- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিয়মিত দেশীয় ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে”- এই প্রতিপাদ্যে টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিশু শিক্ষার্থী ও পাঠাগারের পাঠকদের সচেতন করতে এ উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জুন) সকালে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুষ্টিবিদ মোঃ আব্দুল হাকিম, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হালিমুজ্জামান, পাঠাগারের উপদেষ্টা হাজী মোঃ কোরবান আলী, সদস্য হুমায়ুন কবির, রেজোওয়ানা শরীফ, আতাউর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য শাকিল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়ের করা এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইসতিয়াক হাসান নিলয় (২২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার ছোট কালী মন্দির এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ইসতিয়াক হাসান নিলয় দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।…
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ডোমার ও নীলফামারীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে ওই মোটরসাইকেলে থাকা আরোহী দম্পতি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চিলাহাটি এলাকার একেএম জাহাঙ্গীর বসুনিয়া ( রাসেল বসুনিয়া) নিহত হন। তবে মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার কালিজিরা ব্রিজ সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প-২ এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলছিটি উপজেলার কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার গ্রাম (১ কেজি) গাঁজা…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:বড়াইগ্রামে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক অন্যের জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এতে বাধা দেয়ায় জমির মালিকসহ তার বৃদ্ধ পিতামাতাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মৌজায় ২৭০০ হাল দাগে নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন ৫.৫২ শতাংশ জমি শাহীন খান ও তার আরো দুই ভাইবোন মালিকানা সুত্রে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রায় দুই বছর আগে কালিকাপুর মহল্লার মকছেদ আলী মন্ডল ও তার ছেলেমেয়েরা জমিটি তাদের বলে দাবি করে মামলা দায়ের করেন। তবে শুনানী শেষে মামলার রায় শাহীন খানের পক্ষে আসে। পরে তারা…
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম প্রায় সাড়ে ২১ মাস পর দায়িত্ব ফিরে পেলেন। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। বুধবার (২৪ জুন) সকালে প্রশাসক ও ইউপি সচিব শরিফুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যানের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও…
বর্তমান বিশ্বে খেলাধুলা শুধু প্রতিভার লড়াই নয়; এটি বিজ্ঞান, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত প্রয়াস। একজন খেলোয়াড়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে তার পেশী, জোড় ও স্নায়ুতন্ত্র কত দ্রুত চাপ থেকে পুনরুদ্ধার হতে পারে তার ওপর। এ কারণে আধুনিক স্পোর্টস ফিজিওথেরাপিতে ম্যানুয়াল পারকিউশন থেরাপি (Manual Percussion Therapy) একটি আলোচিত ও ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিহাস: “পারকিউশন” শব্দটির অর্থ হলো ছন্দময় টোকা বা আঘাত। চিকিৎসাবিজ্ঞানে পারকিউশনের ব্যবহার বহু পুরোনো। ১৭৬১ সালে অস্ট্রিয়ার চিকিৎসক Leopold Auenbrugger শরীর টোকা দিয়ে পরীক্ষা করার (diagnostic percussion) পদ্ধতি বর্ণনা করেন। Encyclopedia Britannica পরবর্তীকালে ম্যাসাজ থেরাপি ও ম্যানুয়াল থেরাপিতে “ট্যাপোটেমেন্ট” (Tapotement) নামে একটি কৌশল বিকশিত হয়, যেখানে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেটে সিগারেটের মূল্যস্তর কমানো, সুনির্দিষ্ট শুল্ক প্রচলন এবং সবধরনের তামাকপণ্যের দাম কার্যকরভাবে বাড়ানো হলে জনস্বাস্থ্য উন্নয়ন এবং অতিরিক্ত রাজস্ব আহরণ দুটোই সম্ভব হবে। আজ (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব মতামত তুলে ধরেন অর্থনীতিবিদ ও তামাকবিরোধী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে (সাময়িক) জনগণের মাথাপিছু আয় বেড়েছে ১০.২৭ শতাংশ। নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৮৯ শতাংশ পর্যন্ত। অথচ সিগারেট…
স্পোর্টস ডেস্ক দুই দলের পথই এখন পরিষ্কার। ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনই নিশ্চিত হয়ে গেছে, জে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যাচ্ছে আর্জেন্টিনা। গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। দুই দলই গ্রুপসেরা হওয়ায় নকআউটে ব্রাজিল-আর্জেন্টিনার কোথায় দেখা হতে পারে, সেটিও অনেকটাই পরিষ্কার। দুই দল যদি নকআউটের ম্যাচগুলো জিততে থাকে, তাহলে ফাইনালের আগেই দেখা হয়ে যাবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, একে অপরের মুখোমুখি হওয়ার আগে তিনটি ধাপ পার হতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। শেষ ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল সফলভাবে পার করতে পারলে সেমিফাইনালে দেখা হয়ে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। শুক্রবার (২৬ জুন) সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…