Author: admin

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর, ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় রচিত হয় টাঙ্গাইল মুক্তির মধ্য দিয়ে। ৮ ডিসেম্বর টাঙ্গাইল আক্রমণের জন্য পরিকল্পনা চূড়ান্ত করে মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনীর ছত্রী সেনারা কালিহাতীর পৌলী ব্রিজের পাশে অবতরণ করে পাকিস্তানি সেনাদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করেন। টিকে থাকার শেষ চেষ্টা করেও পরাজয়ের মুখে, হানাদাররা প্রাণভয়ে টাঙ্গাইল ছেড়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরিকল্পিত চারদিক থেকে সাঁড়াশি আক্রমণে কাদেরিয়া বাহিনী পাকিস্তানি সেনাদের টাঙ্গাইল থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। ১০ ডিসেম্বর রাতে কাদেরিয়া বাহিনীর কমান্ডার আব্দুর রাজ্জাক ভোলা টাঙ্গাইল শহরে প্রবেশ করেন। ওই রাতেই তিনি টাঙ্গাইল সদর থানা দখল করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, যা ছিল একটি…

Read More

রবিউল ইসলাম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত আটমূল ইউনিয়নে কুড়াহার গ্রামে অবস্থিত, একটি দ্বীনি প্রতিষ্ঠান, কুড়াহার দারুস সুন্নাহ্ সালাফিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি স্থাপন উপলক্ষে, আজ ১১ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ,শিবগঞ্জ উপশাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির আহমেদ,এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আঃ মান্নান সভাপতি অত্র মাদ্রাস, আরো উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাইয়ের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঃ মোঃ আবু তাহের মোল্লা শিবগঞ্জ বগুড়া,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল হক ডিলার প্রাণ-আরএফএল গ্রুপ শিবগঞ্জ বগুড়া, মোঃ নুরুল ইসলাম ফারাবী প্রতিষ্ঠাতা পরিচালক শহীদ মোলায়েম…

Read More

মোঃ সেলিমরেজা উপজেলা প্রতিনিধি অবৈধভাবে সার মুজুদের দায়ে মেহেরপুরে ওবাইদুল্লাহ নামের অবৈধ এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত,এ সময় বিভিন্ন ধরনের ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়,জব্দকৃত সার গুলো ন্যায্যমূল্য কৃষকদের মাঝে বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান এ আদেশ দেন, আটককৃত সারের মধ্যে ২৮৪ বস্তা সরকারি ড্যাপ, ৪৯ বস্তা এমওপি ও ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে খবর আসে সেখানে…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ হোসেন (৪২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল নামক স্থানে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছেন। দুই কন্যা সন্তানের পিতা নিহত শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালের দিকে নাজিরহাটমুখী একটি পিকাআপ (চট্টমেট্টো থ- ৫১-০৮৪১) উল্লেখিত স্থানে নগরমুখী সিএনজির (চট্টগ্রাম থ- ১২-১৩৯৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক…

Read More

বেরোবি প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যুযোপযোগী করতে পারলে অদূর ভবিষ্যতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকবে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার এন্ড প্রসপেক্ট অব বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান। তিনি বলেন, মহিয়সী…

Read More

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক দৈনিক নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল (৭০) ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি ওয়া ইনাইলাহী রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কিডনি জনিত সমস্যায় যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জলিল কর্ম জীবনে মোবারকগঞ্জ চিনিকলের অবসর প্রাপ্ত সিআইসি ছিলেন।তিনি দৈনিক দিনকাল সহ বিভিন পত্র পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি সাবেক ছাত্রনেতা ও বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ছিলেন। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১ টায় শহীদ নুর আলী কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ…

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সম্প্রতি নববধূর সাজে তার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবিতে তার সঙ্গে বর হিসেবে দেখা গেছে এক তরুণ মডেলকে, যার সঙ্গে বুবলীর বয়সের ফারাক অনেক।আর তাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।তাদের এ ফটোশুট নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।অনেকেই আবার তাদের এ যুগলবন্দিকে ‘অসম’ জুটি হিসেবে দেখছেন। জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছিলেন নায়িকা বুবলী।তার সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দুজনকেই দেখা গেছে বিয়ের সাজে। আলোচনা-সমালোচনার মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বলেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে…

Read More

স্পোর্টস ডেস্ক পাকিস্তানের গতিময় বোলার হারিস রউফ নভেম্বরে তার অনবদ্য নৈপুণ্যের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নভেম্বর মাসের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য হারিস রউফ মাসসেরার পুরস্কারটি জেতেন। আর এক্ষেত্রে তিনি ভারতের জসপ্রীত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন। নভেম্বর মাসজুড়ে অসাধারণ ফর্মে ছিলেন রউফ। এ মাসে বিভিন্ন ফরম্যাটে নিয়েছেন মোট ১৮টি উইকেট। বিশেষত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ছিল অনবদ্য। তিন ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। যার ফলে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান।…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটি’র ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামান মুস্তাহাসীন সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসাইন এবং হল ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি আনিসূর রহমান সাইমন আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। ২০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রক্তিম, সাংগঠনিক সম্পাদক মেয়োকোজ রহমান জিম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হক্কানী, দপ্তর…

Read More

জেলা প্রতিনিধি, মাগুরা। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান বাড়াতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শুরু হওয়া এ প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নতুন ও পুরাতন সাংবাদিক অংশ নেয়। মাগুরা প্রেসক্লাব এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের প্রথমদিনে মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সাংবাদিকতার নীতি, নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল ও সংবাদ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ। দ্বিতীয় দিন…

Read More