- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
নিজস্ব প্রতিবেদক: – ভোলা জেলার লালমোহন উপজেলায় উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর)২০২৪ ইং তারিখে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় ভোলা জেলার লালমোহন উপজেলার সুবিধা বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। “শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচি’র আওতায় ৫০০ শত পরিবারের ২২৫০ জন সদস্যের জন্য ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলী ও ১টি বহনের ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমোহন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ মাছুদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা লালমোহন…
ঝালকাঠি প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি এজাহার করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলেএজাহার দুটি দাখিল করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজী।২০১৮ সালেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর হামলা উল্লেখ করে এজাহার দুটি করা হয়।সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুটি এজাহারই মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলছে।মামলা রেকর্ড করার পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।শেখ হাসিনা কে পৃথিবীর…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন বদ্ধভুমিতে শ্রদ্ধা নিবেদন জানিয়ে পুষ্পস্তাবক অর্পন করেন উপজেলা প্রশাসন, কাঠালিয়া থানা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় দাস, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, আমুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, বদ্ধভুরির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্জিলাল বাবুল ঠাকুর, সকল অফিসারবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত)মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী ‘গোল্ডেন লাইন’ পরিবহনের চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ঢাকাগামী বাসগুলো আটক করে ক্যাম্পাসের অভ্যন্তরে রাখা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় বাস কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ৩টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১টি বাস হেনস্তাকারীরা রোববার ক্যাম্পাসে এসে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আটক থাকবে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। তার অভিযোগ, তিনি হানিফ পরিবহনের বাসে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নাটোরের বনপাড়া থেকে ক্যাম্পাসে আসছিলেন। পথে গাড়ির সমস্যা হওয়ায় কুষ্টিয়ার লক্ষীপুর…
নওগাঁ প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের কৃতি সন্তান সাংবাদিক মুজাহিদ হোসেন। তিনি বদলগাছী মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জনপ্রিয় জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক মুজাহিদ হোসেনকে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ.…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসরকারি এ বৃহৎ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার ৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মধুপুর উপজেলায় বেসরকারি বৃত্তি পরীক্ষার মধ্যে এই বৃত্তি পরিক্ষাই সবচেয়ে বৃহৎ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন মো: মোয়াজ্জেম হোসেন, উপ- পরিক্ষা নিয়ন্ত্রক জনাব আফাজ উদ্দিন সুমন, কেন্দ্র সচিব জনাব মো: নাজমুল হক,ও সমিতির সম্মানিত সভাপতি মো: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: ইউসুফ হোসেন,…
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে এক মতবিনিময় সভা আজ শনিবার (১৪ ডিসম্বর) উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, প্রধান বক্তা বিএনপির উপজেলা সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর, বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. মো. ফজুলল হক মৃধা, ব্যারিষ্টার সোহেল মো. জাকারিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, কিশোর মাহমুদ,…
মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। আজ আত্মপ্রকাশ করার দিন বীরের জাতি হিসেবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের সাথে বিশ্বকে আবার পরিচয় করিয়ে দেওয়ার দিন। এবার বিজয় দিবসকে উৎসব মুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আশাকরি অন্তর্বতর্তী সরকারের এমন উদ্যোগ জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম হবে।মানুষ উপভোগ করবে এবং স্মরণ করবে সেি সব দিন গুলোর কথা। বিজয় দিবস আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছরে ১৬ ডিসেম্বর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সমবায় গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার ২২ এ স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৪ ডিসেম্বর) সকালে ফতেরপাড়া সমিতির নিজেস্ব ক্যাম্পাসে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় ঘাটাইল উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ শাহীনুজ্জামান,মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লি: ব্যবস্হাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা,…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার(১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় ইউএনও বলেন, বুদ্ধিজীবিরা একটি দেশের পথ পরিদর্শক। ৭১ সালে যুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনীর সদস্যরা শত শত বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করে দেশের মেরুদন্ড ভেঙ্গে দিতে চেয়েছিল। সভাতে মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, শিক্ষক ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনেরা অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সঞ্চালনায় আলোচনা সভাতে শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শাহিন আলম,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)…