- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ. খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক স্বাবলম্বী প্রজেক্ট-৯৬ এর আওতায় একটি দুস্থ পরিবারকে উন্নতমানের গাভী দেয়া হয়েছে। শনিবার বিকেলে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি শাখার প্রতিনিধি দল উপজেলার মেরুং ইউপির উত্তর রসিক নগর এলাকার মোছা. নুর বানুকে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট-৯৬ এর আওতায় একটি গাভী পৌঁছে দেন। নুর বানুর স্বামী মৃত মো. চাঁন মিয়া পেশায় মাহিন্দ্র চালক ছিলেন। চলতি বছরের গত ২৯ মার্চ সাজেকে সড়ক দূর্ঘটনায় মারা যান চাঁন মিয়া। এমতাবস্থায় ৩জন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন চাঁন মিয়ার স্ত্রী নুর বানু। পরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখায় সহযোগিতা চেয়ে আবেদন করলে সরেজমিনে যাচাই…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) এর আয়োজনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মত এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার ❝ কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে❞ এর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের স্কিল উন্নতির উদ্দেশে প্রতিষ্ঠিত “কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন (কেএসএ)” শিক্ষার্থীদের জন্য উক্ত বিতর্ক কর্মশালার আয়োজন করে৷ এই কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবক মোঃ রায়হানউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার। শহিদুল ইসলাম রাজু এর উপস্থাপনায় উক্ত বিতর্ক কর্মশালাটিতে…
আন্তর্জাতিক ডেস্ক হাত ফসকে মন্দিরের দানবাক্সে পড়ে গিয়েছিল আইফোন। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান দীনেশ নামে ওই ব্যক্তি। কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবোত্তর সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির কাকতি-মিনতিতেও কাজ হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তামিলনাড়ুর এক মন্দিরের এই ঘটনায় হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এতে বলা হয়, মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। দিতে গিয়েছিলেন প্রণামি। সে সময় অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় দানবাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। পরে ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন।…
আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় চোর চক্র। সংবাদ প্রচারের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের চুরি হওয়া মূল্যবান সেগুন গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে গত বুধবার গভীর রাতে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর চক্র ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। এদিকে শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-শমসেরনগর সড়কের পাশের কেওড়া বন থেকে চুরি হওয়া সেগুন গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। সরেজমিন গিয়ে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা শহরে জমে উঠেছে চিতই ও ভাপা পিঠার মৌসুমি দোকানগুলো। সন্ধ্যা নামতেই শহরের পার্কমোড়, এক নম্বর ট্রাফিক মোড়, ফায়ার সার্ভিস মোড়, ঘাঘট লেকপাড়, রেল স্টেশনের দুই পাশ এবং জেলা পরিষদ মোড়সহ অন্তত ১০ থেকে ১৫ স্থানে বসে এসব পিঠার পসরা। রাত যত বাড়ে, ততই ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের। শহরের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী পিঠার দোকানে দেখা মেলে সব শ্রেণি-পেশার মানুষের। কেউ আসেন একা, কেউবা পরিবারসহ। অফিস শেষে ক্লান্ত কর্মজীবী থেকে শুরু করে শীতের সন্ধ্যায় ঘুরতে বের হওয়া দম্পতি, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুরসহ সবাই উপভোগ করছেন শীতের পিঠার স্বাদ। শহরের পার্কমোড়ে ভাপা পিঠা খেতে আসা সরকারি চাকরিজীবী আশরাফ আলী…
পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা আজ শনিবার (২১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটারে স্থাপনে চরম আপত্তি জানিয়েছে গাইবান্ধা জেলার সর্বস্তরের জনগণ। এ বিষয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে ২১ ডিসেম্বর শনিবার সকালে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। এ অবস্থায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২শ ৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে। বক্তারা আরও বলেন, সাধারণ…
পঞ্চগড় প্রতিনিধি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। যা শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়…
কুমিল্লা প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের মতো আছে শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। আপনারা মসজিদের খুতবায় এ দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি বলেন, একটি চক্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হকের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম ওলামার সঙ্গে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ…