- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের পরিত্যক্ত ঘর থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গার্মেন্টস শ্রমিক আলামিন ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে তার স্ত্রী সন্তান নিয়ে রূপগঞ্জের বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নু মিয়ার বাড়ীতে থাকতো। স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করতো সে। নিহতের পরিবারের রবাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শুক্রবার দুপুরে বাড়ী থেকে বের হয় আলামিন। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে রাত সাড়ে ৭ টার দিকে আড়িয়াবো বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের ভিতর…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক শফিকুল ইসলাম মীর জানান, তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল শুক্রবার রাত ১০ দিকে উপজেলার সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের চাচাতো ভাই মনিরের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধোর করে একটি মোবাইল ও পকেটে থাকার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি গার্মেন্টস শ্রমিক জহিরুল সাংবাদিক শফিকুলকে জানালে তিনি সিয়ামকে জিজ্ঞাসা করে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা…
নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ সুনামগঞ্জে সামাজিক ও মানবিক সেবার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির আত্মপ্রকাশ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও সহ-প্রচার উপদেষ্টা মু. মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন রশিদ তালহা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাহিরপুরের পিছিয়ে পড়া কোমলমতি শিশুকিশোরদের শিক্ষা, স্বাস্থ্য সহ সকল মৌলিক বিষয় এবং এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার যে প্রত্যয় নিয়ে…
পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে একশত পিস ইয়াবা সহ রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে দুইজনের নামেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা রুজু করেছেন। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হবে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখ এর মেয়ে। এছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেফতারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম…
একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, ওসি আরশেদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নেজামুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মুক্তাদির রহমান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকসেদুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, জামায়াত…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। এসময় শতশত মুসল্লী ইসকন বিরোধী স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের পরে কেন্দ্রীয় ইদগাহ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবমজলিস সভাপতি মাওলানা নাইমুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ছায়েম, ছাত্রদলের যুগ্মসম্পাদক সৈয়দ আলী হাসান, হাফেজ মাওলানা নাইমুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যাকারী ইসকন সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এদিকে নলছিটি ইমাম কল্যান সমিতি ও সাধারণ মুসল্লীদের আয়োজনে শুক্রবার(২৯ নভেম্বর) জুমআ নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি নলছিটি মার্চেন্টস সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়ক…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসার ৩১৩জন আজীবন সদস্য সম্মেলন ও নূরানী বিভাগের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় ভবন উদ্বোধন এবং জুম্মাবাদ সদস্য সম্মেলন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা আব্দুর গফ্ফার খান ও সাধারণ সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন মিজান এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী, কর্নেল অব: মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. গোলাম আজম সৈকত, গালুয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুর রহিম খান, মাওলানা আব্দুস ছত্তর সাহেবসহ অতিথি ও কমিটির সদস্যরা। এসময় তারা বলেন, মাদ্রাসাটি উন্নয়নের জন্য আগামী ৫ বছরের…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাস ও মালবাহি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ-খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সবুজ (৩০), শাহাবুদ্দিন (২৬), কিবরিয়া হোসেন (৫০), সুজন (৩৮), লিপি খাতুন (৩০) ও চুপড়া দত্ত (৩৭)। এদেরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার জানান, দুর্ঘটনায় আহত ৬ জনতে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে এনেছিল। এদেরমধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আট সদস্যের নতুন সিন্ডিকেট কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ আগামী দুই বছর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। সিন্ডিকেট কমিটিতে মনোনীত সদস্যরা হলেন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন ড. জি.এম. মুজিবুর রহমান, মাল্টিমোড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও সিইও আব্দুল আউয়াল মিন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ কে মোতাহার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এ, এম, জহিরুল হায়াত,সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রিদওয়ান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগন ও…