- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৪ জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ ডিসেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।কালীগঞ্জের কোলা ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে ধান চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,…
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন কিলোমিটার ব্যাপী প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্চেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৭,শ ফিট পাইপ জব্দ করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, ,প্রকৌ.সৈয়দ তাফহিম , উপ-সহ: প্রকৌ.শাহীনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া প্রেসক্লাব এর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও অর্থায়নে শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। অনুষ্ঠানে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোসতাক আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, রূপালী ব্যাংক…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যারিয়ার সেমিনার ও প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবি সিএসটিই ক্লাব ও ব্র্যাক আইটি যৌথভাবে এ অনুষ্ঠানমালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রতিযোগিতার মাধ্যমে ব্র্যাক আইটিতে আমাদের পাঁচজন শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলো। আমি আশা করি তোমরা নোবিপ্রবির এম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করবে। তোমাদের কাজ দেখে যেন ব্র্যাক আইটির মতো অন্যান্য প্রতিষ্ঠানও নোবিপ্রবিতে আসে এবং…
ঝালকাঠি প্রতিনিধি :চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে (৪০) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. রুবেল শেখ এই নির্দেশ দেন।বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদি হয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আসামি করে বিজ্ঞ আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে বিজন কৃষ্ণ…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘সিলেক্টেড কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস’ শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এবং সঞ্চালনায় ছিলেন জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমদাদুল হক। প্রধান অতিথি এবং কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে। বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ…
বিনোদন ডেস্ক ধর্ষকদের জন্য আরও কড়া শাস্তির দাবি জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। কেমিক্যাল প্রয়োগ করে ধর্ষকদের যৌন ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কঠোর শাস্তির জন্য় সওয়াল করলেন তিনি। বলিউডের ডিম্পল গার্ল অভিনেত্রী স্বামী-সন্তান নিয়ে এখন সংসার সামলাচ্ছেন। বিদেশে সংসার পেতেছেন, তবে দেশের হালহাকিত অজানা নয় পাঞ্জাব সুপার কিংস দলের মালকিনের কাছে। ভারতে ধর্ষণ যে হারে বাড়ছে, তাতে উদ্বিগ্ন অভিনেত্রী। ধর্ষণ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পদক্ষেপের প্রশংসা করে ভারতেও সে রকম কঠোর আইন জারির আর্জি রাখলেন ‘সোলজার’ নায়িকা। ইতালিতে যৌন অপরাধীদের বিশেষ রাসায়ানিক প্রয়োগের মাধ্যমে যৌন হরমোনের ক্ষরণ বন্ধ করিয়ে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণার ব্যবস্থা গ্রহণ করছে…
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার ভীতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুরে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়তে শুরু করলে ফ্যক্টরীকে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভায়েলা…
বিনোদন ডেস্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপ। মাদক সম্পৃক্ততার অভিযোগে গত ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন তিনি। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ আনাতোনি কেলি সাফা ওরফে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তারা সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক গ্রহণ করেন বলে জানা যায়। মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন…