Author: admin

বরিশাল প্রতিনিধিঃ বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বিকাশে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে “শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪”। শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৩টায় শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা’র উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, লেখক তনিমা রহমান ও কবি কেইএম তালুকদার তোফায়েলের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শব্দকথা সাহিত্য উৎসবের ১ম পর্বের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক ও গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, অতিরিক্ত সচিব ও লেখক দিলীপ কুমার বণিক, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, কবি ও শিশুসাহিত্যিক আতিক হেলাল,…

Read More

ইবি প্রতিনিধি ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কুষ্টিয়া জেলা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নতুন কমিটির কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব বিশ্বাস লিখন এবং যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ ছুম্মা খাতুন। শনিবার (২১ ডিসেম্বর ) দ্যা হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ ও যশোর আঞ্চলিক সমন্বয়কারী পলাশ আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবং কুষ্টিয়া জেলার সাবেক কো-অর্ডিনেটর সবুজ হোসেনের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম কো-অর্ডিনেটর (ছেলে) মো ফয়সাল হাসান, অর্থ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, গণ যোগাযোগ সম্পাদক মোঃ শামীম রেজা, কর্মশালা…

Read More

‎দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে ‘দুমকী প্রেসক্লাবের’ আয়োজনে বরিশাল আধুনিক হাসপাতালের উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‎ ‎শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টায় দুমকী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত ক্যাম্পে রোগী দেখেন,ডা. বাশার মাহমুদ এমবিবিএস, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ‎ ‎এসময় উপস্থিত ছিলেন, দুমকী প্রেসক্লাবের উপদেষ্টা এইচএম আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক কাজী দুলাল, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য মোঃ আবদুল কুদ্দুস, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ হাফিজুর রহমান মুরাদ প্রমুখ। ‎ ‎চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক। অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক সকাল ০৯:২০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে ও দিক নির্দেশনায় তেলকুপি বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম…

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদের চান্দিনা উপজেলা শাখা। আজ শুক্রবার বিকাল ৩ টায় চান্দিনা উপজেলায় পালকি সিনেমা হলের সামনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আওয়ামিলীগ দেশে গত ১৫ বছর দখলদারি, লুটপাট, চাঁদাবাজি করেছে,তারা পালিয়ে যাওয়ার পর নব্য দখলদারের জন্ম হয়েছে। আপনাদের মনে রাখতে হবে আওয়ামিলীগের ১৫ বছরের শাসন ব্যবস্থা ছাত্র জনতার আন্দোলনের মুখে ৩৬ দিনও ঠিকে নাই,আপনারা যারা নব্য দখলদারি চালাচ্ছেন তাদের পরিণতিও হাসিনার মত হবে। ২৪ সালো যে বিপ্লব সংগঠিত হয়েছে, তা রাতারাতি…

Read More

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহত করার ঘটনার প্রতিবাদে ও বিচার এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও তাওহিদি জনতা পটুয়াখালীর শত শত ওলামায়ে কেরাম মুসুল্লিরা। ২০ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামায শেষে পটুয়াখালী মডেল মসজিদের সামনে জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল হক কাওসারী এর সভাপতিত্বে ও মুফতী আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু সাঈদ, আউলিয়াপুর ময়দান মাদরাসার…

Read More

জাবি প্রতিনিধি ঢাকা-আরিচা মহাসড়কে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় সাভারের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১১:৫২ মিনিটে তিনি মারা যান। মোটরসাইকেল আরোহীর নাম সোহরাব হোসেন (৪৪)। পিতার নাম আব্দুল লতিফ৷ তিনি ধামরাইয়ের গাংগুটিয়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাসটি সাভারের থানা স্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝের একমুখী লেন দিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরছিলো। মোটরসাইকেল আরোহী ব্যক্তি ট্রাফিক আইন অমান্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখবে বিএনপি। জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান দলটির কাছে এখনো সুস্পষ্ট না হওয়ায় সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নতুন কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। দলটির চিন্তা অনুযায়ী, সভা সমাবেশের মতো কর্মসূচি একদিকে যেমন নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে কাজে লাগানো যাবে, অন্যদিকে জনগণ যে নির্বাচনের জন্য প্রস্তুত সেটিকেও তুলে ধরা হবে। সরকারের তরফ থেকে ইতোমধ্যে সম্ভাব্য নির্বাচনের যে ধারণা দেয়া হয়েছে, সেটিকে ‘অস্পষ্ট ও হতাশাজনক’ বলে মনে করে বিএনপি। দলটি মনে করে, ফ্যাসিবাদীদের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকেই তাদের ফোকাস করা দরকার। ইতোমধ্যে নির্বাচন কমিশন…

Read More

প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল এবং আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা। আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ। ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশাসন আগের মতো শিফটভিত্তিক বৈষম্যমূলক পরীক্ষা পদ্ধতি চালু করেছে, ইউনিটের সংখ্যা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে এবং আবেদন ফি অপরিবর্তিত রেখেছে। এটি মেধা যাচাই ও মেধার সুষ্ঠু বিকাশে প্রধান অন্তরায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার নতুন নেতা আহমদ আল-শারাকে গ্রেফতার করা জন্য যে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ সিরিয়ার রাজধানীতে নতুন প্রশাসনের সাথে কথা বলার পর এই ঘোষণা দেন। উল্লেখ্য, অতি সম্প্রতি বাশার আল-আসাদকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন এই আল-শারা। তিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেই বেশি পরিচিত। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আন্দোলনের ফলে চলতি মাসের প্রথম দিকে বাশার সরকারের পতন ঘটে। এরপর এটিই ছিল মার্কিন কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। এইচটিএসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে। এই গ্রুপের নেতা আল-জোলানি এক সময় আল-কায়েদার সাথে সম্পর্কিত ছিলেন। শুক্রবার আলোচনায় ‘ইতিবাচক…

Read More