Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সানন্দে আনন্দে বিএনসিসি ক্যাডেট ও প্লাটুন মোদের সা’দত কলেজ এ শ্লোগানকে সামনে সরকারি সা’দত কলেজের এক্স ক্যাডেটদের পূনর্মিলনী ও কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে ১০ টায় ক্যাডেটদের প্রিয় ক্যাম্পাস সরকারি সা’দত কলেজে র‌্যালি ও খান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা এবং বিকালে কমিটি গঠন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.খলিলুর রহমান,বিশেষ অতিথি অবঃসরপ্রাপ্ত লে.কর্ণেল প্রফেসর মোহাম্মদ আলী দেওয়ান(বিটিএফও)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সালাহউদ্দিন লিটন ( এক্স সিউও),। আলোচনা সভায় বক্তরা বলেন আমরা এ মিলন মেলায় একে অপরকে জানতে…

Read More

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৪ উপলক্ষে দুমকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার(১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে ও দুমকী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলামের সঞ্চালনায় ‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ, ইসলামী আন্দোলন দুমকী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান, বীর…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অবৈধভাবে সরকারি খাল ও হালট পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর শনিবার রূপসী-কাঞ্চন বাইপাস সড়কের সিটি গেইট এলাকার রূপসি নিউ মডেল স্কুলের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও সাইনবোর্ড এলাকার বাসিন্দা আফজাল কবির। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি ও নোয়াপাড়া এলাকার বাসিন্দা তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গন্ধর্বপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু, রুপসী এলাকার মীর মফিদুল, নোয়াপাড়া বাসিন্দা হাজী মফিজুর রহমান, গন্ধর্বপুর এলাকার আলতাফ হোসেন, রূপসী এলাকার হাজী…

Read More

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছে ‘বিজয়-২৪ হল’।‎‎গতবৃহস্পতিবার(১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।‎‎এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, “খুনী ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েয করতো তার পিতার নাম জুড়ে দিয়ে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি”। এছাড়া আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শহীদ বুদ্ধিজীবীদের হত্যা রহস্যে ঘেরা। প্রকৃত হত্যাকারীদের এখনো চিহ্নিত করার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবীদের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। যুগ যুগ ধরে জাতি তাদের অবদানের কথা স্মরণ করবে। ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল? স্বাধীনতার ৫৩ বছর পরও আজও জাতির সামনে…

Read More

‎মোঃ সজিব সরদার ‎দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। ‎ ‎সনিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ । পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ । ‎ ‎পরে একই স্থানে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শুক্রবার যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলব তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন,পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন বলেন বা আমেরকিা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল নেমেছে। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতও করছেন অনেকে। এর আগে সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, আমন ধান ঘরে তুলার সঠিক সময়। প্রতি বছর যখন এই মাসটি আসে তখন সারাদেশের ন্যায় মৌলভীবাজারে রোপা-আমন ধান কাটার ধুম পড়ে যায়। এবার তার ব্যতিক্রম হয়নি। জেলার বিস্তীর্ণ এলাকার আমন মাঠ এখন সোনালী রঙ ধারণ করেছে। তাইতো কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের মহোৎসব করছেন। কৃষিতে আধুনিক যন্ত্র ব্যবহারের ফলে কৃষকেরা মাঠেই ধান মাড়াইয়ের কাজ সারছেন। আবার গ্রামাঞ্চলের জমি থেকে পাকা ও আধা পাকা ধান চুরি হয়ে যাওয়ায় কৃষকরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলার আমন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে সোনালী ধানের সমারোহ। বাতাসে…

Read More

মোতালেব বিশ্বাস লিখন, ইবি ইয়ুথ এন্ডিং হাঙ্গার – বাংলাদেশ কুষ্টিয়া জেলায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার ট্রেনিং সেন্টারে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ট্রেনিং এর সমাপনী ঘোষণা করা হয়। ট্রেনিং এ প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী পলাশ আহমেদ এবং সহায়ক হিসেবে ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা ফোরামের যুগ্ম সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফয়সাল হাসান। যশোর জেলা ফোরাম ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সমন্বয়কারী দীপ হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০…

Read More