Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক দেবনাথ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল। ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিদের…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুনের সঞ্চালনা প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রসাদ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে তারা। গোসলের সময় অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় দুজনই। বিষয়টি টের পেয়ে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ “তরুণের শক্তি, খেলাধুলার গতি, এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মাসব্যাপী ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আহ্বায়ক ও বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। মামলার তিন আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ডহরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোক্তার আলী হাওলাদারের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলাকালে গত ২৬ ও ২৭ মে সকাল থেকে টানা দুই দিন প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায় এবং হাতুড়ি দিয়ে ভবনের একাধিক পিলার ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ছয় হাজার একর ফসলি জমি ও হাজারো পরিবারের বসতভিটা প্রতি বছর মধুমতী নদীর পানিতে প্লাবিত হচ্ছে। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও সাত বছরেও কাজ শেষ হয়নি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতা এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পটি দীর্ঘসূত্রতায় পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দশক ধরে মধুমতী নদীর ভাঙনে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি ঢুকে উপজেলার বিস্তীর্ণ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা ” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মধুপুরের শালিকা বংশাই পরিবেশ উন্নয়ন ফোরামের মডেল ক্লাব ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথ উদ্যোগে কর্মসূচি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ফর সোসাল সার্ভিস এস এস এস এর সহকারী পরিচালক গাজী মো:এনামুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসএস এর প্রজেক্ট ম্যানেজার স্মার্ট প্রদীপ কুমার সরকার, বংশাই পরিবেশ উন্নয়ন ফোরাম মডেল ক্লাবের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের কুখ্যাত মাদক সম্রাট এস এম মামুন অর রশিদ রয়েছে ধরাছোঁয়ার বাইরে| ফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসার নিয়ন্ত্রন এখন তার হাতে| এতে করে পুরো উপজেলার যুবসমাজ পড়েছে হুমমকির মুখে| এদিকে তার মাদক ব্যবসায় কেউ বাধা দিতে গেলেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলা, গুমকি এবং বিভিন্ন স্থানে নামে বেনামে অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে| খোঁজ নিয়ে জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের (বল্লা রোড) মোঃ আব্দুল হামিদের ছেল এস এম মামুন অর রশিদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পুরো কালিহাতী…

Read More

মাইনুল ইসলাম জনি, নীলফামারী জেলা প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে পাস করানোর উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১৯ জুন) দুপুরে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, উজানে গজলডোবা থেকে আসা পানির প্রবল স্রোতের কারণে তিস্তার তীরভাঙন বাড়ছে। আবার অতিরিক্ত পানিপ্রবাহে অনেক এলাকায় মানুষের বসবাস কঠিন হয়ে পড়ছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, তিস্তাপাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি। এটি শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর…

Read More

নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ রাজউকের একজন ইমারত পরিদর্শক। ২০১৮ সালে রাজউকের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরিক্ষায় তার নিয়োগ হয়। জানাগেছে তার হয়ে অন্য কেউ লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করলেও ভাইভা দিয়েছেন তিনি । তবে ভাইভা বোর্ডে যারা ছিলেন তাদের খুশি করে চাকুরি বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত এই বিষয় নিয়ে অদৃশ্য কারনে কোন তদন্ত করেনি রাজউক। শেরখালী, শাহজাদপুর সিরাজগঞ্জের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ ওরফে জামিল, জন্ম ১৯৮৭ সালে। ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করে ২০১৮ সালে যোগদান করেন রাজউকে। এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই তিনি দুর্নীতির রথ চালাচ্ছেন…

Read More