- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
টেকনাফ ( কক্সবাজার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার রাজনৈতিক সচেতন ইউনিয়ন হ্নীলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় হ্নীলা আল ফালাহ একাডেমি মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের তরবিয়ত সেক্রেটারি সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ ফোরকান আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম মাহমুদ, সাবেক ছাত্রনেতা ও উখিয়া রাজাপালং ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ,হ্নীলা ৩ নং ওয়ার্ড…
বিজয় দিবসে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা শাখার নের্তৃবৃন্দ। সকালে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। পরে একত্রিত সবাই শোভাযাত্রার মাধ্যমে শহিদের স্মরণে শহিদ মিনারে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি(ভারপ্রাপ্ত) জাহিদ হাসান, সহ-সভাপতি মুনসুর আলম, সিনিয়র নেতা আল আমিন, মোঃ মাইন উদ্দিন, জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক সফির আলী প্রমুখ।
বিশেষ প্রতিনিধিঃ রংপুর জেলার গঙ্গাচড়া থানার পূর্ব ইছলি গ্রামে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে মোঃ হাফিজুর রহমান নামে একজন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর, রাত ১২:২০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মোঃ হাফিজুর রহমান মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে উপস্থাপন করা হবে। যৌথ বাহিনী জানিয়েছে, এই অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে সহায়ক হবে।
নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ই ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় মথরাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুর রহমান…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ৯টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেন। দুদক সূত্র জানিয়েছে, আশ্রায়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়ছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাইবাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা…
হাতীবান্ধা প্রতিনিধি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি ঢাকা থেকে বুড়িমারী চলাচলের দাবীতে লালমনিরহাটে হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয় জনতা রেল পথ অবরোধ করে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাবর্তীপুর গামী বুড়িমারী কমিউটার ৬৩, ট্রেনটি আটক করে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্টে সড়ক পথ অবরোধ করে স্থানীয় জনতা। সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন,কমরেড শওকত হোসেন আহমেদ, সাহেদুজ্জামান কোয়েল, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, ফারুক হোসেন নিশাদ প্রমুখ। এসময় বক্তাগন বলেন, বিগত সরকার ১৪ বছর আগে পাটগ্রাম উপজেলার দহগ্রামে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বুড়িমারী এক্সপ্রেস…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর তানোর উপজেলায় বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শিরোইল বাস কাউন্টারের সামনে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীদের মধ্যে কেউ কেউ আগেই টিকিট কেটেছিলেন, আবার কেউ গন্তব্যে রওনা দেওয়ার জন্য এসে জানতে পারেন যে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী যাত্রী সাদিয়া ইসলাম জানান, তিনি সকালেই চিরোল বাস কাউন্টারে এসেছিলেন। কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ। বাস কবে চলবে সে বিষয়ে কাউন্টার থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল ট্রাভেলসের পুঠিয়া কাউন্টারের টিকিট বিক্রেতা হাসিবুল ইসলাম…
জাবি প্রতিনিধি আগামি ১৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে জাকসু নির্বাচনের পূর্বে শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পর পর দুইটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার পর আরেকটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন। ফেসবুকের প্রথম পোস্টে তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘আগামীকালের জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দাও। আগে জাকসু পরে বাকিসব।’ অপর পোস্টে বলেন, ‘আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্যান্য…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ‘শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মানউন্নয়নের অঙ্গিকার নিয়ে গঠিত মোয়াজ্জেম-পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ করেন। ভোটারদের কাছে গিয়ে তাদের প্যানেলে ভোট প্রার্থনা করেন। ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, ভোগান্তী দুর ও ব্যায় কমানোর নানা প্রতিশ্রুতি দেন তারা। ভোটাররাও প্রার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন হবে এমনটিই আশা করছেন। সেসময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সাধারণ…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। বিজয় দিবসে রাজনৈতিক দলগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করলেও, উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে কোথাও কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। দলীয় কার্যালয় ছিল তালাবদ্ধ। তবে আওয়ামীলীগের গুটি কয়েক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদামাটা ভাবে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে দেখা যায়। এ ব্যাপারে কথা বলতে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিশৃংখলা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমারা উপজেলা শহীদ বেদীতে ফুল দিতে যায়নি। তবে কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি…