Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মার্কিন বাহিনীর নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের উপকূলীয় এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন বাহিনী ইরানের সিরিক, বান্দার-এ-লেঙ্গেহ ও কেশম দ্বীপে হামলা চালায়। এর আগে হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় বাহরাইনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি’ প্রতিহত করতে কাজ করছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দল নামিয়েও দাপুটে জয় তুলে নিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। লিওনেল মেসি বদলি হিসেবে নেমে আরও একটি গোল করেন। ফলে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে বিশ্বকাপে প্রথমবার খেলা জর্ডানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দেন এবং কয়েকটি কৌশলগত পরীক্ষাও চালান। তবু পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। ম্যাচের শুরুতেই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ফলে অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে পুনরায় ভারতে ভ্রমণের সুযোগ পেলেন। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের…

Read More

ছবি সংগ্রহীত ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ​বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উলামা বিভাগের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন, (শনিবার) বেলা ৩টায় ডিমলা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ হযরত মাওলানা এবিএম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী মাওলানা হাবিবুর রহমান, নীলফামারী জেলা শাখা উলামা বিভাগ জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক, উপজেলা শাখার সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল প্রমুখ।…

Read More

হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর অস্ত্রের কোপে আহত হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের দুই সদস্য। আহত পুলিশ সদস্য রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। জানাগেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে,শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশের একটি দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামী রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে সন্দীপ সাহা (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী লোহাগড়া উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সন্দীপ সাহার মামার বাড়ি ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় প্রায় চার বছর আগে তাদের পরিচয় হয়। ২০২৩ সালে ঢাকায় পড়াশোনার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে…

Read More

মাগুরা প্রতিনিধি : অনূর্ধ্ব – ১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ -২০২৫ চ্যাম্পিয়ন মাগুরা দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ( ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থা মাগুরা। শুক্রবার বিকেলে নোমানী ময়দানস্থ মাগুরা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রুবাইয়াত হোসেন খান , অনূর্ধ্ব ১৪ দলের ফুটবল কোচ…

Read More

বিনোদন ডেস্ক চলমান ফুটবল উন্মাদনার মধ্যেও নতুন এক রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত নতুন গান ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮১ হাজার। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস উপস্থিতি ও নৃত্য পরিবেশনায় নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় ভিজ্যুয়ালের কারণে অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা তৈরি করেছে। গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে তিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে অতিরিক্ত খরচ করা হয় বলে দাবি করেছেন সংসদ সদস্য লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে প্রতি জনে ১০০০ টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দেন তিনি। সংসদ সদস্য শাহাদাত হোসেনের এমন প্রস্তাব দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, গতকাল শুক্রবার রাজধানীতে এক আলোচনাসভায় অংশ নিয়ে এই বক্তব্য দেন। ভিডিয়োতে তাকে বলতে শোনা যায়, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়েশাদিতে আমরা দেখেছি কি পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে। এ সময় তিনি বিয়ের অনুষ্ঠানে ‘অশ্লীল প্রদর্শনী’ হয় বলে মন্তব্য করেন। গায়ে হলুদে…

Read More

মাগুরা প্রতিনিধি : জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন  এ স্লোগান নিয়ে মাগুরায় শুক্রবার সকালে  জেলা প্রশাসন চত্বর থেকে মাদকবিরোধী র‍্যালি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা এ মাদকবিরোধি র‍্যালীর আয়োজন করে। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায়  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ থান্ডার খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ারের স্টেশন অফিসার  রুহুল আমিন ও জেলা  সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন,আসুন মাদকমুক্ত থাকি মাদকের বিরুদ্ধে…

Read More