Author: admin

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌরশহরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল এবং বনপাড়া পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবদাস সান্যাল। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Read More

পাথরঘাটা বরগুন প্রতিনিধি। ‎ ‎বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎ ‎শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ‎ ‎অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এফ এম ফয়সাল স্বাক্ষরিত ওই আদেশে ওসিকে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ‎ ‎সেখানে শুধু ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে গারো পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার জলই গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছাগল অসাবধানতাবশত একটি পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আর ওপরে উঠতে না পারায় তাকে উদ্ধার করতে আরও কয়েকজন পর্যায়ক্রমে গর্তে নামেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা সবাই অচেতন হয়ে পড়েন এবং গর্তের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করলেও পরিস্থিতি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । একই সাথে টাঙ্গাইল-৫ (সদর) আসনে সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনার দেয়া হয়। সংবর্ধনা ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিবেশী দেশগুলো খুবই পরিকল্পিত ভাবে বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। তিনি আরও বলেন আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই সবার সহযোগিতায়। তিনি…

Read More

মাগুরা প্রতিনিধি দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১১ সাল থেকে ট্রিপ ভাগাভাগি নিয়ে দুই জেলা মালিক সমিতির বিরোধের জেরে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই রুট আবার সচল করতে তিনি নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেছেন বলে মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১১ সাল থেকে সরাসরি বাস বন্ধ থাকায় মাগুরা থেকে নড়াইলগামী যাত্রীদের চরম ভোগান্তি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’ শনিবার অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হাইতি। শনিবার (২০ জুন) দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল দেশটি। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে শেষ হলো হাইতির বিশ্বকাপ মিশন। শুরুর একাদশে আইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাথিউস কুনহা ম্যাচের সূচনা থেকেই প্রভাব ফেলেন। কিছুটা এলোমেলো পরিস্থিতি থেকে তিনি ব্রাজিলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পর দুর্দান্ত এক ফিনিশে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা। শুক্রবার (২০ জুন) পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ জন হাজি। হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে হজ অফিস। হজ অফিস জানায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৭ হাজার ৩৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি…

Read More

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রী পার্থ কুমার দাস নামে এক তরুণ স্বেচ্ছায় সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘মো. আব্দুল্লাহ আল এহসান’। জানা গেছে, গত ১৮ জুন ২০২৬ তারিখে স্থানীয় এক আলেমের নিকট পবিত্র কালিমা তৈয়বা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি আইনগতভাবে স্বীকৃত করতে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হলফনামা সম্পাদন করেন। আদালতের হলফনামা সূত্রে জানা যায়, মো. আব্দুল্লাহ আল এহসানের (পূর্ব নাম শ্রী পার্থ কুমার দাস) জন্ম ১৫ জুন ২০০৮ সালে। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর ডাকঘরের অন্তর্গত ছায়খাদা…

Read More

মো: গোলাম কিবরিয়া প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য সবাইকেই হতে হবে সচেতন। নিতে হবে বারটি যত্ন। তীব্র গরমে এক গ্লাস লেবু পানি এনে দিতে পারে স্বস্তি এবং সুস্থতা। লেবু পানির উপকারিতা অনেক। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণ করে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অত্যধিক গরমে হিটস্ট্রোক বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া প্রতিরোধে সহায়ক। তীব্র রোদে ত্বকের কোষগুলোর যে ক্ষতি হয়, লেবুর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন…

Read More