- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
Author: admin
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ আবুল কালামের স্কুল পড়ুয়া ছাত্রী (বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর ১০ম শ্রেনীর ছাত্রী) কে একই ইউনিয়নের কচুরীচর পাড়া গ্রামের মোঃ হানিফ মিয়ার বখাটে পুত্র মোহাম্মদ হোসাইন (২২) কর্তৃক গত ১লা জুন ২০২৪ অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রেখে ২মাস ব্যাপী ধর্ষনের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে হোসাইন উক্ত স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ কটুক্তি করে আসছিল। স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে সাগাটা পাড় কমিউনিটি কিনিকের সামনের রাস্তা থেকে…
মো: আশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের গৌরনদী উপজেলা সরিকল ইউনিয়ন ভূমি কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান ও সরিকল ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিনকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় আসামি মোঃ কাওছার আহম্মেদ ওরফে মিঠু হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার দক্ষিন পশ্চিম বাটাজোর গ্রামের মোঃ ইসমাইল সরদারের পুত্র ও সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) বৃহস্পতিবার দুপুর…
মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের সিএমবি সংগ্লন্ন বদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পন,আলোচনা সভা ও শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ দিবসটি উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কমল চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও…
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানে’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আনিসুর রহমান, যুব সংঘের সভাপতি চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল, মসজিদ,মন্দির,গির্জা, প্যাগোডা ও অনান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার, মুসাহাক আলী, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক প্রতিনিধি, ছাত্র, বিভিন্ন সামাজিক ও…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামে ইসারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গরুর খামারের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও তিন লক্ষ টাকা চাঁদা দাবি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ইসারুল ইসলাম হিজরলবাডিয়া গ্রামের মোল্লাপাড়ার আব্দুল মালেকের ছেলে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বোমা সদৃশ্য দুটি বস্তু ও চাঁদা দাবি সম্বলিত ঠিকানা বিহীন একটি চিরকুট গাংনী থানা পুলিশের একটি দল উদ্ধার করে। গৃহকর্তা ইসারুল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কারা বোমা সদৃশ্য দুটি বস্তু ও চিরকুট রেখে গেছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি ও তার…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি’র) মূল ক্যাম্পাসে সন্ধ্যা হলেই বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। গত কয়েক বছর যাবৎ প্রতিদিন ক্যাম্পাসে গাছপালা, প্রশাসনিক ভবন ও আশপাশে দেখা যাচ্ছে এ নয়নাভিরাম দৃশ্য। আনুমানিক লক্ষাধিক পাখির কলকাকলিতে শেষ বিকেল থেকেই মুখর হয়ে ওঠে পবিপ্রবি’র বৃক্ষরাজি বেষ্টিত মূল ক্যাম্পাস এলাকা।সরে জমিনে দেখা যায়, এসকল পাখির মধ্যে রয়েছে সাদা বক, চড়ুই, বুলবুলি, বাবুই, শালিক, ঘুঘু, দোয়েল , কাক ও সারস পাখিসহ নানা প্রজাতির পাখির আনাগোনা। ক্যাম্পাসের পূর্ব গেট থেকে পশ্চিম গেট পর্যন্ত রাস্তার দু’পাশের মেহগনি, একাডেমিক ভবনের সামনে রাস্তার পাশে নারিকেল ও প্রশাসনিক ভবনের সামনের রাস্তার পাশে আম গাছসহ…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ আজ শনিবার বেলা ১১ টাই উপজেলা দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয় । এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ,দীঘিনালা থানা ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার জনাব সাইফ উদ্দিন বিপ্লব, দীঘিনালা প্রেজ ক্লাবের সভাপতি জনাব সোহেল রানা,, উপস্থিত ছিলেন আরো দীঘিনালা উপজেলা সকল দপ্তরের ব্যক্তিবর্গ। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে…
ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের অস্থায়ী কার্যালয় সার্কিট হাউজ মোড়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে শহীদ বুুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস এম পলাশ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, জাতীয় দৈনিক বাংলার দূতের সহযোগি সম্পাদক ওবাইদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের…