Author: admin

স্পোর্টস ডেস্ক ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সুযোগ কেউ দেখছিল না, তবে এবার টি-টোয়েন্টি সিরিজেই বাজিমাত করল টাইগাররা। ক্যারিবীয়দের প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে লিটন দাসের দল। যার ফলে উইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিল বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে ১০২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। ফলে ২৭ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৯ রান। দলের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম খন্দকারকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী এস. এম. তানিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে নাঈমুর রহমান নাঈমকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সদ্যবিদায়ী সভাপতি আমিনুর সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম সম্পাদক হিসেবে ২৫ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ৩০ জনের নাম ঘোষনা করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন কোষাধ্যক্ষ হাসিব বিন…

Read More

স্টাফ রিপোর্টার ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুইটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছে হাতীবান্ধা উপজেলার সচেতন জনগন। এতে ৩টি ট্রেনসহ শত শত যানবাহন আটকা পড়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে হাতীবান্ধা রেলস্টেশনে রেলপথ ও বন্দরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন সচেতন জনগন। জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনী দিনের পর থেকে বুড়িমারী আসেনি বহুল কাংখিত এ ট্রেন। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতিকালে কলা ব্যবসায়ী তোজাম্মেল হক বাবু (৪৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার পুষ্টকামুরী সওদাগরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. বিল্লাল হোসেন (২৬) এবং একই গ্রামের মঞ্জু সওদাগরের ছেলে সোহাগ সওদাগর (২৬)। নিহত তোজাম্মেল হক বাবু (৪৫) জয়পুরহাট জেলা সদরের নাজিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। বুধবার দুপুরে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত রোববার (১৫ ডিসেম্বর) কলা ব্যবসায়ী তোফাম্মেল হক বাবু নওগা থেকে পিকআপ যোগে কলা নিয়ে ঢাকার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে ইমাম-মোয়াজ্জিন ও জেলার দেলদুয়ারে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, মধুপু‌রে মোটরসাইকেল ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনায় দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সংঘ‌র্ষের কার‌ণে মোটরসাইকেল‌টি দুম‌ড়েমুচড়ে যায় এবং পিকআপ‌টি সড়‌কের পা‌শে উল্টে যায়। নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)। বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টেছে। নিহত ওই দুইজন মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের সিরাজী মোয়া‌জ্জিন…

Read More

সাজ্জাদ ইয়াসির,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবস আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এ কর্ণারের উদ্বোধন করেন। ১৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩.৩০ মিনিটে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে টিএসসিতে ছাত্র উপদেষ্টা কার্যালয়ের সামনে এ কর্ণারের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্ণারে জুলাইয়ের গণবিপ্লবকে ফুটিয়ে তোলা হয়। এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের…

Read More

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত হয়েছে। ‘আরবী ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই); সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্যে এটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে দিবসটি নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে রবীন্দ্র নজরুল কলা ভবনের ‘গগণ হরকরা গ্যালারিতে’ একটি আলোচনা…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বনপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(বড়াইগ্রাম পৌর প্রশাসক) লাইলা জান্নাতুল ফেরদৌস। প্রকল্পটি বনপাড়া পৌরসভার হারোয়া মিঠুর বাড়ি হতে নটাবাড়িয়া বকুলতলা মূল বড়াল নদী পর্যন্ত ও বনপাড়া ডিলারের মোড় কলিম চৌধুরীর বাড়ি হতে চিনিডাঙ্গার বিল পর্যন্ত মোট দৈর্ঘ্য ০৮( আট) কিলোমিটার। এই খনন কাজের প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার দুইশত একান্ন টাকা নব্বই পয়সা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বনপাড়া…

Read More

টেকনাফ ( কক্সবাজার) । কক্সবাজারের টেকনাফের হ্নীলায় থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি সহ ১ জন কে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। টেকনাফ মডেল থানা সূত্রে জানাগেছে ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দরগাহ পাড়াস্থ ইউনিয়ন পরিষদ রোডের মাথার বটগাছ তলায় অস্থায়ী চেকপোস্ট ডিউটির জন্য টেকনাফ থানা পুলিশের এস আই বিশ্বজিৎ পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টহল দল অবস্থান করে। এ সময় রোডের পূর্বদিক হতে আসা একটি মিনি টমটমের ১ যাত্রী পুলিশের অবস্থান টের পেয়ে তার নিয়ন্ত্রণে থাকা…

Read More

রাবি প্রতিনিধি : ইয়ুথ লিডারদেরকে ইনোভেটিভ সলিউশন এবং সাসন্টেইনেবল ডেভলপমেন্টের উপর গুরত্ব দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষমতায়নের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’। প্রোগ্রামটি আগামী ১০-১১ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। দেশের যেকোনো ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিতে পারবে। এবছরের অনুষ্ঠানের থিম নির্ধারণ করা হয়েছে “Leadership in the Face of Global Challenges: Sustainability and Innovation.” দেশের ৭০ টি ক্যাম্পাসে রেজিস্ট্রেশন চলমান রয়েছে ৷ অংশগ্রহণ করতে ইচ্ছুকপ্রার্থীরা ২ জনের টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।রেজিস্ট্রেশন ফি প্রতি টিমের জন্য ২০০০ টাকা। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য থাকছে খাবার ও…

Read More