- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি বিএম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ ফকরুল ইসলাম, ঘাটাইল ব্রাক্ষন শাসন সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম. জি কিবরিয়া সিদ্দিকী,ব্রাক্ষন শাসন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোবাশ্বের হোসেন,ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,ঘাটাইল আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান প্রমুখ। সভায়…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে অবহেলিত পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি এবং গুণবতী ইউনিয়ন আমীর মোঃ ইউসুফ মেম্বার। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত পদুয়া-গুণবতী সড়ক একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও ফেনীর দাগনভুঁইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে পরিণত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী মানুষ সড়কটি দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। মানুষের ভোগান্তি…
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাধা ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় ‘সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ছাত্রদল নেতা আহসান হাবীব, স্থানীয় বাসিন্দা রোকন মিয়া এবং ভুক্তভোগী ফারুক হোসেনসহ অন্যান্যরা।বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বয়স ৯০ ছুঁইছুঁই। স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। হাঁটাচলাও প্রায় বন্ধ। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতন জীবনযাপন করছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার বাসিন্দা জয়গুন বেগম। তার এই দুর্দশার খবর স্থানীয় একজনের মাধ্যমে জানতে পারেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ইউএনও সরেজমিনে জয়গুন বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা…
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গ্রুপ জি-তে বড় চমক দেখাল মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল, বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম জয়। তাতে বেলজিয়ামকে টপকে তারা চলে এসেছে গ্রুপের শীর্ষেও। ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মিশরের জন্য। মাত্র ১৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করলেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। সেই লিড নিয়েই বিরতিতে যায় কিউইরা। প্রথমার্ধ শেষে নিউজিল্যান্ড ছিল ইতিহাসের দুয়ারে, কারণ বিশ্বকাপে এর আগে কখনো জেতেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে সব হিসাব বদলে দিল মিশর। প্রথমে সমতা ফেরালেন মোস্তাফা জিকো। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বে শট ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু বলটা তার হাতে লেগে জালে জড়িয়ে গেল। স্কোর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় শাংরি লা থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন এসে পৌঁছান সকাল ৯টায়। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন এবং এই সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত…
নওগাঁ প্রতিনিধি : মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের একটা দল। রোববার (২১জুন) বিকেল ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। এর আগে মামলার প্রেক্ষিতে শনিবার (২০জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রায় এক সপ্তাহব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের একদল সদস্য। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত কয়েক মাসে…
রাজশাহী প্রতিবেদক রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান ২০২৬’। রবিবার (২১ জুন ২০২৬) বিকেলে নগরীর উপশহরস্থ শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শতাধিক তায়কোয়ানডো প্রশিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন,তবে তিনি রাষ্ট্রীয় বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সভাপতি জনাব মোঃ শরফুজ্জামান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী জেলা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ান’র নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক আবু সাইদ অপু। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নীলফামারী প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো। এ হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত মনে করছেন গণমাধ্যম কর্মীরা। রোববার(২১ জুন) রাতে নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম. আর চৌধুরী রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক আবু সাইদ অপু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, ‘জনগণের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না।’ বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজের মান ও অগ্রগতি (২০ জুন) শনিবার দিনভর সরেজমিনে পরিদর্শন করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক এসব কথা বলেন। এমপি ডা. আনোয়ারুল হক আরও বলেন, বিগত সরকারের আমলে টিআর, কাবিখার কাজ যে এসেছে সেটা জনগণ জানতোই না। গ্রাম এলাকায় ন্যূনতম কাজও হত না। এক জায়গায় ৩ বার প্রজেক্ট দেওয়ার ঘটনাও ঘটতো। সেই ধারণা আমরা বদলে দিতে চাই। বর্তমানে বারহাট্টায় বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে। সেটা…