Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপিপ্রধান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মুক্তিযোদ্ধা দল। এরই মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সর্বশেষ ‘জাতীয় বিপ্লব ও সংহতি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র এবার ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে, এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে, এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। আইসিই আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত…

Read More

স্পোর্টস ডেস্ক বিদায়ী টেস্টে ব্যাট করতে নামার সময় ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পাওয়া টিম সাউদি রানের খাতা খোলেন ছয় মেরে। পরে হাওয়ায় ভাসিয়ে আরও দুবার বল বাউন্ডারির বাইরে পাঠান নিউজিল্যান্ডের এই কিংবদন্তি পেসার। একেকটি ছক্কায় দর্শকদের সে কী উল্লাস। বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি সাউদি। শেষের শুরুতে ক্রিস গেইলের রেকর্ড ছুঁয়ে ছক্কার সেঞ্চুরির কাছে গিয়ে থামেন তিনি। এক চার ও তিন ছয়ে ১০ বলে ২৩ রান করা সাউদি তার টেস্ট ক্যারিয়ারে গেইলের সমান ৯৮টি ছক্কা মেরেছেন। অ্যাডাম গিলক্রিস্ট (১০০), ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ও বেন স্টোকসের (১৩৩) পর চতুর্থ ক্রিকেটার হিসাবে টেস্টে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করতে দ্বিতীয় ইনিংসে তার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ায় ইসরাইলি হামলা নিয়ে জবাব দিয়েছেন বাশার আল-আসাদ সরকারকে উৎখাতের নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। শনিবার ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো ইসরাইল সম্পর্কে কথা বলেছেন তিনি । সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাত্কারে, আল-জোলানি বলেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ইসরাইলের আর কোন অজুহাত নেই এবং সাম্প্রতিক আইডিএফ সিরিয়ার মাটিতে হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। চলতি সপ্তাহের শুরুতে, ইসরাইল সিরিয়ার সামরিক বাহিনীর কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য একটি বড়…

Read More

নিজস্ব প্রতিবেদক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

Read More

নরসিংদী প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। শনিবার দুপুরে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তৌহিদ হোসেন এমন মন্তব্য করেন। সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক…

Read More

মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি মানিকগঞ্জ ইসলামপুর গাফুরিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শীতে অসহায় গরীব ও এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। শনিবার ১৪ ই ডিসেম্বর বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ শেষে এসব কথা বলেন । এই তীব্র শীত মোকাবেলায় সামর্থ্যবানদের তিনি যার যার এলাকার অসহায় গরীব দুঃস্থ ও এতিমদের পাশে এসে দাড়ানোর আহবান জানান । মানিকগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কম্বল বিতরনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম, থানা অফিসার ইনচার্জ…

Read More

মোঃআমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ। মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সকাল ৯.০০ ঘটিকায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ । শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক উপজেলা’র কালারুকা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে শনিবার বিকলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফাতার করে ছাতক থানা পুলিশ। আব্দুল আউয়াল উপজেলার কালারুকা ইউনিয়নের দিঘলবন গ্রামের মৃত তাহির আলীর পুত্র। জানা,যায় গত ফেসিষ্ট আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন হওয়ায় যোগ্যতা না থাকলেও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদে বসানো হয়। যে কারনে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যেও ছিল বিভাজন। দীর্ঘদিন দলীয় পদে থাকায় বিভিন্ন অনিয়ম দুর্নিতি ও জামাত- বিএনপি নিধনে কাজ করতেন আব্দুল আউয়াল ও তার ছেলে মাহবুব। সর্বশেষ ছাত্রজনতার আন্দোলনেও ধমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেফতার বিষয় নিশ্চিত…

Read More

হাবিপ্রবি প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধান্জলী অর্পণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা। শনিবার সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হাসান ও সহকারী পরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দিন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্য বলেন, “১৯৭১ এর রক্তক্ষয়ী স্বাধীনতা…

Read More