Author: admin

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ৩১৬/বি কক্ষে মাদকসেবনরত অবস্থায় এক নেপালী শিক্ষার্থীকে আটক করে মীর মশাররফ হোসেন হল প্রশাসন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃত আশির্বাদ যাদব ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এর ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি নেপালের কাঠমন্ডুতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১৬/বি কক্ষ থেকে গাজার দুর্গন্ধ পেয়ে আমরা হল প্রাধ্যক্ষকে জানাই। পরে প্রাধ্যক্ষ স্যার হলের শিক্ষার্থীদের নিয়ে ওই কক্ষে অভিযান চালায় এবং তাকে গাজা সহ হাতেনাতে আটক করে। এসময় তার কাছে ৪ প্যাকেটে ১০ গ্রাম…

Read More

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নকে বিভক্ত করেছে বেগবতী নদী। এই নদীটিতে থাকা সেতু দুই ইউনিয়নের জনগণকে একীভূত করেছে। বর্তমানে এই নদীর উপর পুরাতন সেতুটি ভেঙে ফেলে উইকেয়ার প্রকল্পের অধীনে নতুন একটি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। যে কারণে সাময়িক ভাবে চলাচলের জন্য সেতুটির নির্মাণ স্থল থেকে প্রায়২০০ গজ দূরে একটি কাঠের সেতু নির্মাণ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সংযোগ সড়কের সেতুটি তৈরি করায় এ পর্যন্ত বারংবার তা ভেঙে যায়। কাঠের ওই সেতুটিতে বিভিন্ন জায়গায় ভেঙে থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের হাজার হাজার…

Read More

বাকৃবি প্রতিনিধি: ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার আয়োজনে সলিউশন হান্ট ২ এর প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী ওই আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ১২১ টি দল প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতায় প্রাথমিক আবেদন এবং একবার যাচাইয়ের পরে ১২১ দলের মধ্যে ১০টি দলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিবিডির ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও উপস্থিত…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম,হাটহাজারী শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা হতে ১১:৩০টা পর্যন্ত ত্বরিকত ভিত্তিক অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ২য় শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ৯ম তম আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’ পরীক্ষা ২৪। হাটহাজারী জোনের পরীক্ষা জোনের পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামে ও সচিব এইচ এম এরশাদ এর সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ও শহীদ করে সি জিয়াউর রহমান স্কুল অ্যান্ড কলেজ ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। হাটহাজারী জোনের হল পরিদর্শনে আসেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষার প্রধান পরিচালক ও আঞ্জুমানের নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী আবুল ফোরকান…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা যুবদলের আহবায়ক মো কবির ফকির বিরুদ্ধে ফেসবুকের প্রোফাইলে অসত্য ও অপপ্রচারের ছড়ানোর অভিযোগ এনে আমতলী থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির। (বৃহস্পতিবার) রাত নয়টায় নিজে থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, ফেসবুক প্রোফাইল ” আমতলী আসন পূর্ণবহাল চাই” থেকে কে বা কাহারা মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/কম্পিউটার অথবা যেকোন ডিভাইসের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ে যুবদল নেতা কবির ফকিরের নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা অভিযোগ করা হয়েছে। যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, ব্যক্তিগতভাবেই আমাকে আক্রমণ করা হয়েছে, আমার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। সম্মানের মানহানি করা লক্ষেই…

Read More

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি আজ শুক্রবার সন্ধায় দীঘিনালা নকশী পল্লী হল রুমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনলা শাখার প্রস্তুতি সভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার প্রস্তুতি সভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ মামুনুর রশীদ,সদস্য, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বশির উদ্দিন, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা, ও সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা, বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আজিজি, উপস্থিত ছিলেন ইসলামী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে উঠা দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সেই সাথে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক অবদুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের জন্য ৯০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭৫০ টাকা, ‘সি-১’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের জন্য ৬০০ টাকা,…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে । খোজ নিয়ে জানাগেছে , চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষ কয়েকজন জানান, গত ১৬ ডিসেম্বরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমন নেতৃত্বে যুবদলের ৩/৪ শ লোকজন এসে কাজল গাজীর বাসায় হামলা ভাংচুর চালায়। হামলার…

Read More