- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ঢাকা ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে নড়াইল শহরের আদালত সড়কে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, আল আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ওই ফ্লাইট উড্ডয়ন করে। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপির সিনিয়র নেতারাও বিমানবন্দরে দলীয়…
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুলিয়ারচর ও সরারচর ওয়ালটন প্লাজার আয়োজনে অসহায়, নিম্নআয়ের ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়। ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকদের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সারাদেশব্যাপী আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করেন এস এম মাহবুবুল আলম এবং মোহাম্মদ রায়হান। এ সময় কুলিয়ারচর ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক পলাশ বিশ্বাস, সরারচর ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক জাহাঙ্গীর খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পলাশ বিশ্বাস বলেন, ওয়ালটন শুধু পণ্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভা কক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জী প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য …
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জীবুন নিছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. রইচের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কৃষ্ণারানীর দের পরিচালনায় এসময় সিনিয়র শিক্ষক বাবু সুজিত কুমার দত্ত,সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, দশম শ্রেণীর ছাত্র মোঃ নিরব হোসেন,দশম শ্রেনীর ছাত্রী নবনিতা শীল,দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, ডাঃ মোঃ নাহিদুল হক, ডাঃ বিশ্বজিৎ চন্দ্র দাস, মধুপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ। সভায় জাতীয় ভিটামিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হলেও দুবাই পুলিশ এখনো বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরত আনার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নথি ইতোমধ্যে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুবাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে হাদি হত্যায় অভিযুক্ত আসামি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, হাদি হত্যা মামলায় জড়িত আসামিকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি বলেন, এ সফরের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা পরিদর্শন করেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি দেলদুয়ার থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অ/প’রাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ…
স্পোর্টস ডেস্ক ২৪ জুনকে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় দিন বলা যায়। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এমন এক শিশু, যার কারণে পরবর্তীতে ফুটবলের সংজ্ঞা পাল্টে গেছে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বসন্তে। ৩৯ বছর বয়সে এসেও মেসি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। রোজারিওতে জন্ম নিয়ে এখন তিনি বিশ্বজয়ের মহাকাব্য লিখে চলেছেন। মেসির ফুটবল ক্যারিয়ার রূপকথার গল্পকে হার মানাতে যথেষ্ট। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যা জয় করে বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন। তারপর একের পর এক প্রতিভার ঝলক দেখিয়ে কিংবদন্তির কাতারে তিনি। বার্সেলোনার যুব একাডেমিতে শুরু,…