- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুৎ নিয়ে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো বাতিল করা অতটা সহজ নয়। যে চুক্তিগুলো করা হয়েছে তা থেকে বের হয়ে আসা অনেক ব্যয়বহুল। বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের সঙ্গে আদানিসহ অন্যান্য গ্রুপের অসম চুক্তি হয়েছে। জ্বালানি ভোগ কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে। জ্বালানিখাতের চুক্তিগুলো রিভিউ করার দরকার আছে। তিনি বলেন, কৃষি অটোরিকশা ব্যবহার সোলারের মাধ্যমে করা যায় কিনা দেখা দরকার। বাংলাদেশের সঙ্গে যে অসম…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কর্মীদের বেতন না দেওয়া বা বেতনসহ অন্যান্য সুবিধা নিয়ে ভোগান্তির খবর প্রায় শোনা যায়। তবে এসবের মধ্যে ভিন্ন এক খবর নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাস করা এক বাংলাদেশি।এর আগেও তিনি অস্ট্রেলিয়ায় ধনকুবের হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়াগা করে নিয়েছিলেন। ওই বাংলাদেশির নাম রবিন খুদা। তিনি সেখানে এয়ারট্যাঙ্ক নামে বিলিয়ন ডলারের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার প্রতিষ্ঠানটি একটি মার্কিন কোম্পানি দুই লাখ ৮৬ হাজার ৭১২ কোটি টাকায় (২৪ বিলিয়ন মার্কিন ডলার) অধিগ্রহণ করেছে। এরপর তিনি কর্মীদের জনপ্রতি ৭৭ লাখ ৬৫…
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। বিদ্রোহীদের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল-বশির। তবে এমন অবস্থায়ও সিরিয়ায় থামছে না ইসরায়েলের বিমান হামলা। ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি। যার মধ্যে সিরীয় নৌবাহিনীর ১৫টি জাহাজে হামলার ঘটনাও রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, তারা সিরিয়ায় কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে গত ৪৮ ঘণ্টায় প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন পর ইসরায়েল এই হামলার কথা জানাল। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জহির ইমাম। সোনালী ব্যাংক পিএলসি গাইবান্ধা শাখা এই ওয়ার্কশপের আয়োজনে এ ওয়ার্কশপে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ি ও জনসাধারণ উপস্থিত ছিলেন। গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার, বগুড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম, উপ-পরিচালক মো. হাসিবুর হাসান, গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দুদকের নতুন কমিশন আগামী সাত দিনের মধ্যে নিজেদের সম্পদ বিবরণী দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে আমরা নিজেদের সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেব। এ সময় নবনিযুক্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজিও সম্পদের হিসাব দেয়ার বিষয়ে সম্মত হন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে একইদিন বিকেল সাড়ে ৩ টার দিকে দুদকে যোগদান করেন নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। নতুন…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় পথচারীরা সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে অবৈধভাবে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছে এমন একটি অভিযোগ পাওয়া যায় গ্রামবাসীর পক্ষ থেকে আব্দুল মান্নানের বিরুদ্ধে । পলাশবাড়ী উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামটি অবস্থিত। ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক থেকে গ্রামটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, প্রায় ২২ শতক জায়গাজুড়ে কয়লা তৈরির কারখানা। চারদিকে উঠতি আমন ফসলের মাঠ ও বসতবাড়ি। ৫ নং ওয়ার্ডের দিঘলকান্দী গ্রামের মতিনের বাড়ির পাশে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছে, অথচ এ কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে,…
মোঃ সেলিম রেজা গাংনী প্রতিনিধি এক সময়ের লাখপতি স্ত্রী সন্তানের ষড়যন্ত্রের শিকার হয়ে এক মুঠো ভাত খাওয়ার আকুতি জানিয়ে আজ পথের ভিখারী সলেমান। কথা হলো গাংনী উপজেলা চত্বরে তিনি বলেন, আমি এক সময়ের বড় গরু ব্যবসায়ী ছিলাম,মেহেরপুর জেলার গরু ক্রয় করে ঢাকা,বরিশাল, চট্টগ্রামে বিক্রয় করতাম, আমি তিনতলা বাড়ী নির্মাণ করেছিলাম, ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষ করেছি। আমার বড় ছেলে ঢাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে জিএম হিসেবে চাকুরী করেন। আমি হঠাৎ স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে প্রতিবন্ধী হয়ে যায়।আমার চিকিৎসার কথা বলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্ত্রী ও বড় ছেলে। ভর্তি হতে স্বাক্ষর লাগবে বলে আমার নামীয়…
ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন জিয়া হল ডিবেটিং ক্লাব (ZHDC) এর উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জিয়া হল অডিটোরিয়ামে ‘সংসদীয় বিতর্কের অ আ ক খ’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ছিল। জিয়া হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো: জহির উদ্দিন পলাশ, নব-নির্বাচিত ক্লাবের সভাপতি পারভেজ মোশারফ ও সাধারণ সম্পাদক নাইমুল আবরার এ সময় উপস্থিত ছিলেন। বুয়েট ডিবেটিং ক্লাব ও নটরডেম ডিবেটিং ক্লাবের ডিবেট কোচ সামি মোহাম্মদ এতে বিতর্কের বিভিন্ন নিয়ম, যুক্তি উপস্থাপন ও খণ্ডনের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী ও বিতার্কিকদের প্রশিক্ষণ দেন। …
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন। গ্রেফতারকৃত খায়রুল আলম লাখিন জেলা যুবলীগের সক্রিয় নেতা৷ এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের জড়িত। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা…