- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে রুবেল মিয়া ও লাক মিয়া নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার হরিয়াতলা গ্রামে (২৪ জুন) বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন- বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল আজিজ নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য সেবন ও মজুত করার সময় হাতেনাতে রুবেল…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে কাওসার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকায় (২৪ জুন) বুধবার এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া শিশুটি হারুন মিয়ার ছেলে। এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়, শিশুটি তার দাদীর সাথে পুকুরে গোসল করতে যেতে চাইছিল। তখন দাদী গোসল করার মগসহ পুকুর পাড়ে শিশুটিকে অপেক্ষা করতে বলেন। কিন্তু ঘরে কাজ শেষ করে দাদী এসে দেখেন শিশুটি সেখানে আর নেই। তৎক্ষনাৎ শিশুটির পরিবারসহ প্রতিবেশীরা পুকুরে খোঁজতে গিয়ে মগটি পানিতে ভেসে উঠতে দেখে। অনেক খোঁজাখুঁজি পর একপর্যায়ে শিশুটিকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে পাওয়া যায়। পরে দ্রুত শিশুটিকে উদ্বার করে পার্শ্ববর্তী নৈহাটি বাজারে নিয়ে আসলে পল্লী চিকিৎসকরা…
প্রতিনিধি মাগুরা মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হরিন্দী ব্রীজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে রাস্তার দু’ধারের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বাংলাদেশ…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার মূলহোতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৪ জুন (বুধবার) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পরমানন্দশাহ এলাকার মোঃ জাকির হাওলাদারের দুই ছেলে মোঃ রাজু হাওলাদার (৩০) ও মোঃ কবির হাওলাদার (৩৫) এবং একই এলাকার মৃত ইসাহাক হাওলাদারের ছেলে মোঃ হান্নান হাওলাদার (৫০)। থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত আনুমানিক সাড়ে ৮টায় উজিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পরমানন্দশাহ এলাকার রাজু হাওলাদারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা…
বিরামপুর (দিনাজপুর): কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণ প্রকল্প, বিএডিসি’র সেচ বিভাগের বাস্তবায়নে এবং নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর রিজিয়ন এর সহযোগিতায় বিরামপুরে বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচি শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা। তিনি আরো বলেন, বর্তমান…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) সকালে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহানাজ আফরোজ ডলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন প্লাজার কোটচাঁদপুর শাখার ম্যানেজার বাসুদেব বাসাক। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডেপুটি ম্যানেজার জাহিদ ইকবাল, ফ্লোর ইনচার্জ মোফিজুর রহমান, হেলথ কেয়ার অফিসার সারাফাত হোসেনসহ শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। ফ্রি…
লালমনিরহাট প্রতিনিধি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার বিকাল থেকে নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলেও বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার নিচে নেমে এসেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার বেলা ৩ায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও । বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি আরও কমতে পারে এবং বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিংগীমারী,…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় ক্রয়কৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন সাইকেল এবং হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান,পৌর শাখার আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রাজ্জাক ও শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে প্রভাবশালীরা সরকারি রাস্তায় বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫ পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলার আলকরা ইউনিয়নের মধ্যম কাইচ্ছুটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সরেজমিন পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। ইউএনও কার্যালয়ে ভুক্তভোগীদের দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি মৌজার ১নং বিএস খাস খতিয়ান ভূক্ত ১০৪৬ দাগে ১৪ শতক ভুমি দীর্ঘ বছর ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মোঃ অহিদুর রহমান ইচ্ছাকৃতভাবে চলাচলের রাস্তার মধ্যে বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে সরকারী…
নীলফামারী প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকে নীলফামারীও ভিটামিন এ প্লাস প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৪ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন, ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই প্রচারাভিযানের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪,০০,০০০ শিশুর কাছে ভিটামিন এ ক্যাপসুল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার ছয়টি উপজেলায় মোট ১৫৯০টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এর কার্যক্রম । এছাড়াও, ভ্রমণরত শিশুদের কাছে ভিটামিন এ ক্যাপসুল পৌঁছানোর জন্য বাস টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে থাকবে অতিরিক্ত ভ্রাম্যমাণ কেন্দ্র। কেন্দ্র গুলোতে লক্ষ্যভুক্ত শিশুদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩১,৪০৯ জন এবং ১২ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ২,৭৫,৮৫৩ জনকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সংবাদ সম্মেলনে নীলফামারী সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির মান উন্নয়নে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো ত্রুটি হলে অপুষ্টি বাড়তে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে।” ফলে, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রগুলোতে এসে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।