Author: admin

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহতাসিম মাসুদ (২২) বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। আহত দুজন মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) সিএসই বিভাগের শিক্ষার্থী। মেহেদী কুমিল্লা সদর উপজেলার মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার তপন কুমার সাহার ছেলে। মেহেদী…

Read More

বিশেষ প্রতিনিধি রংপুরের হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ এরশাদুল ও মোঃ হামিদুল। তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল এবং একটি “বাজাজ সিটি ১০০ সিসি” মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে যৌথ বাহিনীর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে শুক্রবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর। হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে কোস্টগার্ড পূর্ব জোন আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মায়ানমার থেকে অবৈধভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট বাংলাদেশ সীমানায় ঢুকতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামতে সংকেত দিলেও সংকেত অমান্য করে…

Read More

রাজশাহী জেলা প্রতিনিধি:-মোঃমহাজামিল রাজশাহীতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনার মিমাংসায় যাওয়ার পথে উভয় পক্ষের মধ্যে ফের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষের মিমাংসার জন্য বোয়ালিয়া থানার উপ-পুলিশ কশিশনার (ডিসি) আমাকে দায়িত্ব দেয়। যার পরিপ্রেক্ষিতে সকাল ১১ টার দিকে চেম্বারে আসার পর বাস শ্রমিকরা আসলেও সিএনজি চালকরা আসেনি। প্রায় ঘন্টা খানেক অপেক্ষার পর ৬০/৭০ জন সিএনজি চালিত অটোরিকশা চালকরা মিছিল নিয়ে চেম্বারের সামনে এসে মোটর শ্রমিক ইউনিয়ের…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্য আব্দুস সোবাহান হাওলাদার ও তার ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ঘুমন্ত বৃদ্ধ পরিবারের ওপর হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। এঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত দেশীয় অস্ত্রসহ হামলাকারীদের আটক করেও ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।  শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকছুর ক্লাব এলাকায় বিরোধী জমি দখলে নিতে গিয়ে ঘুমন্ত বৃদ্ধ আবুল হোসেন মৃধার পরিবারের নারীসহ পক্ষের ৭ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপরপক্ষেরও ৪ জন আহত হয়েছে বলে দাবি করা হয়। এসময় আবুল হোসেন মৃধার বসতঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে দেশীয়…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) পবিত্র খোশরোজ শরিফ উপলক্ষে, ২০ ডিসেম্বর (শুক্রবার) হক কমিটি মিঠাছড়ারকূল শাখার কার্যালয়ে খতমে কোরআন,মিলাদ মাহফিল, কার্যালয় সম্মুখে অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী, এলাকার কৃতি সন্তান, পবিত্র কোরআন হাফেজদের সম্মাননা প্রদান ও ত্রিশ বছর যাবত কবর খননে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ আহমেদ নুর সিয়াম, নাতে রসুল পরিবেশন করেন হাফেজ আশরাফুজ্জামান রাফি মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা ওমর ফারুক ও নুর আবিদ মারুপের পরিবেশনে অনুষ্ঠান শুরু…

Read More

নওগাঁ প্রতিনিধি, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির নুনুজ কালিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ নানা অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।এ বিষয়ে জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশন,জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন তাঁরা। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সহকারী কমিশনার, শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়,এবং ৩১ অক্টোবর অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে তদন্ত শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে মুসলমানদের দ্বিতীয় জামায়েত টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব এজতেমা সা’আদ পন্থীদের নৃশংস হামলায় চারজন নিহত ও কয়েকশত আহত হওয়ার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল তিনটায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকাস্থ ঢাকা – সিলেট মহাসড়কে এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সমাবেশে রূপগঞ্জ ওলামা মাশায়েখ ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি গাউছিয়া গোলচত্তর হইতে গোলাকান্দাইল গোলচত্বর হয়ে ভুলতা কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন : মুফতি বদরুল আলম সিলেটী , মাওঃ ইউসুফ…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নবান্ন উৎসব সব দুঃখকষ্ট ভুলিয়ে দেয়। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতি। এ সংস্কৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলার ঐতিয্যবাহী নবান্ন উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (২০-ডিসেম্বর) বিকেলে বিজিএমইর সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে আব্দুল মতিন ভূঁইয়ার আয়োজনে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ উৎসব পালন করা হয়। খই, মুড়ি, ক্ষীড়, পায়েস ও বিভিন্ন রকম পিঠা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, এড. গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহাবুব, তারাবো পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল…

Read More