Author: admin

গোলাম রববানী/হরিপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে হরিপুর উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০শে নভেম্বর/২০২৪ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।আগামীর এই বাংলাদেশের কোন বৈষম্যের ঠাঁই হবে না।বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো, আরিফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো, রুবেল হোসেন, উপজেলা পশু পালন কর্মকর্তা, মো, রুবায়েত রেজা,…

Read More

কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে নবজাগরণ যুব সংঘের আয়োজনে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে অন্তাবুনিয়া বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। নবজাগরণ যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে অন্যায় অত্যাচার, জুলুম,মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একদল যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ হাজী দীন মোহাম্মাদ, সদস্য আবু মুছা, মামুনুর রহমান, ওয়েজকুরনী, আসাদুজ্জামান সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও…

Read More

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা। ছাত্রদলের দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক। আটককৃত ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি বগুড়া জেলায়। জানা যায়, গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। বাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭ টায় ১১টি বাক্স খোলা হয়। পরে গণনার জন্য বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সকাল ৮টা থেকে সেখানে চলছে গণনা। দিনভর গণনা শেষে সন্ধ্যায় দানের পরিমাণ জানা যাবে। টাকা ছাড়াও স্বর্ণ, রূপাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রতি তিন মাস পর বাক্স খোলা হলেও এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হয়েছে। দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, কিশোরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সার্জেন্ট বিপ্লব, জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ায় বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এতে সেনাসহ দুই শতাধিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। শনিবার (৩০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারে বিরুদ্ধে বিদ্রোহীদের এটি সবচেয়ে বড় তাণ্ডব। ২০১৬ সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে…

Read More

অনলাইন ডেস্ক ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জেএন রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে এন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে, তার জেরেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও…

Read More

নেত্রকোনা প্রতিনিধি খুতবার শেষে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে। মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদি জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার ম্হুতামীম ছিল। শুক্রবার প্রতি জুমার ন্যায় নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করে মাহবুব। খুতবার শেষে মুসল্লীদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলে। এক পর্যায়ে মাহবুবু অজ্ঞান হয়ে পড়ে। মুসল্লীগণ নামাজ রেখেই প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। গুরুতর থাকায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আসলাম বলেছেন, কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করতে হবে না। শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত ৫৫ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভাগে ৯২ জন নিহত হলেও যোগাযোগ ঘাটতির কারণে ৫৫ জনকে আজ অনুদান দেওয়া হয়। সারজিস বলেন, দেশের অন্যতম সাবেক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ প্রভাব শুরু হয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফিনজাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১৫…

Read More

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ইনডোর চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । উদ্বোধনকালে উপাচার্য বলেন, “দক্ষিণবঙ্গর উচ্চ শিক্ষার বাতিঘর পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্যে নেই । তাঁর নেতৃত্বে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলোয়াড়দের আনুষাঙ্গিক সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।” তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয় সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের…

Read More