Author: admin

আব্দুল কাইয়ুম কামরুল, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় ১০ দশমিক ৫ ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। মৌলভীবাজার জেলা শহর ও শহরের বাইরের এলাকাগুলোয়…

Read More

স্টাফ রিপোর্টার ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো ওই চিঠিতে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত পরিচালনার জন্য টাইম টেকি ৫৪ তে নতুন সময়সূচি অন্তর্ভুক্তকরণ এবং বুড়িমারী স্টেশনে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় সুবিধাদি যেমন ওয়াটার হাইড্রান্ট, প্ল্যাটফরম সংস্কারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক বলেও জানানো হয়। এমতাবস্থায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এগলেস…

Read More

তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে স্থানীয় সামাজিক সংগঠন সমুদ্র সমাজের ৭১টি কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বিশাল এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে এসিএফ ও জাগোনারীর রাইট-টু-গ্রো কর্মসুচীর কারিগরী সহায়তায় কারিতাস মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পায়রা (কবুতর) উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। সমুদ্র সমাজের সহ-সভাপতি মাসুমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে সমুদ্র সমাজের সামাজিক কর্মকান্ড তুলে ধরেন সম্পাদক গোলাম মোস্তফা পান্না। সমুদ্র সমাজ-২০২৪ এর পরিচালক সাংবাদিক নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আইরিন আলম, তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল, এসিএফএর প্রোগ্রাম ম্যানেজার বাবুল শেখ, জাগোনারীর কেন্দ্রীয়…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন ফরাজী ও তার বড় ভাই ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজী বেপরোয়া দুর্নীতির বিচারের দাবিতে স্থানীয় কৈখালী বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় কৈখালী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী জাফর আলী খান, এসময় তিনি অভিযোগ করেন জাকির ফরাজী চেয়ারম্যান থাকাকালীন সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও শানে এলাহি দাখিল মাদ্রাসায় বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রায় ৯০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া গ্রাম পুলিশ নিয়োগ, টিআর,কাবিখা, এলজি, এসপি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার গাইবান্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ও বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এ কর্মী সম্মেলন উপলক্ষে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ মৌসুমের খেলা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে তার আগেই উৎসবের আমেজে ভাসছে পুরো ক্রিকেটপ্রেমী জাতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত মিউজিক ফেস্টের মাধ্যমে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যা দীর্ঘ লড়াইয়ের ফসল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও আধুনিক এবং দর্শকপ্রিয় করার লক্ষ্যে নতুনভাবে সাজানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাসকটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি এ ব্যাপারে অনেক…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্মেনান্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহনে বিকালে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ভলিবল দল ২ – ০ সেটের ব্যাবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নৈপূন্যে জামাল দলের রাজন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ সেরাদের হাতে পুরস্কার তুলে…

Read More

রিপোর্টার নওগাঁ :নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা টাকা আদায় ও প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল ট্রেডার্স এর স্বত্বাধিকারী বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্সের সামিউল আলম, আতাউর রহমান, মিজ্নুর রহমান, মামুনুজ্জসহ ব্যবসায়ী ও কৃষকরা। এ সময় তারা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর কাছে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা রয়েছেন। কিন্তু তিনি টাকা না…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোঃ হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হানিফ হলেন জালাল উদ্দিনের ছেলে, আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশ করে দীঘিনালা থানা পুলিশ। জানাযায়, গতকাল রাতে মাহফিলে গিয়েছিল সে রাতে বাসায় ফিরেনি। সকাল সাড়ে ৭ টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় , পরে দীঘিনালা থানা পুলিশ লাশ উদ্ধার করে । দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, আমারা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাত ১২টার দিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,…

Read More