Author: admin

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কার্যক্রমের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী দেওয়ার মাধ্যমে দিনের কার্যক্রম আরম্ভ হয়, পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী, শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির…

Read More

নওগাঁ প্রতিনিধি: গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস আজ। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি উদযাপন করে বাঙ্গালী জাতি। সারা দেশের মতো নওগাঁতেও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো। আজ সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির প্রথমেই সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল…

Read More

মোঃ সজিব সরদার ‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে (এএনএসভিএম) ১-০ গোলে হারিয়ে ২০২৪ আসরের চ্যাম্পিয়ন হয়েছে কৃষি অনুষদ। ‎ ‎রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এএনএসভিএম অনুষদ এবং কৃষি অনুষদ। ‎ ‎খেলার প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক ছিল এএনএসভিএম তবুও গোল করতে পারেনি কোন দল। বিরতির পর আক্রমণে আসে কৃষি অনুষদ। আক্রমণ ও পাল্টা আক্রমনে ফ্রি কিক থেকে কৃষি অনুষদের নাইম গোল দিয়ে কৃষি অনুষদকে ১-০ গোলে অসাধারণ এক জয় তুলে দেয়। ‎ ‎খেলা শেষে পুরষ্কার বিতরণী…

Read More

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ দোয়া ও মোনাজাত কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার উদ্যোগে দিবস টি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬ টায় দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন সকাল ৭ টায় সকল শহীদের প্রতি দোয়া অনুষ্ঠান,সকাল ৮,৩০ মিঃ সরকারি অনুষ্ঠানে যোগদান, সকাল ১০ টায় বিজয় র ্যালি, র ্যালিটি দলীয় কার্যালয় একে স্কুল কওমি মাদ্রাসা থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একে স্কুল চৌরাস্তায় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয় আলোচনা সভায় উপজেলা আমির মাওলানা ইলিয়াস হোসেইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দীঘিনালা উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, এনজিও ও সামাজিক সংগঠনের বিভিন্নি পেশার ব্যক্তিবর্গ ও সর্বস্ত মহলের পক্ষে থেকে শহীদ মিনারের শ্রদ্ধা জানানো হয়েছে। আজ ১৬ ই ডিসেম্বর (সোমবার) উপজেলা শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস, সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো, বনবিভাগ, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, দীঘিনালা প্রেসক্লাব, দুদক, জাতীয় রাজনৈতিক দল বিএনপি’ ও সহযোগী সংগঠন, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ(গনতান্ত্রিক), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি ও সহযোগী সংগঠনসহ…

Read More

স্পোর্টস ডেস্ক বিজয়ের ৫৩ বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে স্থানীয় সময় ১৫ ডিসেম্বর রাতে টাইগারদের জয়ের মুহূর্তটি যেন বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে নতুন মাত্রা যোগ করল। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের বোলিং বিভাগ ছিল ব্যাপক সমালোচনার মুখে। ৩২১ রানের পাহাড়সম স্কোর করেও বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ হেরেছিল দল। তবে এবারের টি-টোয়েন্টিতে বোলারদের পারফরম্যান্সই হয়ে উঠল জয়ের চাবিকাঠি। শুরু থেকেই টানটান উত্তেজনার ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিয়েই দলের জয়…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ আশা প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৪-এর জুলাই বিপ্লবের মতো ১৯৭১ সালেও দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এই সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগ ও তিতিক্ষার ফল। কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই আওয়ামী লীগ সেই বিজয়কে ছিনতাই করে একে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয়…

Read More

নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) এক শিক্ষককে সকল শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১২ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজ্যাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল আহাদ বিশ্বাস। ওই শিক্ষকের বিরুদ্ধে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ এর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এক শিক্ষার্থীর দেওয়া মানসিক নিপীড়ন, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক আচরণ ও যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আনিত…

Read More