- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ইসলাম ধর্মের বিধানকে কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। ঐ শিক্ষকের নাম শিশির ভট্টাচার্য। তিনি ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) একজন শিক্ষক। গত কিছুদিন ধরে তিনি ফেসবুকে বিভিন্ন পাবলিক পোস্টে ২৪ এর গণঅভ্যূত্থান ও শহীদদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন লেখা দিয়ে আসছেন। শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ধর্ম নিয়ে তামাশা, মানি না মানব না’, ‘শহীদ নিয়ে তামাশা, মানি না মানব না’, ‘অবৈধ সিন্ডিকেট, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়াকে…
সিলেট প্রতিনিধি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে; দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কারো কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।’ জামায়াতের আমির আরও বলেন, ‘জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে ফিরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফিরে আসেন। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত ষোলটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দেশে ফিরে আসা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণির শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বার্তা জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত…
রিপোর্টার নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে সরকারী জলমহাল উদ্ধারকরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শালুকা সাফিনা বিল অবৈধ দখলমুক্ত করার মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে জানানো হয়, নওগাঁ জেলায় প্রায় ৮ হাজার খাস জলাশয় রয়েছে। এসব পুকুর, দীঘি ও খাল-বিলগুলোর বেশীর ভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে স্থানীয় দ্ররিদ্র মৎস্যজীবীরাও বঞ্চিত রয়েছে। জলাধারগুলো অবৈধ দখলমুক্ত করার পর সরকারী সম্পতি হিসেবে প্রকাশ্যে আনতে সাইনবোর্ড স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার রবীন শীষসহ অন্যান্য কর্মকর্তা…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলার দ্বি- বার্ষিক সম্মেলন নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ. ম আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড. মীর নূরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সবুর,…
ঝালকাঠি প্রতিনিধি :জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল ১০ টায় ঝালকাঠিতে সংস্থার নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো: এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশীদ শাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী,জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা শাখার সভাপতি মো:খলিলুর রহমান মৃধা । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুর ইসলাম বাচ্চু।সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের…
রাবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের পর দেশের কাঠামোতে পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। শিক্ষার্থীরা হয়েছে সচেতন, নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার। তারই অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সাংবাদিক ক্লাব হিসেবে ‘রুয়েট রিপোর্টার্স ইউনিটি’ গত ১৯ আগস্ট আত্মপ্রকাশ করে। ক্লাবটির প্রতিষ্ঠা রুয়েটে সংবাদ প্রচার ও প্রকাশের এক অনন্য দ্বার উন্মোচন করেছে। এর ফলে রুয়েট কেন্দ্রিক খবরাখবর জনসাধারণের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। ইতোমধ্যে আটজন কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে রুয়েট রিপোর্টার্স ইউনিটিতে। এতে সভাপতি হিসেবে আছেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের শিক্ষার্থী মাহবুব…
নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা এবং পরিবহন সেক্টর নিয়ন্ত্রণকারী তার দোসররা পালিয়ে যাওয়ার পর নতুন মাফিয়ারা এই সেক্টর দখল করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির উদ্যোগে ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনার সঙ্গে তার অনেক দোসরও পরিবহন সেক্টর থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়ারা দখল করেছে। বিগত সময়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের ৫৪ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে। স্বৈরশাসনকে পরাজিত করার পর এখন চেষ্টা করা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করার। এই সময় অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে এবং দেশের মানুষের বিরুদ্ধে ভারতীয় ‘গদি মিডিয়ার’ অপপ্রচার রুখে দিতে হবে। এতে বলা হয়, ভারত সরকার যখন…