- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার উস্কানিদাতা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে শিক্ষার্থীদের দাবির মুখে গ্রেফতারের করেছে ডিবি পুলিশ। এসময় তিনি উপ-রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন। আজ রবিবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। জানা যায় গত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন উস্কানিমূলক কথা বলেন। যা ৫ আগস্টের…
রাজশাহী জেলা প্রতিনিধি: মোঃমহাজামিল রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) রিমান্ড শুনানির জন্য দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন। গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত (১২)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছে আরাফাত। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান। ফেসবুকের এক পোস্টে তিনি জানান, শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত…
আন্তর্জাতিক ডেস্ক পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। বৃহস্পতিবার এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। দ্য সানডে টাইমস রোববার জানায়, টিউলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। যদিও টিউলিপ নিজে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি। টিউলিপ যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ৩ টায় কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় । উপজেলার ২ নং জামাল ইউনিয়ন ৩ নং কোলা ইউনিয়নের এ সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং জামাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। উক্ত স্মাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল , ইলিয়াস রহমান মিঠু,কোলা ইউনিয়ন বিএনপি নেতা …
রূপগঞ্জ প্রতিনিধিঃ আগামী সাংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার যুবদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হবে, আর যদি কোন বেকারের কর্মসংস্থান করতে না পারি তাহলে বেকার ভাতা প্রদান করা হবে বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। রোববার (২২ ডিসেম্বর) বিকালে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ঢাকা বিভাগের মধ্যে অন্যতম যান্ত্রিক পয়েন্ট রূপগঞ্জ। এখানকার এক মুঠো মাটি সোনার চেয়েও দামী। অথচ বিগত সময়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে আওয়ামীলীগের মন্ত্রী গাজী এসব জমি জোরপূর্বক জবরদখল করেছে। মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।…
তজুমদ্দিন প্রতিনিধি!! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,চাঁদাবাজির অপবাদ নিয়ে রাজনীতি শেষ করতে চাইনা। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় ভোলার তজুমদ্দিনে এক দিনের সফরে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি দু’বার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম। প্রয়োজনে আমি এমপি-মন্ত্রী হবো না, কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যত বড় নেতা হোক না কেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে বিএনপির পরিনতি তাদের মতই হবে। তাদের মতো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সম্প্রতি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (২১ ডিসেম্বর) হুগলির পাণ্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনছি, তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলব, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি বলেন, বাংলাদেশকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়। বলে আমরা নাকি ভোটের তাড়া দেই। তিনি বলেন, ভোটের তাড়া দেই এজন্য যে, ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে…
বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ইতি টানতে সরাসরি একটি বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। কদিন পর পরই আলোচনায় উঠে আসে কবে বিয়ে করছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অন্যরকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’ আপাতত বিয়ে নয়, বরং কাজ আর পড়াশোনায়…