- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে চাঁদের হাসি রেস্টুরেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রকিবুল হাসান তরবদার রনি। রোববার (২১ জুন) বিকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মো: রকিবুল হাসান তরবদার রনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদের হাসি রেস্টুরেন্টের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিলের পর জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ৮ থেকে ১০ জন ছাত্রলীগ কর্মী আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকে। প্রায় পাঁচ মিনিট স্থায়ী ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট…
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে আগামী পাঁচ বছরে জেলায় ২০ লাখ বৃক্ষরোপণের মহাপরিকল্পনার ঘোষণাও দেওয়া হয়েছে, যা খাগড়াছড়ির সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। কর্মসূচিটি বাস্তবায়ন করছে খাগড়াছড়ি জোন, আর এতে সহযোগিতা করছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে নিজ বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। রবিবার (২১ জুন ২০২৬) উপজেলার মঙ্গলহোড় ও পাথরাইল এলাকার পৃথক অভিযানে দেলদুয়ার থানা পুলিশ তিনজনকে আটক করে। স্থানীয় জনগণ ও এলাকাবাসীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মঙ্গলহোড় গ্রামের বাসিন্দা মো. ফজলু মিয়া তার ছেলে মো. মাসুদ (৩৪)-কে নিজেই পুলিশের হাতে তুলে দেন। দীর্ঘদিন ধরে মাদকসেবনের কারণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়লে তিনি এ পদক্ষেপ নেন বলে স্থানীয়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মানবতার সেবায় এগিয়ে এসে ক্যান্সারে আক্রান্ত অসহায় আব্দুল মোত্তালিবের পাশে দাঁড়িয়েছে অনলাইন ভিত্তিক জনকল্যাণমূলক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন”। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রামের ছেলে আব্দুল মোত্তালিবের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। অনলাইন ভিত্তিক জনকল্যাণমূলক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম কর মানবতার মেলবন্ধন। এসময় গ্রুপের এডমিন মো: মিজানুর রহমান,আব্দুল খালেক মাস্টার,বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক,মধুপুর পৌরসভার মোঃ আইয়ুব আলী, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম,শাকিল আহম্মেদ,সাব্বির আহম্মেদ,শরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন আমেরিকা প্রবাসী জুয়েল। জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল মোত্তালিব।…
ছবি সংগ্রহীত অনলাইন ডেস্ক আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনের প্রথম নায়ক, প্রথম শিক্ষক এবং নির্ভরতার সবচেয়ে শক্ত আশ্রয়—বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। প্রতি বছরের তৃতীয় রবিবার বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পারিবারিক আয়োজনে, সর্বত্রই উঠে আসে বাবার ত্যাগ, স্নেহ ও অবদানের গল্প। বাবা দিবসের শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯১০ সালে সোনোরা স্মার্ট ডড নামের এক নারী তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের প্রতি সম্মান জানিয়ে প্রথমবারের মতো দিবসটি পালনের উদ্যোগ নেন। স্ত্রীর মৃত্যুর পর একাই ছয় সন্তানকে বড় করে তোলেন উইলিয়াম স্মার্ট। বাবার সেই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রোববার (২১ জুন) দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি বেইজিং যাবেন। প্রধানমন্ত্রীর দুই দেশ মালয়েশিয়া ও চীন সফর শুরুর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গতকাল শনিবার (২১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত…
মাহমুদুল হাসান আপেল, হালুয়াঘাট =ময়মনসিংহ=* ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে SDG-3 = Good Health and Well-being বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার =২৮ সেপ্টেম্বর ২০২৬= দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, “মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন।” মাদক বর্তমানে সমাজের অন্যতম ব্যাধিতে পরিণত হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, প্রবীণ এমনকি নারীরাও মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস ছালাম হাওলাদার। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় সাতলা ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি কাসেম মার্কেট, মোল্লা বাড়ি হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল মাদকবিরোধী সমাবেশ। খিদমাতে খালাক ফাউন্ডেশন, উদয়ন যুব সংঘসহ সাতটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সরকারি রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, সরকারি নিয়মনীতি অনুসরণ না করে প্রভাবশালী একটি পক্ষ দীর্ঘদিন ধরে খাজনা আদায় করছে, ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বদলগাছী হাট ও বাজার (গভঃ একোয়ার্ড স্টেট হাট) খাস খাজনার আওতাভুক্ত হলেও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তদারকির পরিবর্তে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও তার অনুসারীরা খাজনা আদায় করছেন। উপজেলার কোলা, ভান্ডারপুর, পারসোমবাড়ী, চাঁদপুর ও বদলগাছী সদর পাঁচটি হাট উপজেলার সবচেয়ে বৃহত্তর হাট। এই হাট থেকে প্রতিবছর…