Author: admin

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈমক সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য ইউনিট কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হলো। নতুন সভাপতি ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন অনেক কঠিন হবে। আগামীর নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দেবেন। মানুষ জানতে চায় আমরা কী করব। এখন শুধু কথায় চিড়া ভিজবে না। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতিতে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ দেশে স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের মাথা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচাররা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের আস্থা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের…

Read More

গাজীপুর প্রতিনিধি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম (৭০)। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), আব্দুল হান্নান (৬০), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), সাভারের ফয়সাল (২৮), নরসিংদীর তরিকুল (৪২), চট্টগ্রামের সাহেদ (৪৪), নরসিংদীর উকিল মিয়া (৫৮), টঙ্গীর পান্ত (৫৫), খোরশেদ…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। ব্যাটারী চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা…

Read More

সায়মা আক্তার, ক্যাম্পাস প্রতিনিধি রাজধানীর স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস, আর বিজয় দিবস মানেই বাঙালির এক অসাধারণ জয়ের আনন্দের অনুভূতি। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস খুব আনন্দের সাথে উদযাপন করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। প্রতি বছরের ন্যায় আজ, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর, “৫৪ তম” বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটিতে। দিনটি আনন্দের সাথে উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানিকতার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত…

Read More

জকিগঞ্জ প্রতিনিধি – জকিগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সামসুল হক সুমন এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সোমবার ভোর ৫ঘটিকায় বিরশ্রী ইউনিয়ন এর বড় পাথর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (৩৬), কে ১০০০ ( এক হাজার পিছ) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মাদকের অনুমান মূল্য ৩,৫০,০০০/- টাকা। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া নারী শিশু ( ধর্ষণ) মামলায় খলাছড়া ইউনিয়ন এর বনতেরাপুর গ্রামের সাহেদ মিয়া (২০) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সেনাপতির চক সাকিনের জুনেদ আহম্মদ (২৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জকিগঞ্জ টিভি কে এ তথ্য…

Read More

মোঃআল- আমিন কিশোরগঞ্জ প্রতিনিধি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ ইং উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন। ১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে। আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ…

Read More

পাটগ্রাম প্রতিনিধি জাতি ধর্ম বর্ণ দলবল নির্বিশেষে মানবতার কাজে এগিয়ে যাবো একই সাথে। এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে রক্ত কণিকা স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে পাটগ্রামে উপজেলা চত্বরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে (এক শতাধিক) মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ নুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার ও সংগঠনের উপদেষ্টা: আশরাফ আলী…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা রফিকুল ইসলাম ববি (৪২) ও আহসান হাবীব রকি (২৮) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তাদেরকে দর্শনা কেরু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ববি দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে এবং রকি দর্শনা পৌর ছাত্রলীগের সদস্য ও আলাউদ্দিনের ছেলে।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা পৌর এলাকার কেরু এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনে দর্শনা পৌর শাখার সাবেক সভাপতি ববি ও পৌর ছাত্রলীগের সদস্য…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় ১৬ ডিসেম্বর , যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির , জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীরা। জেলা প্রশাসন সকাল সাড়ে ৯ মাগুরা নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি…

Read More