- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রযোজক মির্জা আবুল বাশারকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওই ব্যক্তিকে তার স্বামী প্রমাণ করতে পারলে পুরস্কারের ঘোষণাও করেছেন এই অভিনেত্রী। সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়টি নিয়ে কথা বলেন ববি। ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তাকে ঘিরে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা একদম মিথ্যা। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আমার পরিবার আছে, তারা দেশের বাইরে থাকে। এসব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়না ঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়না ঘর ও ঘরের মধ্যে একটি চেয়ার দেখলাম। যে চেয়ারে বিরোধীদলের (আওয়ামী লীগের সময়)…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বাজি, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন এবং ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনায় শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জাতীয় সংসদে তোলা হয়েছে। ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করে ‘জুয়া প্রতিরোধ’ আইন করতে জুয়া প্রতিরোধ বিল-২০২৬ আনা হয়েছে। এতে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধ অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশে স্বাস্থ্য খাতের বাজেট দীর্ঘদিন যাবত ৫ শতাংশের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল এবং প্রথমবারের মতো এটি ৭.৪ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ একইসাথে জিডিপির ১.০১ শতাংশ, যা আগে ছিল মাত্র ০.৫৮ শতাংশ। তবে, বর্ধিত বরাদ্দ জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে জরুরি খাতসমূহে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করাই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে। অথচ এ খাতে বরাদ্দ করা হয় মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস…
জামালপুর প্রতিনিধি :কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে জামালপুরে এক বিশাল অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ দুপুরে পৌর শহরের ডাকপাড়া মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে মৎস্যজীবী দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালীন সময়ে নেতাকর্মীরা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম বলেন, “বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একশ্রেণীর গোষ্ঠী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত আচরণকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এটি দেশের…
চট্টগ্রাম ব্যুরো শিক্ষার পরিবর্তন আনতেই হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনার টুয়েলভ গ্রেড অব এডুকেশন হবে ১২ প্লাস ৬, কত? ১৮। আর আমরা করছি কত? ২০। প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে আমরা দুটি বছর করে নিয়ে নিচ্ছি। এখন অ্যাপ্রক্সিমেটলি…২০ লাখস, টু মিলিয়ন। ২০ লাখস স্টুডেন্ট অ্যাপেয়ার্ড ইন এসএসসি এক্সাম, অ্যাপ্রক্সিমেটলি এসএসসি অ্যান্ড সমমানের। আর নিয়ারলি…২০ লাখস যায় এইচএসসি অ্যান্ড সমমানের। তাহলে ৪০ লাখস স্টুডেন্ট। তাহলে আমরা এক বছর করে সময় নষ্ট করলে ৪০ লাখস ইয়ার্স আমরা জাতির জীবনে পিছিয়ে গেলাম, অ্যাম আই রাইট? মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, “হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে দেশের সব মানুষ সেবা নিতে আসেন। তাই সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না। তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন ও সেবা নিশ্চিত করবেন।” দলীয় নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য আরও বলেন, “কোনো প্রতিষ্ঠানে গিয়ে অমুক নেতা বা তমুক নেতার পরিচয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বাড়তি বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না।” একই সঙ্গে এ ধরনের কোনো…
লালমনিরহাট প্রতিনিধি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে । দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার বেলা ৩ায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ায় এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। মঙ্গলবার বেলা ৩ায় তিস্তা ব্যারাজের…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। একইসঙ্গে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি মিছিল করেছে জেলা বিএনপি’র অপর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলার নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সভ্য, শালীন ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র…