উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার অনুপস্থিতিতে…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধিঃ গাংনী মেহেরপুর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষে ৯ জন ছাত্রের হেফজ সমাপনী খতমে কুরআন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে কুরআন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুফতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান নয়ন। বক্তব্য রাখেন সামারুল ইসলাম, আনোয়ার হোসেন,এর আগে দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষে লোক হোসেন, মোঃ আবু হুরায়রা, মোঃ…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: সখীপুরের বনবিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না। এখানে শত বছরের বসতভিটায় নতুন ঘর তুলতে গেলে পুরাতন ঘর সংস্কার করতে গেলও আপনারা বাঁধা দেন। টাকা না দিলে আপনার ঘর তুলতে দেন না তাদের নামে মামলা দেন। শনিবার বিকেলে সখীপুরের জনসাধারণের ওপর বনবিভাগের অত্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বনবিভাগের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেহে প্রাণ থাকতে সখীপুরের জনসাধারণের আর কোন বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সংসদে বসেই আটিয়া বনঅধ্যাদেশ ৮২ বাতিল করবেন বলেও তিনি কথা দেন। …
বিনোদন ডেস্ক উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেছিলেন ফ্রাঙ্কো জেফিরেল্লি। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত সে সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। শুক্রবার (২৭ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। ১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অলিভিয়া হাসির জন্ম। সাত বছর বয়সে মা এবং ছোট ভাইয়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ‘ব্ল্যাক ক্রিসমাস’ (১৯৭৪), ‘জেসাস এবং নাজারেথ’ (১৯৭৭), ‘ডেথ অন দ্য নাইল’ (১৯৭৮)-এর মতো বেশকিছু জনপ্রিয় সিনেমা ও…
কক্সবাজার প্রতিনিধি স্বৈরাচার আওয়ামী লীগ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডে বিশেষ মহলের চক্রান্ত থাকতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তনদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। এসময় তিনি বলেন, প্রতিটি বিষয়কে আমরা সতর্কতার সঙ্গে মোকাবিলা করছি। আপনাদের আরও সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা এই দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, ঘোষণাপত্রের মধ্যদিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে। তিনি বলেন, দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মুক্তির সনদ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে। এর আগে ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান লিখে আলোচনার জন্ম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ঘোষণা না আসা পর্যন্ত আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না। প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর ৩১ ডিসেম্বরকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রেইনি চিকিৎসকরা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার অবরোধের পর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডা. সাইদুর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করেন। সেখানে জানুয়ারি থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার প্রস্তাব দেন বলে জানিয়েছেন ডাক্তাররা। পরে তারা এ দাবি প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার বিকাল সাড়ে ৫টায় আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির…
রাণীশংকৈল প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাঁও জেলার সকল ধর্মাবলম্বীগণের উপস্থিতিতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাণীশংকৈল থানা এর আয়োজনে “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ সময় তিনি বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম আমরা এ বাংলাদেশের নাগরিক তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিয়া কে গ্রেফতার করছে সখীপুর থানা পুলিশ। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর। শনিবার তাকে দুপুর ১টায় নিজ বাড়ি প্রতিমা বংকী থেকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজাকির হোসেন বলেন,গ্রেপ্তার হওয়া মালেক মিয়া ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার আসামি ছিলেন । তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যায়ক্রমক্রমে ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।