Author: admin

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম বিশ্ব ইজতেমা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনের শ্বশুর মুকুল হোসেন মন্ডল (৫০) নিখোঁজ হয়েছেন। এদিকে নিখোঁজের চার দিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ মুকুল হোসেন ধুনট পৌরসভার পূর্বভরনশাহী গ্রামের মৃত জফের আলী মন্ডলের ছেলে। এ বিষয়ে ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার তার শ্বশুর মুকুল হোসেন মন্ডল ধুনটের সরুগ্রামে বিশ্ব ইজতেমায় অংশ নেন। শনিবার আখেরি মোনাজাত শেষে ইজতেমা থেকে তার শ্বশুর নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত সোমবার ধুনট থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আরও তিন যাত্রী আহত হয়। নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। বুধবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসা…

Read More

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয় স্মার্ট আইডি কার্ড। এই কার্ড নিতে প্রতিটি শিক্ষার্থীকে অতিরিক্ত ৪০০ টাকা করে ফি দিতে হয়। তবে উপযুক্ত অবকাঠামো গড়ে না তোলায় আধুনিক এ কার্ড শিক্ষার্থীদের কোনো কাজেই আসছে না বলে অভিযোগ উঠেছে। সকল সুবিধা না পাওয়ায় স্মার্ট আইডি কার্ডের দাম কমানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে ২৮টি সেক্টরে আধুনিক সুযোগ-সুবিধার কথা বলা হলেও, কোনো ক্ষেত্রেই কাজে লাগছে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও ফর্ম-ফিলাপের সময় ছাড়া আর কোনো কাজেই লাগে না এই স্মার্ট কার্ড। অনেকে দাবি করছেন, এই স্মার্ট কার্ড…

Read More

রাবি প্রতিনিধি: অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আরবি বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষক অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম বিষয়ে অভিযোগ ও অনাস্থা আনয়ন করার পরিপ্রেক্ষিতে মাননীয় উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। চিঠিতে আরো বলা হয়েছে, তদন্ত কমিটির…

Read More

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি আজ ১১ ডিসেম্বর বুধবার বেলা দুই ঘটিকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে সিএবি মাঠে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী ও সুধী সমাবেশের সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বাংলাদেশ জামাত ইসলাম দীঘিনালা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন , সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব আক্কাস আলী। কর্মী ও শুধু সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি – মো: মিনহাজুর রহমান বাংলাদেশ জামাত ইসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি – এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগর মো: ইউসুফ, সহকারী সেক্রেটারি, খাগড়াছড়ি জেলা জামায়াত। মাওলানা মো: নাছির উদ্দীন, আমির লংগদু উপজেলা মো: জাকির…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধর্মীয় দাঙ্গা সৃষ্ঠির প্রয়াসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সকল ধর্মালম্বীদের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ থানা মোড় চৌমাথায় অনুষ্ঠিত এ সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় হিন্দু, বৌদ্ধ , খৃষ্টান কল্যান ফন্টের নেতৃবৃন্দ এবং বি এন পি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, উপজেলা…

Read More

কুবি প্রতিনিধি: গুচ্ছের সমন্বিত ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের কাছে এই স্মারকলিপি পেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা এবং নাইমুর রহমান সহ অন্যান্যরা। স্মারকলিপিতে গুচ্ছে থাকার কারণে নয়টি সমস্যার কথা তুলে ধরা হয়৷ সমস্যাগুলো হলো– ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, বিশ্ববিদ্যালয় আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, প্রশ্নপত্রের বৈচিত্র্যের অভাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড উপেক্ষা, একাধিক সুযোগ হারানোর ঝুঁকি, বিদেশি শিক্ষার্থীদের জন্য জটিলতা, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা হারানো, মেধার সঠিক মূল্যায়নের অভাব এবং অতিরিক্ত সময়ের…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা রোভার স্কাউট গ্রুপের এডভেঞ্চার ক্যাম্প ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ক্যাম্পের ব্যাপারে জানান বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম। কৃষিবিদ ড. মো. জহিরুল আলম জানান, গত ৫ থেকে ৭ ডিসেম্বর ওই এডভেঞ্চার ক্যাম্প আয়োজিত হয়। এবারের ক্যাম্পের গন্তব্য ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা। গ্রুপ রোভার স্কাউট লিডার এবং রোভার স্কাউট লিডার সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানি সরকার ৫ ডিসেম্বর ৫১ জন রোভার ও গার্ল ইন রোভার সহ যাত্রা শুরু করে। প্রাক্তন সিনিয়র রোভারমেটদের মধ্যে শ্রীমঙ্গলে উপস্থিত ছিলেন মো. হাফিজ উদ্দিন, পিআরএস মোঃ রবিউল ইসলাম, মোঃ মিলন…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপাচার্যের সভা-কক্ষে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা, প্রস্তুত ও মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটি-২০২৩ এর…

Read More

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জিয়া তোমায় মনে পরে’ স্লোগানকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার(১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুমকী উপজেলা বিএনপি’র কার্যালয়ে সামনে থেকে শুরু করে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নুতন বাজারে আল মামুন সুপার মার্কেটে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম…

Read More