- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলায় আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন।শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান।নিহতরা হলেন, সিএনজি চালক সোহরাব হোসেন (৫৫) সদর উপজেলার করটিয়া এলাকার জব্বার মুন্সির ছেলে ও একই এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরেমুচরে…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২০ ডিসেম্বর রাত, ৮ঃ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র সন্তান ও নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। ২১ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ মিনিটে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান এর উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (তদন্ত)আই এম তৌহিদুল করিম, এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন…
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল ২১ডিসেম্বর শনিবার বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রা নিয়ে তারা রূপসী ম্যাক্স গার্মেন্টস থেকে শুরু হয়ে রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া এলাকা হয়ে ম্যাক্স মাঠে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বিজিএমই’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু বলেছেন, , দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ। বিএনপি গণতান্ত্রিক ও গণতন্ত্রের পক্ষের দল। আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা কখনওই জনগণের গণতন্ত্র হরণ করি নাই। শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর স্কুল মাঠে দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান নিহত রফিকুল ইসলাম ফারুকের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। টুকু বলেন, ৯ বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের নেতা আমাদের অভিভাবক তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন।…
নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ জেলায় বদলগাছী উপজেলার বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আধাইপুর ইউপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এই কথা বলেন। গতকাল শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আধাইপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক রুহুল আমিন ইনসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী জোয়ার্দ্দার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী পালিত হয়েছে । বিদ্যালয়টির ৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) হীরক জয়ন্তীর আয়োজন করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা । সকালে বিদ্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে হীরক জয়ন্তী পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় ।এরপর হীরক জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন সকালের নাস্তা টি-শার্ট এবং ক্যাপ বিতরণ করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয়টির সামনের সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রা শেষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের এর মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। হীরক জয়ন্তী অনুষ্ঠানের…
মোঃ আবু সালেহ্ মুসা,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের হলরুমে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সেক্রেটারি মোঃ রুহুল আমিন,…
টেকনাফ, ( কক্সবাজার) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আন্ত: উপজেলা ইউনিয়ন উপশাখা ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হ্নীলা ইউনিয়ন শাখা ক্রিকেট দল। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় রঙ্গিখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে বর্ণাঢ্য আয়োজনে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাইদুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সরওয়ার কামাল সিকদার। বিশেষ অতিথি ছিলেন-সাবেক জেলা সভাপতি রবিউল আলম, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারী মীর মুহাম্মদ আবু তালহা, টেকনাফ…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বনপাড়া শহর ছাত্রদল। শনিবার (২১ ডিসেম্বর) সকালে বনপাড়া শহরস্থ নিউ ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন এর আয়োজন করে তারা। গত ১৫ ডিসেম্বরে “বিদ্যালয়ের পুকুরে মাছ চুরির চেষ্টা” ছাত্রদলের ০৭ নেতাকর্মী গ্রেফতার শিরোনামে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে ওই প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়। এ সময় বনপাড়া শহর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা লিখিত বক্তব্যে জানান, উক্ত ঘটনার সঙ্গে আমি এবং ছাত্রদল জড়িত নয়, এজাহারে আমি সহ অন্যান্যদের নাম নেই কিন্তু প্রকাশিত সংবাদে আমাদের নাম প্রচার হওয়ায় আমাদের…
ছবিঃ আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন অতিথিবৃন্দ। মুহাম্মাদ আবু সালেহ্ মুসা (ধামইরহাট প্রতিনিধি)ঃ নওগাঁর ধামইরহাটে শনিবার আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট সিদ্দিকিয়া ফাযিল মাদরাসা মাঠে আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক মোঃ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিতের ব্যবস্থাপনায় ২০০ জন উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরন সম্পন্ন হয় । শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, ধামইরহাট পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, ধামইরহাট ইউ পি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ধামইরহাট উপজেলা…