Author: admin

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে শশুর বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো.ওসমান মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বড়চওনা এলাকায় শ্বশুর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায় ফজলুল হক। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মো:শামসুল আলম বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মজিদ নামে এক কৃষকের বাড়ির চারপাশ তারকাটা দিয়ে ঘিরে দিয়েছ প্রতিপক্ষ প্রতিবেশীরা। বাড়ির চারপাশ ঘিরে দেওয়ায় তারা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বাইরে যাতায়াত করতে পারছে না। ফলে চরম বিপাকে পড়েছে পরিবারটি। বিষয়টি সমাধানের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঐ অভিযোগের মাধ্যমে বাদী উল্লেখ করেন, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশলুয়া গ্রামের মৃত বিলাত আলীর ছেলে মুক্তার আলী ও আব্দুর রাজ্জাক এবং মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রীস আলী ও কামাল হোসেন তফসিল ও খতিয়ান অনুযায়ী আমার জমির সাথে থাকা ২১ শতক জমি পাবে। কিন্তু তাদের নামীয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী বছরের ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে-এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা…

Read More

মো:আকরাম হোসেন,ক্যাম্পাস প্রতিনিধি। ঢাকা, ১২ আগস্ট ২০২৪ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন আয়োজিত “মেন্টাল হেলথ ক্রাইসিস: ডিলিং উইথ পোস্ট জুলাই রেভ্যুলেশনারি আসপেক্টস” শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা জানিয়েছেন, দেশের নব্বই শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সেবার বাইরে রয়ে গেছেন। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আহত ও মানসিকভাবে বিপর্যস্তদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৮ দফা সুপারিশ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য সেবার করুণ চিত্র সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ২২ হাজার মানুষ আহত হয়েছেন এবং ১,৪২৩ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই মানসিকভাবে বিপর্যস্ত, যা তাদের স্বাভাবিক…

Read More

পঞ্চগড় প্রতিনিধি উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। আজকে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে গেলেও উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, উত্তরের হিমেল বাতাসে মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি। ছিন্নমূল…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “শব্দ শিখুন, ভাষা শিখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইলের ৬ টি উপজেলার ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মোহন্ত। গুড নেইবারস বাংলাদেশের এডমিন এফেয়ার ইউনিটের হেড বার্টিন গোমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশের পার্টনারশীপ ডেভেলপমেন্ট ইউনিটের হেড অখিল বাড়ৈই। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কমকর্তা রেবেকা সুলতানা, গুড নেইবারস বাংলাদেশের ইস্টার্ন এরিয়া…

Read More

মাসুদুল ইসলাম মাসুদ উত্তর চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ফটিকছড়ি উপজেলায় একই দিনে ২ স্কুল ছাত্র নি’খোঁ’জ হয়েছে বল খবর পাওয়া যায়। নিখোঁজ দু’জনই অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী। বিকেল হতে এই নিখোঁজ খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেখা যায়। নিখোঁজদের মধ্যে একজন ফটিকছড়ি গার্লস স্কুলের শিক্ষার্থী৷ তার নাম সানজিদা ইসলাম। তার ভাই স্বজনরা জানান, ‘আমার বোন আজ সকাল ৯ টায় ফটিকছড়ি সদর উপজেলাস্থ গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোন ভাবে নি’খোঁ’জ হয়। তাকে অ’প’হ’রণ করা হয়েছে বলে তার ভাই দাবী করেন। তার বোনের কোনে তথ্য বা খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন।…

Read More

মোঃ সেলিম রেজা গাংনী মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্য ফেনসিডিল , ইনজেকশন ও মাছসহ চার চোরাকারবারীকে আটক করেছে বিজিবির একটি দল। আজ বুধবার দুপুরে আটককের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এর আগে বুধবার ভোর ৪টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিচ অ্যাকুরিয়াম মাছ, ৫ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃত হলেন- মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক হােসেন (২০), মৃত নুর বকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আসলামের হেনস্তা থেকে মুক্তির জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন জানিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন তার বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রিমোন হোসাইন ইমন। ইতিপূর্বে ঐ শিক্ষকের বিরুদ্ধে ক্লাসরুমে শিক্ষার্থীদের বাবা-মা ধরে গালিগালাজ ও শিক্ষার্থীর সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে । আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগ পত্রে মো: রিমন হোসাইন ইমন বলেন,” খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আমাদের বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আসলাম স্যারের দ্বারা নিয়মিত হেনস্তার…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই আয়োজনটি করা হয়। দিনটিকে স্মরণ করতে ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, সংগঠনটির সভাপতি রিমন মজুমদার, সাধারণ সম্পাদক নাইমুর রহমানসহ কুবিতে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীরা। সার্বিক বিষয় নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, ‘১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে লাকসাম-মনোহরগঞ্জ পাকিস্তান হানাদার বাহিনীদের হাত থেকে মুক্তি পাই। উক্ত দিনটিকে আমরা ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে স্মরণ করেছি।’…

Read More