Author: admin

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস কামফোট গোল্ডেন এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অনেক পর্যটক আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ইতি মধ্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। রাস্তায় গাড়ি উল্টে থাকায় চট্টগ্রাম ঢাকার যাতায়াত সামরিকভাবে বন্ধ আছে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।’ এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ার কারণে উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান…

Read More

নিজস্ব প্রতিবেদক নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন ছিল। কারণ ভোটার তালিকা তৈরি করতে হবে এবং অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ করা দরকার। কারণ নির্বাচন যাত্রাটা শুরু হওয়া দরকার। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। বুধবার রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার প্রস্তাব করবে নির্বাচন সংস্কার কমিশন। পরে সরকারই ঠিক করবে কোনটার সংস্কার হবে কোনটার হবে না। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, দুর্বল আইন হলেও সম্মানিত মানুষ দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। তাই ভালো ফলাফলের আশা করেন বদিউল আলম। নির্বাচনের…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয় ‘সেলিব্রেটিং একাডেমিক এক্সিলেন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোবিপ্রবি রিসার্চ সেল আয়োজিত অনুষ্ঠানে ৩৩টি বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের যেসব দেশ উন্নতি লাভ করেছে, মেধাবীদের হাত ধরেই তা অর্জিত হয়েছে। মেধার মূল্যায়ন করেছে বলেই তারা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এ ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয় জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না। জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল…

Read More

রংপুর প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের উত্তরে ড. মজুমদার বলেন, ‘আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি তো কোনো বাধা দেখছি না। তাদের জন্য কোনো…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেডর’ ওপর। প্রতিষ্ঠানটিতে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। যার ফলে হিসাব মিলছে না ২ হাজার ৩৫৬ কোটি টাকার। এ কারণে বরখাস্ত করা হয়েছে নগদ লিমিটেডের ৪১ পরিবেশক, ২৪ হাজার ৯৭ এজেন্ট ও ৬৪৩ জন বিক্রয় কর্মকর্তাকে। প্রতিষ্ঠানটি ভুয়া পরিবেশকের মাধ্যমে ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নিয়েছে এবং ব্যাংকে জমা টাকার অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি তৈরি করেছে। এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি। কারণ, মামলা কে করবে তা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১১তম ডি-৮ সম্মেলনের ফাঁকে মিসরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বিষয়গুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি।’ জবাবে শরিফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে, তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। অধ্যাপক ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে  আজ ১৮ ডিসেম্বর  বুধবার নলছিটি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে (বেকারি,ব্যবসা প্রতিষ্ঠানে) পরিবেশ,সঠিক পরিমাপ,পরিচ্ছন্নতা নিশ্চিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং বিএস টি আই সমন্বিত টিম।এসময় বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর বিধান মোতাবেক ২টি প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন ত্রুটি প্রমানিত হওয়ায় মোট ৪৫০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।অভিযানে ভ্রাম্যমাণ আদালত(মোবাইল কোর্ট) পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট জনাব মো নজরুল ইসলাম। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন বি এস টি আই ঝালকাঠি জেলার প্রতিনিধিগন।

Read More

এ কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক-কৃষাণীর মাঝে বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। রবি মৌসুমের বোরো (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪০০ জন ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষক-কৃষাণীর মাঝে (হাইব্রিড) উন্নত মানের জাত-শংকর-৩, সুরভি-১ ও সিনজেন্টা-৮ হাইব্রিড বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আলিফ ও…

Read More

মো: আমিনুল ইসলাম দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআর এ) পরিচালনায় নিকেতন, নেদারল্যান্ডস সহযোগিতায় অনুষ্ঠিত হল ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৪০ জন প্রতিবন্ধীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ । খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আহসানুল আলম। খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি )তৌফিক আজম, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা…

Read More