Author: admin

 ভারসাম্যহীন মা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার দিবাগত রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।সে রহনপুব ইউনিয়নের চাঁনপুর হিন্দুপাড়ার এক মাসিক ভারসাম্যহীন মায়ের সন্তান ৷শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দেয়া ফেসবুক স্ট্যাটাস সুত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, শুক্রবার বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হাসপাতালে ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত নার্সরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতে তিনি স্বাভাবিকভাবেই কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশুটি ভালো রয়েছে…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় আসামী করা হয়েছে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে। এ ঘটনাকে উদ্দেশ্যেপ্রনোদিত অভিহিত করে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ দাবি জানান। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীর বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে অপর একটি মিথ্যা মামলা দায়ের করলে নেতৃবৃন্দ বিগত ৫ নভেম্বর নিম্ম আদালত থেকে জামিন প্রাপ্ত হয়। এ ঘটনায়…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আইটি সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সামিট-২০২৪’। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিন মাহতাব মাহিন ও হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় অতিথিদের বরণের মাধ্যমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। মধ্যাহ্ন বিরতির ফলে অনুষ্ঠানটি দুইটি ধাপে সম্পন্ন হয়। শত শত শিক্ষার্থীর উপস্তিতিতে প্রথম ধাপের শুরুতে বক্তব্য রাখেন গানচিল মিউজিক ও এএসআইএক্স-এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। শুরুতেই তিনি “তীর হারা এই ঢেউয়ের সাগর” গানের মধ্যে দিয়ে তার বক্তব্য শুরু করে। বক্তব্যের বিষয় ছিলো মানসিক দক্ষতা। লক্ষ্য অর্জনে কী কী মানসিক বাধা আসতে পারে এবং…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও আই.আই.ইউ.সি.ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা) এর সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর কবর জিয়ারত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ শনিবার (৩০ নভেম্বর ২০২৪) সাইফুল ইসলাম এর চট্টগ্রাম লোহাগাড়াস্থ নিজ বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁর কবর জিয়ারত করেন নোবিপ্রবি উপাচার্য। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। জিয়ারত শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সরকারের কাছে আহ্বান করি এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা সবাই বাংলাদেশের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উত্তরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তবে, দেশের এই দীর্ঘতম রেল সেতুর নাম কি হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে উদ্বোধনের আগেই নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উদ্বোধনের প্রথম বছর ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে ক্রসিংয়ের সমস্যা হবে না, ফলে সময় সাশ্রয় হবে ২০ থেকে ৩০ মিনিট। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটির নাম পরিবর্তনের জন্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নের কুমড়ী বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জামাল উপজেলার নোয়াবাড়ী গ্রামের ইন্তাজ আলীর ছেলে। পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে কয়েকজন বাংলা ড্রেজার ব্যবসায়ী নিয়মিত ড্রেজার চালিয়ে আসছে তাদের মধ্যে কালাম অন্যতম আরও রয়েছেন লতিফ,মতিন,বাবু,শাজাহান। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদের কারু না কারু ড্রেজার জব্দ করে জরিমান করা হলেও ফের মাস পেরুনোর আগেই আবার ড্রেজার বসিয়ে ফসলি জমি ধ্বংস করে এতে এলাকাবাসী ক্ষুব্ধ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, কাওরান বাজার এলাকায় শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। পরে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, কাওরান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নিয়েছে। জানা গেছে, তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে…

Read More

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ” Workshop on Writing a Quality Investigation Report in Higher Education Institute (HEI)” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ । ভাইস-চ্যান্সেলর…

Read More

ইবি সংবাদদাতা: অতিদ্রুত আইন প্রণয়ন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) প্রতিষ্ঠা এবং নির্বাচনের দৃশ্যমান ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের শতভাগ আবাসিককরণ নিশ্চিত না করা পর্যন্ত মেধা, অর্থনৈতিক অবস্থা ও দূরত্বের বিবেচনায় হলে সিট বণ্টন নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড করাসহ ১১০ দফা দাবি জানিয়েছেন শাখা ছাত্রশিবির। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে ‘জুলাই বিপ্লবোত্তর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কার প্রস্তাবনা’ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব দাবি জানানো হয়। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভাপতি এইচ এম আবু মুসা এসব…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ নভেম্বর) শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মাঠ প্রাঙ্গনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত উক্ত মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের পরিবার,আহত শিক্ষার্থী ও সহ আপামর সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। মোঃ জসীমউদ্দিনের পবিত্র কুরআন তিলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুস্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ জাবেদ হোসেন। আদনান বকুলের উদ্ভোধনী বক্তব্যের মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।পরে জুলাই আন্দোলনে নিহত রিয়াজ,লিয়ন,রাজিবের পরিবার…

Read More