- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপ্রধান মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল ৭টায়। ড. ইউনূস সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশেষ বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ…
কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আংশিক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে এ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস কমিটি ছাড়া খুলনা জেলা বিএনপির কাজ মুখ থুবড়ে পড়ে। সংগঠন এর কার্যক্রম গতিশীল করার…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন প্যাকেট পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মেইন গেট মার্কেটের পিছন থেকে পাথর ও সাইজ কাঠ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলের মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে কতিপয় ব্যাক্তি লাঠি, দেশীয় অস্ত্র ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও সেখান থেকে প্যাকেট ভর্তি…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ভারিশিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৪-২৫ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু গবেষণা বিভাগের পরিচালক এবং যুগ্ন সচিব এটিএম কামরুল ইসলাম। উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম আলোচনা সভার সভাপতিত্ব করেন। চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ধরা হয়েছে ৫.৪০ শতাংশ। এবছর মিলে প্রতিমন আখের দাম ধরা হয়েছে ২৪০ টাকা। গত মাড়াই…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সেবার তাগিদে গড়ি মৈত্রীর বন্ধন,সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে আমুয়াবাইদ ১৬ তম বার্ষিক বৃত্তি প্রদান,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আবুধাবির ওয়াটার এন্ড ইলেক্ট্রিসিটির চিফ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ,প্রধান আলোচক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মধ্যে এবার এ বিষয়ে পার্লামেন্টে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক স্বার্থ রক্ষায় দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয়। তবে নয়াদিল্লি আশা করে ঢাকা তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরকালে জয়শঙ্কর এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর এমন আক্রমণ ভারতের জন্য উদ্বেগের। লোকসভায় তিনি বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি মেহেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মহাম্মদকে যুগ্ম আহবায়ক এবং মাসুদ অরুন ও আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে। উল্লেখ্য: মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে মেহেরপুরে-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন সভাপতি এবং মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। নতুন…
হাবিপ্রবি প্রতিনিধি :- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “হামার জয়পুর,হামার ভালোবাসা, হামার ঠিকানা” স্লোগানকে ধারণ করে জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আগামী এক বছরের জন্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সরকার সাকিল রায়হানকে সভাপতি এবং একই অনুষদের মার্কেটিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শাজরাতুল ইয়াকিন অঙ্কুরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন অব হাবিপ্রবি’র সাবেক সভাপতি মো. রাজু প্রামানিক এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো.তানভীর…
নওগাঁ প্রতিনিধি: ভোক্তাদের সুবিধার জন্য নওগাঁয় ন্যায্য মুল্যের দোকানে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ বাজারে (সিও অফিস) ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি হয়। বাজারের তুলনায় কেজিতে কমপক্ষে ৯০-১০০ টাকা কমে মাংস পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের বাম পাশে এ (সিও অফিস) ন্যায্য মুল্যের দোকান। দোকানটি রাস্তার উত্তরপাশে অবস্থিত। বাজারে এ দোকান থেকে একটু দুরেই রাস্তার দক্ষিণ পাশেই রয়েছে খুচরা মাংসের দোকান। যেখানে প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা। ন্যায্য মুল্যের দোকানে প্রায় দুই মন ওজনের একটি ষাঁড় গরু সকাল ৯টায় জবাই করা হয়। সাড়ে ১০টার মধ্যে মাংস কেটে সাইজ করা হয়। মাংসের দাম কম হওয়ার কথা শুনে ক্রেতারা ছুটে আসেন। আবার অনেকে দেখার জন্যও আসেন। যারা মাংস নিতে ইচ্ছুক তারা তালিকায় নাম লেখান। প্রায় এক ঘন্টার মধ্যে মাংস বিক্রি শেষ। গত ২৩ নভেম্বর ন্যায্য মুল্যের দোকান চালু করে নওগাঁ সদর উপজেলা প্রশাসন। যেখানে বাজার তুলনায় এ দোকানে সাশ্রয়ি মূল্যে আলু, পেঁয়াজ এবং ডিম পাওয়া যাচ্ছে। এ দোকানে নতুন আলু ও পেঁয়াজ ৭০ টাকা কেজি এবং ডিম ৪৫ টাকা হালি। এ দোকান থেকে একজন ক্রেতা দুই হালি ডিম এবং দুই কেজি করে আলু, পেঁয়াজ ও মাংস কিনতে পারবেন। বাজার মূল্য থেকে কিছুটা কম দামে পন্য পেয়ে উপকৃত হচ্ছে ভোক্তারা। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে এ দোকান। ক্রেতারা জানান- বাজারে গরুর মাংস ৬৯০ টাকা থেকে ৭০০ টাকা কেজি। এছাড়া আধা কেজির নিচে মাংস পাওয়া যায় না। সেখানে ন্যায্য মুল্যের দোকানে ২৫০ গ্রাম পর্যন্ত মাংস কেনা যাচ্ছে। আমিষের চাহিদা পুরনে নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হবে। চকমুক্তার মহল্লার বাসীন্দা বেসরকারি চাকরিজীবি সানাউল্লাহ বলেন, খুচরা বাজারে বরাবরই মাংসের দাম…