- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি ” খেলবো, লড়বো, জিতবো; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিজয় দিবস ২০২৪ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দীঘিনালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের খেলার মাঠে আয়োজিত হয়। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. মামুনুর রশীদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির আহম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব এবং দীঘিনালা থানার ওসি মো. নুর উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক মো. সোহেল রানা, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির…
বগুড়া প্রতিনিধি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনার সময়ে এদেশে ভোট ছিল না। নির্বাচন বন্ধ করেছিল। ভোট খেয়ে ফেলেছিল। গণতন্ত্র ছিল না। গুপ্ত হত্যা ছিল। উধাও করে নিয়ে যাচ্ছিল। সারাদেশব্যাপী অত্যাচার চালিয়েছিল তারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আন্দোলনের সময় ঢাকার দুটি মেট্রোরেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। সেই স্টেশন মেরামতে শেখ হাসিনা বলেন ৪০০ কোটি টাকার প্রয়োজন ও এক বছর সময় লাগবে। অথচ এই সরকার সেই রেলস্টেশন এক মাসে মাত্র ৩০ কোটি টাকায় সংস্কার করেন। তারা চোর ছিল। পদ্মা সেতু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা শেষ হলে তিনি দেশে ফিরবেন, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। লন্ডন সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছিলাম। মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান…
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির কে সংবর্ধনা দিয়েছে বামরাইল ইউনিয়ন বিএনপি। ১০ ডিসেম্বর মঙ্গলবার সানুহার বাসস্ট্যান্ডে প্রবাসী এই নেতাকে গন – সংবর্ধনা দিয়েছি নেতা কর্মীরা। এ সময় তাকে নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। মনিরুজ্জামান মনিররের সংবর্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি একজন পরীক্ষিত নেতা তার নেতৃত্বে উজিরপুর উপজেলা বিএনপি দুর্বার গতিতে এগিয়ে যাবে। উল্লেখ্য আওয়ামী লীগ আমলে একাধিক রাজনৈতিক মামলার আসামি সহ নানা মুখী হয়রানির শিকার হয়েছিলেন তিনি। পরে দেশ ছেড়ে আমেরিকায় পারিজমায় এই নেতা। সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগ্লু, সাবেক সভাপতি বীর…
আরিফ হাসান গজনবী প্রতিনিধি, রামপাল, বাগেরহাট বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিক ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০(ডিসেম্বর) বুধবার বিকাল ৩ ঘটিকার সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আ. মুয়ীদ চৌধুরী, সদস্য ডক্টর মোকলেছ উর রহমান,ডক্টর মোঃ আইয়ুব মিয়া, প্রফেসর ডক্টর সৈয়দা শাহীন সোবহান, ডক্টর রিজওয়ান খানের, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃফিরোজ সরকার, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফতাব উদ্দিন, ইসলামাবাদ…
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, অভিনেত্রী পূজা চেরীর নাম রয়েছে। তার নামের সামনে লেখা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (অমুসলিম শাখা)। তবে শিবিরের প্যাডে মহিলা শাখার ওই কমিটি ভুয়া বলে জানিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব! যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে। যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে- তা আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, আমি আশা করব- আগামী নির্বাচন যেটা হবে, যখনি হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য… অতীতে যা দেখেছি তা যেন না হয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌপরিবহণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন। নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।এরপর তাদের অধীনে টানা তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনটি নির্বাচন নিয়েই বিতর্ক…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর শাখার এক নেতা। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল। এমন ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি পান। এরপর হাতকড়া অবস্থায় হাতেই মায়ের জানাযায় অংশ নেন তিনি।প্যারোলে মুক্তি পাওয়া ওই নেতার নাম জাহাঙ্গীর হোসেন। তিনি চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৪ নভেম্বর থেকে তিনি কারাগারে আছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার…
মো:আশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে বরিশাল জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি মোঃ দেলোয়ার হোসেনের আমন্ত্রনে মুসলিম হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের নিয়ে সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসিন আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম ,উপজেলা বিএনপি’র আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, যুগ্ন আহবায়ক সাহা মোঃ বখতিয়ার, জামায়েত ইসলামী আমির প্রফেসর আলাউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মেহেদী হাসান রাসেল, মাওলানা ফজলুল হক ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ, সমাজসেবক অমূল্য রতন বাড়ৈ সহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন…
মানিক হোসেন, ইবি: ইবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজন করে তারা। এতে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলী আরমান রকি এবং ফারিহা ইসলাম। এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক রুহুল আমিন, ইবির প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক (মেকা:) মোঃ আবদুল মালেক মিয়া। এছাড়াও…