- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি (১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস) এই দিন জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস। দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়। বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ফতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। আজ ১৬ই ডিসেম্বর (সোমবার) ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪, উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর” মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুর মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ১ লক্ষ টাকা মূল্যের ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ এ সময় ফেন্সিডিয়াল ফেলে পালিয়ে যায় দুই মাদক ব্যবসায়ী। শনিবার রাত ৯ টার সময় জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে এসব ফেনসিডিল আটক করা হয়। পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, মুজিবনগর থানার জয়পুর মোড়োতলা বিলের দিক থেকে আনন্দবাস গ্রামের দিকে কতিপয় মাদক ব্যবসায়ি মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই উত্তম কুমার সংগীয় ফোর্স পিএসআই সাইফুল ইসলাম,এএআই( ইলিয়াস হোসেন,কং হেলাল উদ্দিন,কং বিপ্লব হোসন শনিবার রাত ৯ টার দিকে জয়পুর…
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। হাটখোলা সীমান্তের ২৮১/১৫ সাব পিলার সীমান্তে বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে কে যাদব প্রসাদকে মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে বিজিবি। হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১…
তানজিদ শাহ জালাল ইমন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানিসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে বরিশাল ডিসি অফিস সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই…
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী কলাবাগান এলাকার ইয়াদ আলীর ছেলে ইউসফ আলী (২৫) গত ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তার গায়ের রং কালো। উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি। কোন সুহৃদয়বান ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন বা সন্ধান জানেন তাহলে নিন্মোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা গেল। [ ছবিটি তার আগের বর্তমানে তার দাড়ি রয়েছে ] মোবাইল-01327-391956, 01887-704994
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। এ কোম্পানীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন মানে জেলা জুড়ে হৈ চৈ পড়া। কেরু শ্রমিক ইউনিয়ন নির্বাচন হয় প্রতি দুই বছর পরপর। এরই ধারাবাহিকতায় দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ না মাসুদুর রহমান মাসুদ এ নিয়ে চলছে চলছে টানাটানি। কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুত্রে জানা গেছে, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকা সময়কালে মাসুদুর রহমান মাসুদ আবসর গ্রহণ করেন এ বছরের ১৭ অক্টোবর। এরপর কেরুজ ম্যানেজমেন্টের নিবার্চন পরিষদ ও শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সকল সদস্য মিলে ১নং জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমানকে শ্রমিক…
ছাতক,(সুনামগঞ্জ) প্রতিনিধি ছাতকে ইয়াং বয়েজ ফুটবল ক্লাব ছৈলার উদ্যোগে চতুর্থ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ছৈলা গ্রামের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ৭-২ গোলে জগন্নাথপুরের ইকড়ছই ফুটবল একাডেমিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ঠিকেট কেটেছে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুরের শাহজাহান ফুটবল একাদশ। টুর্নামেন্টে ৩২টি টিম এন্টিভূক্ত করেছে। জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে চতুর্থ বারের মতো এবার পর্দা উঠলো ইয়াং বয়েজ ফুটবল ক্লাবের নাইট ফুটসাল টুর্নামেন্টের। সোমবার রাত ১০টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর শাহজাহান ফুটবল একাদশ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাথপুর উপজেলার ইকড়ছই ফুটবল একাডেমি। প্রথমার্ধে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ একটি করে গোল করে। মধ্যবিরতি পর…
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে ১৭ ডিসেম্বর বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে এসএএও,শিক্ষক,ইমাম, এনজিও কর্মীসহ ৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন ড.আব্দুর রাজ্জাক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটান) স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক সেন্টমার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ গতকাল রোববার এ রুল জারি করে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমির হোসেন ও উজ্জ্বল হোসেন। পরে অ্যাডভোকেট আমির হোসেন সাংবাদিকদের বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি এ এন এম হেলাল উদ্দিন। ওই রিট আবেদনের ওপর তিন দিন শুনানি…
মোঃ সাজ্জাদ ইয়াসির পবিপ্রবি প্রতিনিধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অর্থায়নে ৪০ জন স্থানীয় কৃষকের শীতকালীন নিরাপদ সবজি উৎপাদনের প্রশিক্ষণ এবং এর ফলাফল পর্যালোচনা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অর্থায়নে অনুষ্ঠিত গবেষণা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের ফলাফল নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ। এই…