Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা, যার এত যোগ্যতা রয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এ কথা বলেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং যার এমন শক্তশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে। এদিকে, শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.…

Read More

নিজস্ব প্রতিবেদক ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ রাতের দিকে সাধারণত ছিনতাই বেশি হয়। সেজন্য পুলিশকে শেষ রাতে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া ছিনতাই যাতে শূন্যের কোটায় নেমে আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জাতীয়তাবাদি দল বিএনপির ওয়ার্ড শাখার সাধারণ সদস্য পদ ফিরে পাওয়া ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন নামে এক গণমাধ্যমকর্মী । গাইবান্ধা প্রেসক্লাবে ১৫ ডিসেম্বর রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার একজন শিক্ষক ও পরিচিত গণমাধ্যমকর্মী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক । এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তারা পারিবারিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিল পরবর্তী গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল হাসপাতালে মিলছেনা সরকারিভাবে দেয়া বিনামূল্যের র‌্যাবিস্ ভ্যাকসিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীসহ স্বজনরা। কেউ কেউ একটি বা দুটি বিনামূল্যের ভ্যাকসিনের ডোজ পেলেও গত দুইদিন যাবৎ বন্ধ রয়েছে এর সরবরাহ। রোগীরা ভোগান্তির শিকার হলেও সর্বোচ্চ বিক্রয় মূল্যে ওই ভ্যাকসিন বিক্রির ফায়দা নিচ্ছেন ওষুধ বিক্রেতা। রোগীর চাপ বাড়ায় দায়িত্বরতরা ভ্যাকসিনের সরবরাহ না থাকার অজুহাত দিয়ে ওষুধ বিক্রেতাদের মাধ্যমে বাড়তি সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা। রোববার এ চিত্র দেখা গেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিক ভবনে স্থাপনকৃত র‌্যাবিস্ ভ্যাকসিন বিতরণ কক্ষে। দেখা গেছে, এ ভবন চত্বরে শিশু,নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক…

Read More

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান ও ম্যানজিং কমিটির সাবেক সভাপতি রুস্তম আলী প্রামানিকের বিরুদ্ধে চাকুরি, মার্কেট ভাড়া দেওয়ার নাম করে টাকা আত্মসাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর সরকারী বরাদ্দ ১৫ লাখ টাকা, বিদ্যালয়ের একাউন্টে থাকা ৬ লাখ ৪৫ হাজার টাকা, বিদ্যালয়ের দুইটি…

Read More

ইবি সংবাদদাতা: স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ও ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ সহ বিভিন্ন শ্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কুষ্টিয়ায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীদের অতিদ্রুত বিচারের দাবি জানাচ্ছি।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। আজ শনিবার সদর ও নলছিটি থানায় মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি জিবা আমিনা আল গাজী বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার আবদুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘শনিবার বিকেলে বাদী থানায় এসে এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বাদীর আইনজীবী ফয়সাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির প্রার্থীকে রাস্তায় নামতে দেয়নি। শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে বিএনপির প্রার্থী জিবা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। ৫৩ বছর পেরিয়ে ৫৪…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। ৫৩ বছর পেরিয়ে ৫৪ তে পা দিল বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। আজ…

Read More

ইবি সংবাদদাতা: ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। জাতীয় সংগীত ও ভোক্তা অধিকার শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. রশিদুজ্জামান। এসময় সংগঠনটির সহ-সভাপতি খন্দকার আবু সাঈম, সাংগঠনিক সম্পাদক শাহ মেহেদী হাসান, অর্থ সম্পাদক রাউফুল্লাহ, দপ্তর সম্পাদক নূর হোসেন আল রিফাত সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন। এছাড়াও সংগঠন এর সাবেক সভাপতি…

Read More