- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে তারা। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো করতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’ ও ‘গুচ্ছের বিড়ম্বনা আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। এ সময় ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্টমার্টিন…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হিরা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনার স্বামী সাজ্জাদুল ইসলাম। সোমবার (১৬ ডিসেম্বর), দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনী উপজেলার বামুন্দী-ছাতিয়ান এলাকার হাওড়াপাড়াতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে বলে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সাজ্জাদুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে গাংনী উপজেলার মটমুড়া এলাকায় মেয়ে-জামাই বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে পেছনে…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ফুলবাড়িতে সাবানা খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১টায় তার সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে দর্শনা থানা পুলিশ। সাবানা খাতুন (২৯) দর্শনা ফুলবাড়ির ইউসুফ আলীর মেয়ে ও একই গ্রামের মোশাব কাক্কার স্ত্রী।জানা গেছে, সাবানা খাতুনের ৭ বছর বয়সী মারিয়া খাতুন নামে একটি কন্যা সন্তান রয়েছে। সে খেলাধুলার সময় তার পায়ের নুপুর হারিয়ে ফেলে। এ ঘটনায় তার মা সাবানা খাতুন তাকে নুপুর হারানোর জন্য বকাবকি করেন। এ বকাবকির কারণে সাবানা খাতুনকে তার শ্বশুর মোলাম আলী কিছুটা রেগে পুত্রবধূর সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে শ্বশুরের ওপর…
ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সারাদিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে। বিজয় মেলা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, নানা ধরনের খেলাধুলার আয়োজন তাদের মধ্যে উল্লেখযোগ্য। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা,কেরানীগঞ্জ প্রেসক্লাব,কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বৈষম্য বিরোধী ছাত্র জনতা, কেরানীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস উদযাপনের পর বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিনে খাবার বিতরনের সময় অতিরিক্ত সিগারেট নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় হলগেটের কাছে অবস্থিত লিপুস ক্যান্টিনে শফিক গ্রুপ ও গালিব গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্যাকেট সিগারেট, কোক এবং কেক দেওয়ার সময় শাহজাহান নামক এক ছাত্রদল কর্মী অতিরিক্ত সিগারেটের প্যাকেট নেওয়ায় ছাত্রদল কর্মী শফিক শাহজাহানকে গালি দেয় এবং তাদের হাতাহাতির এক পর্যায়ে শফিক গ্রুপ শাহজাহানকে লাঠি দিয়ে আক্রমণ করে। পরবর্তীতে শাহজাহানের পক্ষে গালিব…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাস তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘আলোকচিত্রে জুলাই বিপ্লব ২৪’ শীর্ষক প্রদর্শনী ১৪ ডিসেম্বর শুরু হয়ে আজ ১৬ ডিসেম্বর শেষ হবে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে প্রদর্শনীতে স্থান পেয়েছে ২২০টি আলোকচিত্র, যেখানে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মরণীয় অগ্নিগর্ভ মুহূর্ত। প্রদর্শনীর আলোকচিত্রে ‘ঐতিহাসিক ১৬ জুলাই’, ‘বিজয় উল্লাস’, ‘গণজোয়ার’, ‘নেকড়ের সন্ত্রাস’, ‘বিশ্বজিতের কণ্ঠস্বর’, ‘সংখ্যায় বেশি হলেও ভয় তাদেরই বেশি’, ‘ঠিক সন্ধ্যা নামার আগে হায়েনাদের হানা’, এবং ‘জুলাই বিপ্লবে ছাত্রলীগের পালানোর দৃশ্য’-এর মতো শিরোনামে গণঅভ্যুত্থানের ইতিহাস ফুটে উঠেছে। শিক্ষার্থীরা দলে দলে এসে এসব আলোকচিত্র দেখে আন্দোলনের গৌরবময় স্মৃতি স্মরণ করছেন…
আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।…
আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা কুচকাওয়াজ ও শরীরচর্চার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দিন ব্যাপী বাষিক ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী বার্ষিক ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মনিরাজ সিনহার সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস,কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় একটি বাজারের দোকান থেকে অবৈধভাবে টাকা আদায়ে বাঁধা দেওয়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দুর্বৃত্তরা। রোববার(১৫ ডিসেম্বর) সকালে উপজেলার দেউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। আজ সোমবার এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের আসামী করে কয়রা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন (৪৪) ও স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন (৩৫)। তাদেরকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জামাল হোসেনকে উন্নত চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল ওরফে…