Author: admin

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এশিয়ান ডুপ্লেক্স টাউন কর্তৃক তিন ফসলি জমিতে বালু ভরাট বন্ধ , কৃষকদের লীজকৃত কৃষি জমি কৃষকদের নামেই পুনর্বহাল রাখা, নিরীহ কৃষকদের নামে রূপগঞ্জ থানায় দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ভূমিদস্যুদের দালাল হানিফ মোল্লা, কাজল মিয়ারসহ সকল দালাল ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ২৮ ডিসেম্বর শনিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কৃষক ও এলাকাবাসী।মানববন্ধনে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণনীসহ সহস্রাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধন পূর্বক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও কৃষক মোস্তফা…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট) থেকেঃ সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের প্রিয় দল। বিএনপি কারো সম্পদ জোরপূর্বক লুটপাট করেনা, যারা এগুলো তারা দাঙ্গাবাজ ও বাটপার। কোন বাটপারকে বিএনপিতে জায়গা দেয়া হবেনা। বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্মে জড়ালে তার দায়ভার তাকেই নিতে হবে, দল কোন অপকর্মের দায়ভার নিবে না। স্বৈরাচার হাসিনা সরকার জীবন নিয়ে নেতা-কর্মীদের বিপদে ভারতে পালিয়ে গেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাবরণ করেছেন কিন্তু দেশ ছেড়ে কোথাও যাননি। তাকে বারবার বলা হয়েছে রাষ্ট্রপতি কাছে ক্ষমা চাইতে কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে—গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরে নিহত ফায়ার ফাইটার মো. সোহানুর জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগুনে চার-পাঁচটা মিনিস্ট্রির ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। রিজভী বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫০ মিলিয়ন ডলার পাচারের ঘটনা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিনয়কাঠি ইউনিয়নের হাজেরা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল বিনয়কাঠি শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম মহসিন আলম বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শাসন আমলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আজ ২৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের।সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থেকেকমিটি ঘোষণা করেন।কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাঃ ওয়ালি উল্লাহ সরদার, সহ সভাপতি এম.আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়লি উল্লাহ। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মাদ ওয়ালী উল্লাহ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দীয় দাওয়াহ দফতর সম্পাদক, মুহাম্মদ ইব্রাহীম খলীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী…

Read More

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ ‎হরিপুর উপজেলা রাইজিং শুক্রবার (২৭শে ডিসেম্বর/২০২৪) বিকাল ৩:০০ ঘটিকায় হরিপুর উপজেলায় ইউএনওর সভাকক্ষে জাতীয় নাগরিক কমিটি আহ্বানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা সেলিম কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আরও উপস্থিত ছিলেন‎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক ও ধর্মীয় প্ল্যাটফর্ম নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য গোলাম মর্তুজা সেলিম। তিনি…

Read More

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ একরামুল আলমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ওলামা দলের উদ্যোগে শনিবার সকাল দশটার দিকে বনপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক যুগ্ন আহবায়ক ও মরহুমের ছোট ভাই আলমগীর কবির, সাবেক প্রচার সম্পাদক কাওসার আলী জিয়া, জোয়াড়ী…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ে দূবৃত্তরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংগঠনটির কর্তৃপক্ষ। শনিবার (২৮- ডিসেম্বর) রাত দুইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা বলেন,পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে রাতে আগুন লাগানো হয়েছে। ছাত্র সমাজ যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদের এ আন্দোলন সংগ্রাম রুখতেই এ আগুন লাগানো হয়েছে। এটা একটা নেক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্টু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা। প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের যুগ্ন…

Read More

পানছড়ি (খাগড়াছড়ি)। ২৮ ডিসেম্বর ২০২৪ ,শনিবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে লোগাং বিজিবি জোন (৩ বিজিবি)। চেঙ্গী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ও লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন উন্মুক্ত পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোগাং বিজিবি জোন(৩ বিজিবি)-র ব্যবস্থাপনায়- নিরাপদ সীমান্ত , শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় জন প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি। মতবিনিময় সভায়…

Read More